দাখিল ফরম ফিলাপ চলবে ৩০ জানুয়ারি পর্যন্ত, ফি ২৬৩০ টাকা

দাখিল পরীক্ষার ফরম ফিলাপ

২০২৬ সালের মাদ্রাসার দাখিল ফরম ফিলাপ শুরু ৩১ ডিসেম্বর থেকে। বর্ধিত সময়ে বিলম্ব ফি ছাড়া ফরম ফিলাপ চলবে ৩০ জানুয়ারি পর্যন্ত। ফি সর্বোচ্চ ২৬৩০ টাকা।

দাখিল পরীক্ষার ফরম ফিলাপ চলবে ৩০ জানুয়ারি পর্যন্ত, ফি ২৬৩০ টাকা

মাদ্রাসা শিক্ষা বোর্ড ২০২৬ সালের দাখিল পরীক্ষার ফরম ফিলাপের নোটিশ প্রকাশ করেছে। ২৯ ডিসেম্বর তারিখে মাদ্রাসা বোর্ডের ওয়েবসাইটে দাখিলের ফরম ফিলাপের নোটিশ প্রকাশ করা হয়।

বোর্ডের প্রকাশিত নোটিশে, দাখিল ফরম ফিলাপের তারিখ, পরীক্ষার ফি সহ বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে। এছাড়া কারা এবারের দাখিল পরীক্ষার ফরম ফিলাপ করতে পারবে তারও নির্দেশনা দেওয়া হয়েছে।

দাখিল পরীক্ষার ফরম ফিলাপ তারিখ ২০২৬

দাখিল পরীক্ষার ফরম ফিলাপ শুরু হবে ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখ থেকে। বর্ধিত সময়ে বিলম্ব ফি সহ ফরম ফিলাপ করা যাবে ৩০ জানুয়ারি পর্যন্ত। ফরম ফিলাপ ফি পরিশোধ করা যাবে ৩১ জানুয়ারি ২০২৬ খ্রি. তারিখ পর্যন্ত।

দাখিল ফরম ফিলাপ তারিখ ২০২৬

দাখিল ফরম ফিলাপ ফি ২০২৬

২০২৬ সালের দাখিল পরীক্ষার ফরম ফিলাপের ফি নির্ধারণ করা হয়েছে। ৪র্থ বিষয় ও কেন্দ্র ফি সহ নিয়মিত বিজ্ঞানের পরীক্ষার্থীদের ফি হিসাবে দিতে হবে ২৬৩০ টাকা।

সাধারণ, মুজাব্বিদ ও হিফজুল কোরআন বিভাগের পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত ২৩৬০ টাকা পরিশোধ করতে হবে।

দাখিল ফরম ফিলাপের ফি

যারা ২০২৬ সালের দাখিল পরীক্ষা দিতে পারবে

২০২৪-২০২৫ সেশনের রেজিস্ট্রেশনধারী শিক্ষার্থীরা ২০২৬ খ্রিষ্টাব্দের দাখিল পরীক্ষায় নিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশ নেবেন।

২০২২-২০২৩ এবং ২০২৩-২০২৪ সেশনের রেজিস্ট্রেশনধারী শিক্ষার্থী যারা ২০২৪ এবং ২০২৫ খ্রিষ্টাব্দের দাখিল পরীক্ষায় অংশ নেননি, নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে তারা অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে ২০২৬ খ্রিষ্টাব্দের দাখিল পরীক্ষায় অংশ নিতে পারবেন।

বিস্তারিত ফরম ফিলাপের নোটিশ দেখতে এখানে ক্লিক করুন

আরো দেখুন:

২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের তারিখ ঘোষণা

এসএসসি ফরম ফিলাপ ফি কত জানালো শিক্ষা বোর্ড

শেয়ার করুন:
শিক্ষা সংবাদ ডেস্ক

শিক্ষা সংবাদ সম্পাদনা ডেস্ক থেকে প্রকাশিত হয় বাংলাদেশের বোর্ড বিশ্ববিদ্যালয়ের ভর্তি, পরীক্ষা, ফলাফল, এমপিও নোটিশসহ শিক্ষা সংশ্লিষ্ট সকল সংবাদ। নির্ভুল ও বস্তুনিষ্ঠ তথ্য সরবরাহ করে শিক্ষক ও শিক্ষার্থীদের সহায়তা করাই আমাদের মূল লক্ষ্য।

সম্পর্কিত শিক্ষা সংবাদ
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।