এমপিও স্কুল-কলেজের ডিসেম্বর-২০২৫ মাসের ইএফটি এমপি (December EFT MPO 2025) ছাড়ের প্রক্রিয়া শুরু হয়েছে। ১ জানুয়ারি তারিখে বেতন-ভাতার প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। আশা করা যাচ্ছে, সামনের সপ্তাহের বেতনের ঢাকা ব্যাংকে প্রেরণ করা হবে।
School-College December EFT MPO 2025: স্কুল-কলেজের বেতনের খবর
এমপিওভুক্ত বেসরকারি স্কুল-কলেজের ২০২৫ সালের ডিসেম্বর মাসের বেতন-ভাতা ইএফটিতে প্রেরণের কার্যক্রম শুরু করা হয়েছে। ইতোমধ্যে প্রতিষ্ঠান প্রধান অনলাইনে বেতন-ভাতা বিল ইএফটিতে সাবমিট করেছে। ২৩ থেকে ২৪ ডিসেম্বর তারিখের মধ্যে বিল সাবমিট প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে ১ জানুয়ারি ২২০২৬ খ্রি. তারিখে ডিসেম্বর মাসের বেতনের প্রস্তাব পাঠানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ে ডিসেম্বরের বেতনের প্রস্তাব প্রেরণ করা হয়। মন্ত্রণালয়ের অনুমোদনের পর অর্থ মন্ত্রণালয় টাকা ছাড় করলে, জিও জারি করা হবে।
আশা করা যাচ্ছে, সামনের সপ্তাহের মধ্যে স্কুল কলেজের শিক্ষক-কর্মচারীরা ডিসেম্বর মাসের বেতন-ভাতা ব্যাংক থেকে তুলতে পারবেন।
উল্লেখ্য, ২০২৫ সালের জানুয়ারি মাস থেকে স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীগণ ইএফটির মাধ্যমে সরাসরি ব্যাংকে বেতন-ভাতা পাচ্ছেন। বছরের শেষ মাসের বেতন-ভাতা খুব শীঘ্রই ব্যাংকে প্রেরণের কথা জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা।
আরো দেখুন:
এমপিওভুক্ত এইচএসসি কলেজের পাসের হার নির্ধারণ
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও নীতিমালা ২০২৫ (MPO Nitimala PDF)





