জুনিয়র বৃত্তি পরীক্ষার জন্য মানতে হবে যেসব নির্দেশনা

অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষা
[মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সম্পাদিত লোগো]

অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষা ২৮ ডিসেম্বর থেকে অনুষ্ঠিত হবে। পরীক্ষা গ্রহণ চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। প্রতি বিষয়ের পরীক্ষা সকাল ১০টা থেকে শুরু হবে। এবারে ৩ লাখ ৪৬ হাজার ৫৯১ জন পরীক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করছে।

৮ম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষার জন্য কিছু নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এসব নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।

অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষার জন্য মানতে হবে যেসব নির্দেশনা

অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষার্থীদের জন্য কয়েকটি নির্দেশনা দেয়া হয়েছে। এসব নির্দেশনা অনুসরণ করতে পরীক্ষার্থীদের নির্দেশনা দিয়ে শিক্ষা অধিদপ্তর।

পরীক্ষা শুরুর ৩০ মিনিট সময় আগে পরীক্ষার কক্ষে নিজ নিজ আসন গ্রহণ করতে হবে। অন্যথায় পরীক্ষার কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না।

প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করার নির্দেশনা দেওয়া হয়েছে। বিজ্ঞান বিষয়ের জন্য ১.৩০ মিনিট + বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের জন্য ১.৩০ মিনিট সর্বমোট ৩ ঘণ্টা সময়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার্থীদের নিজ নিজ উত্তরপত্রের ‘ওএমআর’ ফরমে তার পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে প্রথমে লিখতে হবে, পরে বৃত্ত ভরাট করতে হবে।

পরীক্ষার উত্তরপত্রটি কোনো অবস্থাতেই ভাঁজ করা যাবে না।

পরীক্ষার্থীরা পরীক্ষায় বোর্ড কর্তৃক অনুমোদিত সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।

কেন্দ্রসচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি বা পরীক্ষার্থী পরীক্ষার কেন্দ্রে মুঠোফোনসহ অন্য কোনো ইলেকট্রনিকস ডিভাইস সঙ্গে আনতে পারবে না।

৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার সময় উপরোক্ত নির্দেশা মেনে চলতে হবে। নির্দেশনা না মানলে পরীক্ষা থেকে বহিষ্কার সহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে।

বোর্ডভিত্তিক ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার্থীর সংখ্যা

দেশের ৯ সাধারণ শিক্ষা বোর্ডের ৮ম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষার্থীদের সংখ্যা জানানো হয়েছে। এবারো সব বোর্ড মিলিয়ে মোট ৩ লাখ ৪৬ হাজার ৫৯১ জন পরীক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নেবে। বোর্ড ভিত্তিক তালিকা দেখুন।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী সংখ্যা ৮৭ হাজার ৯৪৯ জন।

রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে ৪৩ হাজার ৬৬০ জন।

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে ৪০ হাজার ২১৯ জন।

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে ২৯ হাজার ৫ জন।

যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে ৩৮ হাজার ৬৭৬ জন।

সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে ২৩ হাজার ২২ জন।

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে ৪০ হাজার ২৩১ জন।

ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে ২৩ হাজার ২০০ জন।

বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে ২০ হাজার ৬২৯ জন।

আরো দেখুন:

২০২৫ সালের প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষা স্থগিত

মাদ্রাসার বৃত্তি পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড (৫ম ও ৮ম শ্রেণি)

শেয়ার করুন:
শিক্ষা সংবাদ ডেস্ক

শিক্ষা সংবাদ সম্পাদনা ডেস্ক থেকে প্রকাশিত হয় বাংলাদেশের বোর্ড বিশ্ববিদ্যালয়ের ভর্তি, পরীক্ষা, ফলাফল, এমপিও নোটিশসহ শিক্ষা সংশ্লিষ্ট সকল সংবাদ। নির্ভুল ও বস্তুনিষ্ঠ তথ্য সরবরাহ করে শিক্ষক ও শিক্ষার্থীদের সহায়তা করাই আমাদের মূল লক্ষ্য।

সম্পর্কিত শিক্ষা সংবাদ
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।