বেসরকারি শিক্ষক নিয়োগ বিধিমালা ২০২৫-প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। ৯ ডিসেম্বর প্রকাশিত গেজেট অনুসারে শিক্ষক নিয়োগের সকল কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানানো হয়েছে।
বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা ২০০৫
দেশের বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের জন্য নতুন বিধিমালা প্রকাশ করা হয়েছে।
৯ ডিসেম্বর ২০২৫ খ্রি. তারিখে এনটিআরসিএ ওয়েবসাইটে বেসরকারি শিক্ষক নিয়োগ বিধিমালা ২০২৫ প্রকাশ করা হয়। বিধিমালায় শিক্ষক নিয়োগের নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও নিয়োগ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হয়েছে।
বেসরকারি শিক্ষক নিয়োগ বিধিমালায় যা বলা হয়েছে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের নিয়োগ বিধিমালার প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরীক্ষা নির্বাচনী বা বাছাই পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। নির্বাচনী বা বাছাই পরীক্ষার বিষয়, ব্যাপ্তি ও নম্বর কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত হবে।
নির্বাচনী বা বাছাই পরীক্ষায় পাশ নম্বর হবে মোট নম্বরের অন্যূন ৪০% নম্বর। শূন্যপদের ১:২ অনুপাতে বিষয় ও পদভিত্তিক নির্বাচনী বা বাছাই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।
শূণ্য পদের তালিকা প্রেরণের সময় নির্ধারণ
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান পূর্ববর্তী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত শূন্যপদের চাহিদা এবং তৎপরবর্তী ৩ (তিন) বছরের বছর ভিত্তিক শূন্যপদের চাহিদা অনলাইনে প্রেরণ করতে হবে।
- বেসরকারি শিক্ষক নিয়োগ বিধিমালা প্রজ্ঞাপনের পিডিএফ কপি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
আরো দেখুন:
Latest NTRCA Notice: সদ্য প্রকাশিত এনটিআরসিএ নোটিশ দেখুন





