ফেব্রুয়ারি মাসের ইএফটি বিল সাবমিট করতে জরুরী নোটিশ

স্কুল-কলেজ ফেব্রুয়ারি ২০২৬ মাসের ইএফটি বিল সাবমিটের জরুরী নোটিশ

ফেব্রুয়ারি মাসের ইএফটি বিল সাবমিট করতে জরুরী নোটিশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। অনলাইনে স্কুল-কলেজের ফেব্রুয়ারি মাসের বিল অধিদপ্তরের নির্ধারিত তারিখের মধ্যে জমা দিতে হবে।

২৪ ফেব্রুয়ারির তারিখের মধ্যে স্কুল-কলেজের ইএফটি বিল সাবমিট করতে, জরুরী নোটিশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

অনলাইনে https://apps.emis.gov.bd ওয়েবসাইটে প্রধান প্রধানদের ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করে এই বিল জমা দাতে হবে।

শিক্ষা অধিদপ্তরের ২৩ ফেব্রুয়ারি তারিখে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে, ইএফটি বিল সাবমিটের তারিখ প্রকাশ করা হয়েছে।

অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে নির্ধারিত তারিখের মধ্যে বিল সাবমিট করা না হলে, এর দায়-দায়িত্ব প্রতিষ্ঠান প্রধানদের নিতে হবে বলে সতর্ক করা হয়েছে।

এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের সাবমিট করা বিলের কপি ডাউনলোড করে প্রতিষ্ঠান প্রধান ও সভাপতির স্বাক্ষরসহ সংরক্ষণ করতে হবে।

এ বিষয়ে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তি দেখুন।

ফেব্রুয়ারি ২০২৬ মাসের ইএফটি বিল সাবমিটের নোটিশ

আরো দেখুন:

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও নীতিমালা ২০২৫

মাদ্রাসা এমপিও নীতিমালা ও কাঠামো ২০২৬ প্রকাশ, বিস্তারিত তথ্য

শেয়ার করুন:
শিক্ষা সংবাদ ডেস্ক

শিক্ষা সংবাদ সম্পাদনা ডেস্ক থেকে প্রকাশিত হয় বাংলাদেশের বোর্ড বিশ্ববিদ্যালয়ের ভর্তি, পরীক্ষা, ফলাফল, এমপিও নোটিশসহ শিক্ষা সংশ্লিষ্ট সকল সংবাদ। নির্ভুল ও বস্তুনিষ্ঠ তথ্য সরবরাহ করে শিক্ষক ও শিক্ষার্থীদের সহায়তা করাই আমাদের মূল লক্ষ্য।

সম্পর্কিত শিক্ষা সংবাদ
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।