জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি

জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের প্রফেশনাল কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভর্তির আবেদন চলবে ১৭ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ তারিখ পর্যন্ত। আবেদন ফি ৩০০/= টাকা।

মাস্টার্স প্রফেশনাল কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়

২০২৫ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

১৩ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি. তারিখের এক ভর্তি বিজ্ঞপ্তিতে মাস্টার্স প্রফেশনালের বিভিন্ন কোর্সের ভর্তির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ভর্তির অনলাইন প্রাথমিক আবেদন ১৭ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ বিকাল ৪ থেকে শুরু হয়ে ০৬ মার্চ ২০২৫ তারিখ রাত ১২টা পর্যন্ত চলবে।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আগ্রহী প্রার্থীদের অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফি হিসাবে দিতে হবে ৩০০/= টাকা।

অনলাইনে আবেদনের ঠিকানা: http://app11.nu.edu.bd/

যেসব বিষয় ও কোর্সে ভর্তি করা হবে

২০২৫ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড , বিএমএড , বিএসএড , এমএড , এমএসএড , এমপিএড;

২০২২-২০২৩ শিক্ষাবর্ষে এলএলবি শেষ পর্ব;

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এমবিএ ইন ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট;

২০২২-২০২৩ শিক্ষাবর্ষে এমএসসি ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ও মাস্টার অব বিজনেস আ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) কোর্সে শিক্ষার্থী ভর্তি করা হবে।

২০২৫ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) ভর্তি কার্যক্রমে আবেদনকারীদের স্নাতক পর্যায়ে উত্তীর্ণ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি কলেজে আলাদাভাবে কোর্সভিত্তিক মেধা তালিকা প্রণয়ন করা হবে। ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস ১০ এপ্রিল ২০২৫ তারিখ থেকে শুরু হবে।

বিস্তারিত জানতে নিচের অনুচ্ছেদে যুক্ত ভর্তি বিজ্ঞপ্তি দেখুন।

মাস্টার্স প্রফেশনাল কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি

আরো দেখুন:

সরকারি-বেসরকারি কলেজে অনার্স ভর্তি যোগ্যতা ২০২৫

২০২৫ সালের জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষার সিলেবাস

শেয়ার করুন:
শিক্ষা সংবাদ ডেস্ক

শিক্ষা সংবাদ সম্পাদনা ডেস্ক থেকে প্রকাশিত হয় বাংলাদেশের বোর্ড বিশ্ববিদ্যালয়ের ভর্তি, পরীক্ষা, ফলাফল, এমপিও নোটিশসহ শিক্ষা সংশ্লিষ্ট সকল সংবাদ। নির্ভুল ও বস্তুনিষ্ঠ তথ্য সরবরাহ করে শিক্ষক ও শিক্ষার্থীদের সহায়তা করাই আমাদের মূল লক্ষ্য।

সম্পর্কিত শিক্ষা সংবাদ
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।