FAQs: সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী

BD Educator সংবাদ সংস্থার লোগো

BD Educator (বিডি এডুকেটর) সম্পর্কে আপনাদের আগ্রহ ও মনোযোগ আমাদের আনন্দিত করেছে। আপনারা প্রায় সময়ই আমাদের কাছে যা জানতে চান, বা যে বিষয়ে জানতে আপনাদের কৌতূহল, সে বিষয়ে জানাতে আমারও আনন্দ বোধ করি।

বিভিন্ন সময়ে আপনাদের জানতে চাওয়া প্রশ্নাবলীর আলোকে, আমারা এখানে কিছু প্রশ্নের উত্তর জানানোর চেষ্টা করবো।

BD Educator (বিডি এডুকেটর) FAQs: Frequently Asked Questions

এখানে BD Educator কী?, কেন বা কি উদ্দেশ্য আমরা আছি আপনাদের পাশে- প্রশ্নোত্তরের মাধ্যমে তা জানানোর চেষ্টা করবো। আপনাদের প্রশ্নের ভিত্তিতে কিছু প্রশ্নের উত্তর দেওয়া হলো।

আরো জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের যোগাযোগ পাতার ইমেইল ঠিকানায়, আমাদের বিষয়ে জানতে চেয়ে প্রশ্ন করতে পারেন।

BD Educator কী?

BD Educator বাংলাদেশ ও বিশ্বের শিক্ষা, শিক্ষা তথ্য ও সংবাদ পরিবেশনকারী একটি ওয়েবসাইট। দেশে ও বিদেশের শিক্ষা তথ্য পরিবেশন ও প্রচার করা এই ওয়েবসাইটের প্রধানতম লক্ষ্য ও উদ্দেশ্য।

BD Educator ওয়েবসাইটের নাম করণের সার্থকতা কী?

BD Educator ওয়েবসাইট এর নামকরণে দুটি বিষয় লক্ষ্যনীয়। এখানে দুটি শব্দ আছে, একটি ‘ BD – বিডি’ ও অপরটি ‘ Educator – এডুকেটর’। BD বাংলাদেশের সংক্ষিপ্ত নাম হিসাবে ব্যবহার করা হয়েছে।

BD Educator মূলত বাংলাদেশের শিক্ষা ও শিক্ষা তথ্য পরিবেশনের লক্ষ্যে পরিচালিত হয়। আর Educator – এডুকেটর এর ইংরেজী অর্থ হলো- a person or thing that educates, especially a teacher, principal, or other person involved in planning or directing education (dictionary.com).

এখানে Educator শব্দটিকে এতটা ব্যাপক অর্থ ব্যবহার না করে, শিক্ষা ও শিক্ষা তথ্য পরিবেশনকারী হিসাবে ব্যবহার করা হয়েছে।

BD Educator এর লক্ষ্য ও উদ্দেশ্য কী?

BD Educator বাংলাদেশ সহ বিশ্বের শিক্ষা ও শিক্ষা বিষয়ক তথ্য সংগ্রহ, সম্পাদনা এবং পরিবেশনার কাজটি করে থাকে।

তাই এর প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য হলো, দেশ-বিদেশের নির্ভর যোগ্য উৎস থেকে শিক্ষা তথ্য আহরণ করে শিক্ষা সংশ্লিষ্ট পাঠকের কাছে বিতরণ করা।

BD Educator এর তথ্যাবলী কতটুকু নির্ভরযোগ্য?

BD Educator এর পরিবেশিত তথ্য ১০০% নির্ভরযোগ্য ও বস্তুনিষ্ঠ। কেননা, BD Educator বিভিন্ন সরকারী ও বেসরকারী শিক্ষা মাধ্যম থেকে আহরিত তথ্য বস্তুনিষ্ঠ ভাবে পরিবেশন করে। প্রয়োজনে যে মাধ্যম বা ওয়েবসাইট থেকে তথ্যটি নেওয়া হয়েছে, তার তথ্য সূত্র বা লিংক লেখায় যুক্ত করা হয়।

বিডি এডুকেটর ওয়েবসাইট নিজে কোন তথ্য উৎপাদন করে না, বরং বিভিন্ন শিক্ষা মাধ্যমের তথ্য বহুল প্রচারের জন্য পরিবেশন করে।

বিডি এডুকেটর সম্পর্কে আরো জানুন