মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ নিয়ম

মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ নিয়ম

মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ আবেদন শুরু হবে ১৫ ডিসেম্বর থেকে। ১০০০ টাকা ফি দিয়ে এই আবেদন করতে হবে। মেডিকেল ভর্তি ফল পুনঃনিরীক্ষণ নিয়ম জানুন।

মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ নিয়ম (এমবিবিএস বিডিএস)

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল ১৪ ডিসেম্বর বিকাল ৫টায় প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ভর্তি ফলাফলে অসন্তুষ্ট হলে, ফল পুনঃনিরীক্ষণ আবেদন করা যাবে। ১৫ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বরের মধ্যে এই আবেদন করতে হবে।

১৪ ডিসেম্বর তারিখে প্রকাশিত স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর-এর এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

কেবলমাত্র টেলিটক মোবাইল থেকে এসএমএস-এর মাধ্যমে এই আবেদন করা যাবে। নির্দিষ্ট ফরম্যাটে মেসেজ পাঠিয়ে আবেদন করা যাবে। আবেদন ফি ১০০০/=  টাকা।

মেডিকেল ভর্তি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ নিয়ম

মেডিকেল ভর্তি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ করতে নিচের অনুচ্ছেদে বর্ণিত পদ্ধতি অনুসরণ করুন।

টেলিটকের যেকোন প্রিপেইড মোবাইল থেকে এসএমএস করতে হবে। ১ম SMS: DGME<Space>RSC<Space>Roll No. লিখে পাঠিয়ে দিতে হবে 16222 নম্বরে। (যেমন DGME <Space>RSC Space>1116000) ফিরতি Message এ একটি PIN নম্বর আসবে।

২য় SMS: ফি প্রদানের জন্য প্রাপ্ত PIN নম্বর দিয়ে SMS করতে হবে DGME< Space >RSC<Space>YES<Space>PIN এবং পাঠিয়ে দিতে হবে 16222 নম্বরে “(যেমন: DGME<Space>RSC<Space>YES<Space>12345678)” ফিরতি SMS-এ দিক প্রমা বাবদ একটি প্রাপ্তি স্বীকার SMS পাওয়া যাবে।

আরো দেখুন:

মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল ২০২৫ প্রকাশ, রেজাল্ট দেখুন

শেয়ার করুন:
শিক্ষা সংবাদ ডেস্ক

শিক্ষা সংবাদ সম্পাদনা ডেস্ক থেকে প্রকাশিত হয় বাংলাদেশের বোর্ড বিশ্ববিদ্যালয়ের ভর্তি, পরীক্ষা, ফলাফল, এমপিও নোটিশসহ শিক্ষা সংশ্লিষ্ট সকল সংবাদ। নির্ভুল ও বস্তুনিষ্ঠ তথ্য সরবরাহ করে শিক্ষক ও শিক্ষার্থীদের সহায়তা করাই আমাদের মূল লক্ষ্য।

সম্পর্কিত শিক্ষা সংবাদ
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।