বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি ও পড়ার খরচ (এমবিবিএস বিডিএস)

বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি, টিউশন ও ইন্টার্ণশিপ ফি নির্ধারণ করা হয়েছে। ৬ নভেম্বর ২০২৪ খ্রি. তারিখে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এই প্রতিবেদন থেকে বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি ফি, টিউশন ও পড়ার খরচের সম্ভাব্য হিসাব পাওয়া যাবে।
বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি ও পড়ার খরচ (এমবিবিএস ও বিডিএস কোর্স)
বেসরকারি মেডিকেল কলেজ এর এমবিবিএস কোর্সের এবং ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিট এর বিডিএস কোর্সের বিভিন্ন প্রকার ফি নির্ধারণ করা হয়েছে।
বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি ফি, টিউশন ও ইন্টার্ণশিপ ফি নির্ধারণ করে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
৬ নভেম্বর ২০২৪ খ্রি. তারিখে মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-২ শাখা থেকে ফি নির্ধারণের প্রজ্ঞাপন জারি করা হয়।
বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ আইন-২০২২ এর ২২ ধারা অনুসারে বেসরকারি মেডিকেল কলেজ হতে প্রাপ্ত প্রস্তাবের ভিত্তিতে এসব ফি নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক টিউশন ফি অনুমোদিত হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। নির্ধারিত ফি সমূহ ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ হতে কার্যকর হবে।
বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের পড়ার খরচের হিসাব
স্বাস্থ্য মন্ত্রণালয়ের ৬ নভেম্বর ২০২৪ খ্রি. তারিখে জারিকৃত প্রজ্ঞাপন অনুসারে, বেসরকারি মেডিকেলে পড়ার খরচের তালিকা দেখুন। বর্তমানে এটাই কার্যকর প্রজ্ঞাপন।
এখান থেকে একজন শিক্ষার্থীর পড়ার খরচের বিষয়টি অনুমান করা যেতে পারে।
(কে) ভর্তি ফি: ১৯,৪৪,০০০ (উনিশ লক্ষ চুয়াল্লিশ হাজার) টাকা।
(খ) বিডিএস ভর্তি ফি: ১১,০০,০০০০ (এগার লক্ষ) টাকা।
খে) ইন্টার্ণশিপ ফি: ১৮০,০০০ (এক লক্ষ আশি হাজার) টাকা।
গে) টিউশন ফি: টিউশন ফি ১০,০০০ (দশ হাজার)
বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি ও টিউশন ফি বৃদ্ধির প্রজ্ঞাপন দেখুন।

বেসরকারি মেডিকেল কলেজে পড়াশোনার খরচ বিষয়ে আর জানতে আমাদের কাছে লিখুন।
তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।
আরো দেখুন:
মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার ফলাফল ১৪ ডিসেম্বর
মেডিকেল ভর্তি রেজাল্ট ২০২৬ (Medical Admission Result 2026)
তথ্যসূত্র-
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।





