কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট: ফলাফল দেখার নিয়ম

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫: ফলাফল দেখার নিয়ম

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ৭ জানুয়ারি তারিখে প্রকাশিত হবে । কৃষি গুচ্ছের ভর্তি ওয়েবসাইটে (https://acas.edu.bd) থেকে ফলাফল দেখার নিয়ম জানুন।

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট: ফলাফল দেখার নিয়ম

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের গুচ্ছ পদ্ধতিতে কৃষি বিষয়ক ডিগ্রি প্রদানকারী বাংলাদেশের ৯ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা ৩ জানুয়ারি তারিখে অনুষ্ঠিত হয়েছে।

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ৭ জানুয়ারি ২০২৬ খ্রি. তারিখ বুধবারে প্রকাশ করা হবে। ভর্তি ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে, রেজাল্ট প্রকাশের তারিখের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

৭ জানুয়ারি রেজাল্ট প্রকাশের পর, ভর্তির ওয়েবসাইট থেকে আবেদনকারী শিক্ষার্থীদের ভর্তি রেজাল্ট দেখা যাবে। নিচের অনুচ্ছেদে বর্ণিত নিয়ম অনুসারে ভর্তি রেজাল্ট দেখুন।

উল্লেখ্য, ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়ে মোট সিট রয়েছে ৩ হাজার ৭০১টি। এবারে ভর্তির জন্য পরীক্ষা দিয়েছেন ৮৮ হাজার ২২৮ জন। সে হিসাবে প্রতি সিটে লড়ছেন প্রায় ২৪ জন শিক্ষার্থী।

acas.edu.bd: কৃষি গুচ্ছের ভর্তি ফলাফল দেখার নিয়ম

কৃষি গুচ্ছের ভর্তি ফলাফল দেখতে https://acas.edu.bd ওয়েবসাইট ব্রাউজ করতে হবে। ভর্তি ওয়েবসাইটের হোমপেজে গিয়ে সাইন ইন বাটনে ক্লিক করতে হবে। নিচের ঠিকানায় সরাসরি সাইন ইন করা যাবে।

https://acas.edu.bd/signin

উপরের ঠিকানাটি সরাসরি ব্রাউজ করে সাইন ইন পাতায় আবেদনকারীর পিন ও পাসওয়ার্ড দিয়ে নিজ প্রফাইলে প্রবেশ করতে হবে। আবেদনকারী শিক্ষার্থীর নিজ নিজ প্রোফাইল থেকে ভর্তি পরীক্ষার ফলাফল দেখা যাবে।

এখানে প্রাপ্ত স্কোর বা নাম্বার দেখা যাবে এবং কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন তা দেখা যাবে।

আরো দেখুন:

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষার নতুন মানবন্টন

শেয়ার করুন:
শিক্ষা সংবাদ ডেস্ক

শিক্ষা সংবাদ সম্পাদনা ডেস্ক থেকে প্রকাশিত হয় বাংলাদেশের বোর্ড বিশ্ববিদ্যালয়ের ভর্তি, পরীক্ষা, ফলাফল, এমপিও নোটিশসহ শিক্ষা সংশ্লিষ্ট সকল সংবাদ। নির্ভুল ও বস্তুনিষ্ঠ তথ্য সরবরাহ করে শিক্ষক ও শিক্ষার্থীদের সহায়তা করাই আমাদের মূল লক্ষ্য।

সম্পর্কিত শিক্ষা সংবাদ
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।