শিক্ষা প্রতিষ্ঠানে (স্কুল কলেজে) সাপ্তাহিক ছুটি ২ দিন: প্রজ্ঞাপন জারি

শিক্ষা প্রতিষ্ঠানে (স্কুল কলেজে) সাপ্তাহিক ছুটি ২ দিন করে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। বিদ্যুত ও জ্বালানী সাশ্রয়ের জন্য শিক্ষা প্রতিষ্ঠান শুক্র ও শনিবার বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠানে (স্কুল কলেজে) সাপ্তাহিক ছুটি শুক্রবার-শনিবার ২ দিন: প্রজ্ঞাপন জারি

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধিন স্কুল-কলেজের সপ্তাহিক ছুটি দুই দিন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। বিদ্যুৎ ও জ্বালানী সাশ্রয়ের জন্য শিক্ষা প্রতিষ্ঠান সপ্তাহে দুই দিন (শুক্রবার-শনিবার) বন্ধ ঘোষণা করা হয়।

২২ আগস্ট ২০২২ তারিখে শিক্ষা মন্ত্রণালয়ের দাপ্তরিক ওয়েবসাইটে, স্কুল-কলেজের ছুটি দুই দিন নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করা হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব সাইফুর রহমান খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ছুটির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বর্তমানে দেশের স্কুল-কলেজ, মাদ্রাসা সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে একদিন শুক্রবার বন্ধ থাকে। তবে নতুন এই প্রজ্ঞাপনে নির্দেশনায় শিক্ষা প্রতিষ্ঠান শুক্রবারের পাশাপাশি শনিবারও বন্ধ থাকবে।

এর আগে ১৭ ফেব্রুয়ারি ২০২২ খ্রি. তারিখে অনুষ্ঠিত সচিবালয়ের এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি জানিয়েছিলেন, প্রস্তাবিত নতুন কারিকুলামে সপ্তাহিক ছুটি দুই দিন থাকবে। আগামী ২০২৩ সাল থেকে নতুন কারিকুলামে পাঠদান শুরু হবে।

তবে দেশে জ্বালানী ও বিদ্যুৎ সংকটের কারণে এখন থেকেই শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহে দুই দিন করে ছুটি থাকবে। শিক্ষা মন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপন প্রকাশের পর থেকে এই আদেশ কার্যকর হবে।

আরো জানুন:

মাদ্রাসার ছুটির তালিকা ২০২২ (সরকারি ও বেসরকারি মাদ্রাসা)

প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা ২০২২ (পরীক্ষার সময়সূচি)

শিক্ষা প্রতিষ্ঠানে (স্কুল-কলেজ) সাপ্তাহিক ছুটি ২ দিন কবে থেকে হচ্ছে?

শিক্ষা মন্ত্রণালয়ের জারি হওয়া প্রজ্ঞাপন প্রকাশের পর থেকে শিক্ষা প্রতিষ্ঠান সপ্তাহে শুক্রবার ও শনিবার দুই দিন বন্ধ থাকবে।

২২ আগস্ট তারিখে প্রকাশিত শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে, শিক্ষা প্রতিষ্ঠান দুই দিন বন্ধের আদেশ অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়।

দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে ছুটির বিষয়ে নিজ নিজ ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে জানা গেছে।

দেশের স্কুল-কলেজগুলোর মত সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতেও সপ্তাহে শুক্রবার ও শনিবার ছুটি থাকবে। ২২ আগস্ট প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে, প্রাথমিক বিদ্যালয়ের দুই দিন ছুটির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত স্কুল-কলেজের দুই দিন ছুটি ঘোষণার প্রজ্ঞাপন দেখুন।

স্কুল কলেজে সাপ্তাহিক ছুটি সংক্রান্ত প্রজ্ঞাপন

২০২২ সালের শিক্ষা মন্ত্রণালয় প্রকাশিত স্কুল-কলেজ ছুটি সংক্রান্ত প্রজ্ঞাপন সম্পর্কে আরো জানতে আমাদের কাছে লিখুন।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

স্কুল ছুটির তালিকা ২০২২: মাধ্যমিক স্কুলের বার্ষিক শিক্ষাপঞ্জি

২০২২ সালের কলেজ ছুটির তালিকা (সরকারি-বেসরকারি কলেজ)

Education Ministry Notice Board: শিক্ষা মন্ত্রণালয় নোটিশ বোর্ড

তথ্যসূত্র:

শিক্ষা মন্ত্রণালয়

সবশেষ আপডেট: ২২/০৮/২০২২ খ্রি. তারিখ ১০:২০ অপরাহ্ন।

Educator Desks

লিখেছেন: Educator Desks

Educator Desks Publish Education, Admission and Result News in BD. Such as BD Education Board Result, University Admission And Result, Teacher MPO Notice and More.

সম্পর্কিত শিক্ষা সংবাদ

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।