মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার রুটিন ২০২৬ (NU Routine 2026)

মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার রুটিন ২০২৬

মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার রুটিন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। ২০২৩ সালের মাস্টার্স ফাইনাল ইয়ারের পরীক্ষাটি ৩০ মার্চ তারিখে শুরু হয়ে চলবে ৭ মে ২০২৬ তারিখ পর্যন্ত।

মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার রুটিন ২০২৬ (NU Masters Final Year Routine 2026)

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহের মাস্টার্স ফাইনাল ইয়ারের পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। ২২ জানুয়ারি ২০২৬ খ্রি. তারিখে বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক ওয়েবসাইটে, ২০২৩ সালের মাস্টার্স শেষ পর্বের পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়।

প্রকাশিত রুটিনের তথ্য মতে, মাস্টার্স শেষ পর্বের পরীক্ষা শুরু হবে ৩০/০৩/২০২৬ তারিখ থেকে। তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা চলবে ০৭/০৫/২০২৬ খ্রি. তারিখ পর্যন্ত। তবে কোন কারণ দর্শানো ব্যতিরেকে পরীক্ষার সময়সূচী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরিবর্তন করতে পারবেন বলে জানানো হয়েছে।

তত্ত্বীয় বিষয়ের পর ব্যবহারিক পরীক্ষা শুরু হবে। ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়সূচী পরে জানানো হবে বলে জানানো হয়েছে।

মাস্টার্স শেষ পর্বের প্রতিটি বিষয়ের পরীক্ষা শুরু হবে দুপুর ১ টা ৩০ মিনিট থেকে। পরীক্ষা চলবে প্রশ্নপত্রে উল্লেখিত সময় পর্যন্ত।

মাস্টার্স পরীক্ষার রুটিনে শিক্ষার্থী ও কেন্দ্র সচিবদের প্রতি বিশেষ নির্দেশনা দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এসব নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।

National University (NU) Masters Final Year Routine 2026

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত মাস্টার্স শেষ পর্বের রুটিনের পিডিএফ কপি ডাউনলোড করা যাবে বিশ্ব্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে। তবে আমরা শিক্ষার্থীদের সুবিধার্থে নিচের অনুচ্ছেদে রুটিনের ইমেজ কপি সংযুক্ত করেছি। প্রয়োজনে এটি নিজের কাছে সংরক্ষণ করুন।

NU Masters Final Year Routine 2026

মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার রুটিন ২০২৬

আরো দেখুন:

ডিগ্রী ২য় বর্ষের পরীক্ষার রুটিন ২০২৬ (NU Routine 2026)

শেয়ার করুন:
শিক্ষা সংবাদ ডেস্ক

শিক্ষা সংবাদ সম্পাদনা ডেস্ক থেকে প্রকাশিত হয় বাংলাদেশের বোর্ড বিশ্ববিদ্যালয়ের ভর্তি, পরীক্ষা, ফলাফল, এমপিও নোটিশসহ শিক্ষা সংশ্লিষ্ট সকল সংবাদ। নির্ভুল ও বস্তুনিষ্ঠ তথ্য সরবরাহ করে শিক্ষক ও শিক্ষার্থীদের সহায়তা করাই আমাদের মূল লক্ষ্য।

সম্পর্কিত শিক্ষা সংবাদ
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।