শীতকালীন অবকাশের লম্বা ছুটি: শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে জানুন

শীতকালীন অবকাশে লম্বা ছুটিতে যাচ্ছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। ছুটি শেষে দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসা সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে তা জেনে নিন।

শীতকালীন অবকাশের লম্বা ছুটি: শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে জেনে নিন

দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শীতকালীন অবকাশের ছুটি শুরু হয়েছে। এই ছুটির মধ্যে অনান্য জাতীয় দিবস ও ধর্মীয় ছুটিও যুক্ত আছে। ১৪ ডিসেম্বর থেকে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি হলেও, শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটির জন্য এই ছুটি শুরু হয়েছে ১২ ডিসেম্বর থেকে।

তবে সরকারি প্রতিষ্ঠান ও ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের জন্য শীতকালীন ছুটি থাকবে না। কেবলমাত্র ডিসেম্বরের ১৬ ও ২৫ ডিসেম্বর তারিখে সরকারি প্রতিষ্ঠান ও ব্যাংকে ছুটি থাকবে।

নিচের অনুচ্ছেদে সরকারি প্রতিষ্ঠান, প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের শীতকালীন অবকাশের ছুটির তালিকা দেখুন।

ডিসেম্বর মাসে সরকারি প্রতিষ্ঠানের ছুটি

সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী সরকারি প্রতিষ্ঠান ও ব্যাংকে শীতকালীন অবকাশের ছুটি নেই। তবে ২০২৫ খ্রিষ্টাব্দে ডিসেম্বর মাসে বাকি দুটি সাধারণ ছুটি রয়েছে। এর মধ্যে ডিসেম্বরের ১৬ তারিখ (মঙ্গলবার) বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) যিশু খ্রিস্টের জন্মদিন বা বড়দিন।

তবে বড়দিনের ছুটি বৃহস্পতিবার পড়ায় এর সঙ্গে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার যুক্ত হয়ে, সরকারি কর্মজীবীরা উপভোগ করতে পারবেন টানা তিন দিনের ছুটি।

আরো দেখুন: সরকারি ছুটির তালিকা ২০২৫ (সরকারি অফিস বন্ধের দিন)

প্রাথমিক বিদ্যালয়ের শীতকালীন অবকাশ ও অন্যান্য ছুটি

প্রাথমিক বিদ্যালয়ে শীতকালীন ছুটি শুরু হবে ১৬ ডিসেম্বর থেকে। এই ছুটি শেষ হবে ২৫ ডিসেম্বর।শীতকালীন অবকাশ, বিজয় দিবস ও যিশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে এসব দিনে ছুটি থাকবে। ২৬ ডিসেম্বর থেকে প্রাথমিক বিদ্যালয় খুলবে।

তবে ২০২৫ সালের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা আগামী ২১ থেকে ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এসব দিনে প্রাথমিকের নির্বাচিত শিক্ষকদের কর্মে যোগ দিতে হতে পারে।

আরো দেখুন: প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা ২০২৫ [সরকারি-বেসরকারি]

শীতকালীন অবকাশ শেষে মাধ্যমিক বিদ্যালয় খুলবে ২৯ ডিসেম্বর

মাধ্যমিকের ছুটির তালিকা অনুযায়ী, ১৪ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ২০২৫ খ্রিষ্টাব্দের শেষ ছুটি। যদিও এর আগে ১২ ও ১৩ ডিসেম্বর (শুক্র ও শনিবার) সাপ্তাহিক বন্ধ থাকবে। মাধ্যমিকের এ ছুটি শেষ হবে ২৮ ডিসেম্বর। ২৯ ডিসেম্বর থেকে মাধ্যমিক বিদ্যালয় খুলবে।

তবে ২৮ ডিসেম্বর থেকে শুরু হবে মাধ্যমিকের অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা, যা চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। তাই এসব দিনে নির্বাচিত শিক্ষকদের বৃত্তি পরীক্ষায় দায়িত্ব পালন করতে হতে পারে।

আরো দেখুন: সরকারি-বেসরকারি মাধ্যমিক স্কুলের ছুটির তালিকা ২০২৫

ছুটি শেষে কলেজ খুলবে ১ জানুয়ারি ২০২৬ তারিখে

দেশের সরকারি-বেসরকারি কলেজে ছুটি শুরু হবে ১৪ ডিসেম্বর। তবে আগের শুক্রবার ও শনিবার দুই দিন সাপ্তাহিক ছুটি থাকায় এই ছুটি শুরু হয়েছে ১২ ডিসেম্বর । কলেজের ছুটি শেষ হবে ৩১ ডিসেম্বর। অর্থাৎ ১ জানুয়ারি ২০২৬ খ্রি. তারিখে কলেজ খুলবে।

আরো দেখুন: কলেজ ছুটির তালিকা ২০২৫ pdf (সরকারি-বেসরকারি)

মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শীতকালীন ছুটি

কারিগরি ও মাদরাসা শিক্ষার ছুটির তালিকা অনুযায়ী তাদের দেশের সরকারি-বেসরকারি (স্বতন্ত্র, এবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল) মাদরাসা ১৪ ডিসেম্বর থেকে ছুটি।

এর আগের দুই দিন ১২ ও ১৩ ডিসেম্বর সাপ্তাহিক ছুটি পাবেন তারা। মাদরাসা খুলবে ২৮ ডিসেম্বর। এদিকে মাদ্রাসারও দুই স্তরে বৃত্তি পরীক্ষা রয়েছে।

আরো দেখুন:

মাদ্রাসার ছুটির তালিকা ২০২৫ (সরকারি-বেসরকারি মাদ্রাসা)

ভোকেশনাল ছুটির তালিকা ২০২৫ (জেএসসি এসএসসি দাখিল)

Educator Desks

লিখেছেন: Educator Desks

Educator Desks Publish Education, Admission and Result News in BD. Such as BD Education Board Result, University Admission And Result, Teacher MPO Notice and More.

সম্পর্কিত শিক্ষা সংবাদ

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।