বার্ষিক ৫% প্রণোদনা সংক্রান্ত প্রজ্ঞাপন (সরকারি কর্মচারী ও এমপিও শিক্ষক)

সরকারি চাকুরীজীবি ও এমপিও শিক্ষকদের বার্ষিক ৫% প্রণোদনা (বিশেষ সুবিধা) সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়। পাঁচ শতাংশ হারে বিশেষ সুবিধা ১ জুলাই ২০২৩ খ্রি. তারিখ থেকে কার্যকর হবে।

সরকারি কর্মচারী ও এমপিও শিক্ষকদের বার্ষিক ৫% প্রণোদনা (বিশেষ সুবিধা) সংক্রান্ত প্রজ্ঞাপন

দেশের সকল সরকারি কর্মচারীদের বার্ষিক ৫% হারে বিশেষ সুবিধা বা প্রণোদনার অর্থ প্রদান করা হবে বলে প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়।

অর্ধ মন্ত্রণালয়ের পৃথক আরেক প্রজ্ঞাপনে, এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের পাঁচ শতাংশ হারে বিশেষ প্রণোদনার অর্থ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

সরকারি কর্মচারী ও এমপিওভুক্ত শিক্ষকরা ১ জুলাই ২০২৩ খ্রি. তারিখ থেকে সরকারের অর্থ মন্ত্রণালয় ঘোষিত প্রণোদনার অর্থ পাবেন।

১৮ জুলাই ২০২৩ খ্রি. তারিখে প্রকাশিত অর্থ মন্ত্রণালয়ের বাস্তাবায়ন অনুবিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে, বার্ষিক প্রণোদনার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সরকারী কর্মচারী ও এমপিও শিক্ষক-কর্মচারীগণ ১ জুলাই তারিখের মূল বেতনের উপর ৫% হারে বিশেষ সুবিধার অর্থ প্রাপ্য হবে। তবে বিশেষ সুবিধার অর্থ ১০০০/= টাকার নিচে হবে না।

সরকারি কর্মচারীদের পাঁচ শতাংশ হারে ঘোষিত বিশেষ সুবিধার প্রজ্ঞাপন

সরকারি কর্মচারীদের জন্য জারি করা প্রজ্ঞাপনের টেক্স ভার্সন নিচে প্রদত্ত হলো-

প্রজ্ঞাপন

সরকারি চাকরি আইন, ২০১৮ এর ১৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় বেতনস্কেল সমূহের আওতাভুক্ত সরকারি-বেসামরিক, স্ব- শাসিত এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানসমূহ, ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান, বর্ডার গার্ড বাংলাদেশ ও পুলিশ বাহিনীতে নিয়োজিত কর্মচারী এবং পেনশনভোগী ব্যক্তিবর্গকে ০১ জুলাই ২০২৩ তারিখ হতে ৫ (পাঁচ) শতাংশ হারে ‘বিশেষ সুবিধা’ প্রদান করা হলো।

এ ‘বিশেষ সুবিধা’ চাকরিরতদের ক্ষেত্রে ন্যূনতম ১,০০০ (এক হাজার) টাকা এবং পেনশনভোগীদের ক্ষেত্রে ন্যূনতম ৫০০ (পাঁচশত) টাকা হারে প্রদেয় হবে।

২। এ ‘বিশেষ সুবিধা’ নিম্নরূপভাবে কার্যকর হবে :

(ক) চাকুরিরত কর্মচারীগণ ০১ জুলাই ২০২৩ তারিখ হতে প্রতিবছর ০১ জুলাই তারিখে প্রাপ্য মূল বেতনের ওপর ৫% হারে, তবে ১,০০০ (এক হাজার) টাকার কম নয়, ‘বিশেষ সুবিধা’ প্রাপ্য হবেন।

(খ) অবসর-উত্তর ছুটিতে (PRL) থাকা কর্মচারীগণ PRL গমনের পূর্বকালীন সর্বশেষ প্রাপ্ত মূল বেতনের ভিত্তিতে উপরিউক্ত হারে ‘বিশেষ সুবিধা’ প্রাপ্য হবেন।

