এইচএসসি পরীক্ষার রুটিন ২০২৬: HSC routine 2026 PDF

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। পরীক্ষা শুরু হবে ২ জুলাই। তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা শেষ হবে ৮ আগস্ট। আর ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করতে হবে।
এইচএসসি পরীক্ষার রুটিন ২০২৬: HSC routine 2026 PDF download
২০২৬ সালের সকল বোর্ডের এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে । প্রকাশিত সময়সূচি অনুযায়ী, আগামী ২ জুলাই ২০২৬ বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে ।
এইচএসসির তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা গ্রহণ শেষ হবে ৮ আগস্ট শনিবার। এরপর ব্যবহারিক বিষয়ের পরীক্ষা গ্রহণ শুরু হবে ১৫ আগস্ট তারিখ মধ্যে সকল বিষয়ের ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে বলে রুটিনে নির্দেশনা দেওয়া হয়েছে।
তবে বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ রুটিনের সময়সূচি পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করে বলে জানানো হয়েছে।
এইচএসসির রুটিন যেসব বোর্ড ও বিভাগের জন্য প্রযোজ্য
২০২৬ সালের এইচএসসির প্রকাশিত রুটিনটি, দেশের মোট ৯টি সাধারণ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের জন্য প্রযোজ্য হবে। বোর্ডগুলো হলো:
১. ঢাকা শিক্ষা বোর্ড
২. রাজশাহী শিক্ষা বোর্ড
৩. যশোর শিক্ষা বোর্ড
৪. কুমিল্লা শিক্ষা বোর্ড
৫. চট্টগ্রাম শিক্ষা বোর্ড
৬. বরিশাল শিক্ষা বোর্ড
৭. সিলেট শিক্ষা বোর্ড
৮. দিনাজপুর শিক্ষা বোর্ড
৯. ময়মনসিংহ শিক্ষা বোর্ড
এই সময়সূচির অধীনে সাধারণ শিক্ষা বোর্ডগুলোর প্রধান তিনটি বিভাগের পরীক্ষা নেওয়া হবে। বিজ্ঞান বিভাগ, মানবিক বিভাগ ও ব্যবসায় শিক্ষা বিভাগ।
সকাল ও বিকাল দুই শিফটে হবে এইচএসসি পরীক্ষা
এবছরের এইচএসসির বেশ কিছু বিষয়ের পরীক্ষা দুই শিফটে অনুষ্ঠিত হবে। সকালের শিফটের পরীক্ষা ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলবে। আর বিকেলের শিফটের পরীক্ষা ২টা থেকে শুরু হয়ে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
ব্যবহারিক বিষয়ের পরীক্ষার সময়সূচি
এইচএসসির তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা শেষ হবে ৮ আগস্ট তারিখে। তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা শেষ হওয়ার পরপরই ব্যবহারিক পরীক্ষা শুরু করার নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রকাশিত রুটিন অনুযায়ী, ১৫ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে সকল বিষয়ের ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করতে হবে ।
পরীক্ষা সম্পন্ন করে এই সময়ের মধ্যেই নম্বর অনলাইনে এন্ট্রি করার জন্য সংশ্লিষ্ট ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে ।
পরীক্ষার্থীরা তাদের নিজ নিজ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা বা অধ্যক্ষের কাছ থেকে ব্যবহারিক পরীক্ষার নির্দিষ্ট তারিখ, সময় ও স্থান জেনে নিতে বলা হয়েছে।
পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশাবলি
২০২৬ সালের এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে শিক্ষা বোর্ড বেশ কিছু কঠোর নির্দেশনা জারি করেছে:
পরীক্ষার্থীদের আসন গ্রহণ: পরীক্ষা শুরু হওয়ার অন্তত ৩০ (ত্রিশ) মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে ।
পরীক্ষার সময় বরাদ্দ: প্রথমে বহুনির্বাচনি (MCQ) এবং পরে সৃজনশীল বা রচনামূলক (CQ) পরীক্ষা অনুষ্ঠিত হবে । ৩০ নম্বরের MCQ এর জন্য ৩০ মিনিট এবং ৭০ নম্বরের CQ এর জন্য ২ ঘণ্টা ৩০ মিনিট সময় বরাদ্দ থাকবে ।
প্রবেশপত্র সংগ্রহ: পরীক্ষার্থীদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে পরীক্ষা শুরুর অন্তত ৭ (সাত) দিন পূর্বে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে ।
OMR উত্তরপত্র পূরণ: ওএমআর (OMR) শিটে রোল, রেজিস্ট্রেশন নম্বর এবং বিষয় কোড যথাযথভাবে বৃত্ত ভরাট করতে হবে। কোনোভাবেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না ।
ঘড়ি ও ক্যালকুলেটর ব্যবহার: পরীক্ষার্থীরা সাধারণ কাটাযুক্ত নন-প্রোগ্রামেবল হাতঘড়ি এবং সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে । তবে প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ ।
মোবাইল ফোনের সতর্কতা: পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না । কোনো পরীক্ষার্থী কেন্দ্রে মোবাইল ফোন আনতে পারবে না ।
পরীক্ষার্থীদের পাস নির্ধারিত হবে যেভাবে
বরাবরের মত এবারেও শিক্ষার্থীদের তত্ত্বীয়, বহুনির্বাচনী ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাস করতে হবে।
পরীক্ষার প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী সকল বিষয়ের পরীক্ষা গ্রহণ করা হবে । এ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও যেকোনো আপডেট জানতে পরীক্ষার্থীদের নিয়মিত নিজ নিজ শিক্ষা বোর্ড ও সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ রাখতে বলা হয়েছে।
এইচএসসি পরীক্ষার রুটিন ২০২৬: HSC exam routine 2026 PDF
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে ঢাকার ওয়েবসাইটে, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার মূল রুটিন প্রকাশ করেছে। পরীক্ষার্থীদের সুবিধার্থে অফিসিয়াল পিডিএফ (PDF) কপির ইমেজ ভার্সন নিচের অনুচ্ছেদে যুক্ত করা হলো:



২০২৬ সালের এইচএসসি পরীক্ষার রুটিন বিষয়ে কোন প্রশ্ন থাকলে লিখুন।
তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।
তথ্যসূত্র-





