এমপিও স্কুল-কলেজ শিক্ষকের বকেয়া বেতনের জন্য যা করবেন

এমপিও স্কুল-কলেজ শিক্ষকের বকেয়া বেতন আবেদনের নিয়ম

এমপিও স্কুল-কলেজ শিক্ষকের বকেয়া বেতন প্রাপ্তির জন্য করণীয় কী, এসব বিষয়ে নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

যেসব শিক্ষক-কর্মচারীর বেতন-ভাতা বকেয়া আছে, তাদের ৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের মধ্যে ইএফটি বিল সাবমিট করতে হবে।

এমপিও স্কুল-কলেজ শিক্ষকের বকেয়া বেতনের আবেদন ৪ ফেব্রুযারি মধ্যে

স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের আইবাস++ সিস্টেমে ইএফটির মাধ্যমে বেতন-ভাতার টাকা প্রেরণ করছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। EFT-তে প্রেরিত বেতনের টাকা সরাসরি শিক্ষক-কর্মচারীদের নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে জমা হচ্ছে।

১ জানুয়ারি ২০২৫ খ্রি. তারিখ থেকে. স্কুল-কলেজের বেতন-ভাতা ইএফটির মাধ্যমে প্রেরণ করা হচ্ছে।

তবে যেসব শিক্ষক-কমর্চারীদের বেতন ও উৎসব ভাতা বকেয়া আছে, তাদের নতুন করে ইএফটির মাধ্যমে বিল সাবমিট করতে বলা হয়েছে।

৪ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. তারিখের মধ্যে বকেয়া বিল সাবমিট করতে, প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশনা দেওয়া হয়েছে।

ডিসেম্বর-২০২৪ থেকে জুলাই-২০২৫ মাসের বকেয়া বিল সাবমিটের জন্য নির্দেশনা দিয়েছে শিক্ষা অধিদপ্তর।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) ওয়েবসাইটে, ১ জানুয়ারি তারিখে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এমপিওভুক্ত স্কুল-কলেজের বকেয়া বেতন পেতে যা করতে হবে

যেসব প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের নির্দিষ্ট মাসের এমপিও বিল বা উৎসব ভাতা বকেয়া রয়েছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে বেতন-ভাতার বিল সাবমিট করতে হবে।

ইএমআইএস সিস্টেমের এমপিও-ইএফটি মডিউলে নিজস্ব আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে, বকেয়া মাসগুলোর বিল আলাদা আলাদাভাবে সাবমিট করতে হবে।

প্রতিষ্ঠান প্রধানের দাখিলকৃত তথ্যের ভিত্তিতেই, শিক্ষক-কর্মচারীদের বকেয়া অর্থ ইএফটির মাধ্যমে ব্যাংক হিসাবে পাঠানো হবে।

উল্লেখ্য যে, যেসব শিক্ষক-কর্মচারীদের এনআইডি বা ব্যাংক সংক্রান্ত তথ্য ইনভ্যালিড (Invalid) হওয়ায় বেতন স্থগিত ছিল তাদের বিল সাবমিট অপশন চালু হয়েছে।

এছাড়া পরবর্তীতে তথ্য সংশোধনের মাধ্যমে বেতন সচল হয়েছে, তাদের বকেয়া বেতন পরিশোধের জন্য বিল সাবমিট অপশনে যুক্ত করা হয়েছে।

বকেয়া বেতন প্রাপ্তির জন্য প্রয়োজনীয় নির্দেশনা সম্বলিত, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের নোটিশ দেখুন।

এমপিওভুক্ত স্কুল-কলেজের বকেয়া বেতন আবেদনের নিয়ম

স্কুল-কলেজের বকেয়া বেতন নিয়ে কোন প্রশ্ন থাকলে লিখতে পারেন। তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

এমপিও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান নিয়োগের প্রজ্ঞাপন ২০২৬

স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা ২০২৬

তথ্যসূত্র-

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

শেয়ার করুন:
শিক্ষা সংবাদ ডেস্ক

শিক্ষা সংবাদ সম্পাদনা ডেস্ক থেকে প্রকাশিত হয় বাংলাদেশের বোর্ড বিশ্ববিদ্যালয়ের ভর্তি, পরীক্ষা, ফলাফল, এমপিও নোটিশসহ শিক্ষা সংশ্লিষ্ট সকল সংবাদ। নির্ভুল ও বস্তুনিষ্ঠ তথ্য সরবরাহ করে শিক্ষক ও শিক্ষার্থীদের সহায়তা করাই আমাদের মূল লক্ষ্য।

সম্পর্কিত শিক্ষা সংবাদ
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।