শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট তৈরী বা হালনাগাদ ১৫ সেপ্টেম্বরের মধ্যে

শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল-কলেজ) ওয়েবসাইট তৈরী বা হালনাগাদ করতে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

১৫ সেপ্টেম্বর তারিখের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইটের ঠিকানা মাউশি অধিদপ্তরের EMIS এর IMS মডিউলে প্রদান করতে হবে।

শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল-কলেজ) ওয়েবসাইট তৈরী বা হালনাগাদ ১৫ সেপ্টেম্বর তারিখের মধ্যে

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (স্কুল, কলেজ, স্কুল এন্ড কলেজ) ওয়েবসাইট তৈরী বা হালনাগাদ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

২০ আগস্ট ২০২৩ খ্রি. তারিখে শিক্ষা প্রতিষ্ঠানের দাপ্তরিক ওয়েবসাইট তৈরী অথবা হালনাগাদের নির্দেশনা দিয়ে শিক্ষা অধিদপ্তর নোটিশ প্রকাশ করেছে।

আগামী ১৫ই সেপ্টেম্বর ২০২৩ এর মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানসমূহের ওয়েবসাইট তৈরী বা হালনাগাদকরণ করতে হবে। আর এই সময়ের মধ্য ওয়েবসাইটের তথ্য মাউশি অধিদপ্তরের EMIS এর IMS মডিউলে (www.emis.gov.bd) প্রদান করতে হবে।

আরো জানুন:

মাধ্যমিক স্কুলের ছুটির তালিকা ২০২৩ pdf (সরকারি-বেসরকারি)

কলেজ ছুটির তালিকা ২০২৩ pdf ক্যালেন্ডার (সরকারি-বেসরকারি)

স্কুল-কলেজের ওয়েবসাইটে যেসব তথ্য থাকতে হবে

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (স্কুল, কলেজ, স্কুল এন্ড কলেজ) মধ্যে কিছু সংখ্যক প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট নেই এবং অনেক শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট থাকলেও হালনাগাদ নেই।

এসব প্রতিষ্ঠান সমূহের ওয়েবসাইটে প্রতিষ্ঠান পরিচিতি, প্রতিষ্ঠানের পাঠদানের অনুমতি ও স্বীকৃতির তথ্য থাকতে হবে।

শ্রেণি ও লিঙ্গ ভিত্তিক শিক্ষার্থীর তথ্য, শ্রেণি ভিত্তিক অনুমোদিত শাখার তথ্য, পাঠদান সংক্রান্ত তথ্য (রুটিন, পাঠ্যসূচী, বিবিধ নোটিশ ইত্যাদি), এমপিও ও জাতীয়করণের তথ্য (প্রযোজ্য ক্ষেত্রে), প্রতিষ্ঠানের ফোন/ মোবাইল নম্বরসহ যোগাযোগের ঠিকানা, প্রতিষ্ঠান প্রধানসহ সকল শিক্ষক-কর্মচারীর তথ্য, ব্যবস্থাপনা কমিটির তথ্য হালনাগাদ রাখতে হবে।

আগামী ১৫ই সেপ্টেম্বর ২০২৩ এর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানসমূহের এবং প্রতিষ্ঠানের ওয়েবসাইটের ওয়েব ঠিকানা মাউশি অধিদপ্তরের EMIS এর IMS মডিউলে (www.emis.gov.bd) প্রদান করতে হবে।

এ বিষয়ে বিস্তারিত জানুন নিচের যুক্ত নোটিশ থেকে।

শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট তৈরীর নোটিশ

শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট তৈরী বা হালনাগাদ সম্পর্কে আরো তথ্য জানতে লিখতে পারেন।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

২০২৪ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষা কবে হবে জানালেন শিক্ষামন্ত্রী

তথ্যসূত্র-

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

Educator Desks

লিখেছেন: Educator Desks

Educator Desks Publish Education, Admission and Result News in BD. Such as BD Education Board Result, University Admission And Result, Teacher MPO Notice and More.

সম্পর্কিত শিক্ষা সংবাদ

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।