(গ) পুনঃস্থাপনকৃত পেনশনারগণ সহ সরকার হতে পেনশন গ্রহণকারীগণ প্রতিবছর ০১ জুলাই তারিখে প্রাপ্য নীট পেনশনের ওপর ৫% হারে, তবে ৫০০ (পাঁচশত) টাকার কম নয়, ‘বিশেষ সুবিধা’ প্রাপ্য হবেন।

(ঘ) যে সকল অবসর গ্রহণকারী কর্মচারী তাদের গ্রস পেনশনের ১০০% অর্থাৎ সম্পূর্ণ অংশ সমর্পণ করে এককালীন আনুতোষিক উত্তোলন করেছেন তাদের ক্ষেত্রে এ ‘বিশেষ সুবিধা’ প্রযোজ্য হবে না।

(ঙ) জাতীয় বেতনস্কেলে নির্ধারিত কোনো গ্রেডে চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে নির্ধারিত মূল বেতনের ভিত্তিতে এ সুবিধা প্রযোজ্য হবে। তবে শর্ত থাকে যে, এরূপ চুক্তিভিত্তিক নিয়োজিত ব্যক্তি পেনশনভোগী হলে নীট পেনশন অথবা চুক্তিভিত্তিক নিয়োজিত পদের মূল বেতনের ভিত্তিতে যে কোনো এক ক্ষেত্রে এ সুবিধা প্রাপ্য হবেন;

(চ) সাময়িক বরখাস্তকৃত কর্মচারীগণ সাময়িক বরখাস্ত হওয়ার তারিখের অব্যবহিত পূর্বের মূল বেতনের ৫০% (অর্ধেক) এর উপর ৫% হারে এ ‘বিশেষ সুবিধা’ প্রাপ্য হবেন; এবং

(ছ) বিনা বেতনে ছুটিতে (Leave without pay) থাকাকালীন কর্মচারীগণ এ ‘বিশেষ সুবিধা’ প্রাপ্য হবেন না।

৩। সরকারের রাজস্ব বাজেট হতে প্রদত্ত অনুদানে পরিচালিত প্রতিষ্ঠান ব্যতীত অন্যান্য স্ব-শাসিত সংস্থা ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবং ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের কর্মচারীদেরকে এ ‘বিশেষ সুবিধা’ প্রদান বাবদ প্রয়োজনীয় ব্যয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের নিজস্ব বাজেট হতে মেটাতে হবে।

৪। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো, এটি ০১ জুলাই ২০২৩ তারিখ হতে কার্যকর হয়েছে বলে গণ্য হবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে, মোঃ আবদুর রহমান খান এফসিএমএ, অতিরিক্ত সচিব অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ
বাস্তবায়ন অনুবিভাগ।

অর্থ মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের পিডিএফ কপি রূপান্তরিক ইমেজ কপি দেখুন।

সরকারি কর্মচারীদের ৫% হারে বার্ষিক প্রণোদনার প্রজ্ঞাপন ২০২৩

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ৫% প্রণোদনার প্রজ্ঞাপন ২০২৩

এমপিওভুক্ত বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীগণ বার্ষিক ৫% হারে প্রণোদনার অর্থ পাবেন। সরকারি কর্মচারীদের সাথে ১ জুলাই ২০২৩ খ্রি. তারিখ থেকে এই প্রণোদনা অর্থ পাবেন।

এমপিও শিক্ষকদের পাঁচ শতাংশ হারে বার্ষিক বিশেষ সুবিধার (প্রণোদনা) প্রজ্ঞাপন দেখুন।

এমপিও শিক্ষকদের ৫% হারে বার্ষিক প্রণোদনার প্রজ্ঞাপন ২০২৩

সরকারি কর্মচারী ও এমপিও শিক্ষক-কর্মচারীদের ৫% হারে বার্ষিক প্রণোদনার প্রজ্ঞাপন সম্পর্কে জানতে লিখুন।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

চাকরির বয়স বৃদ্ধি সংক্রান্ত জনপ্রশাসন মন্ত্রনালয়ের প্রজ্ঞাপন

সরকারি ছুটির তালিকা ২০২৩ pdf [জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন]

শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন: Ministry of Education Gazette

তথ্যসূত্র-

অর্থ মন্ত্রণালয়

Educator Desks

লিখেছেন: Educator Desks

Educator Desks Publish Education, Admission and Result News in BD. Such as BD Education Board Result, University Admission And Result, Teacher MPO Notice and More.

সম্পর্কিত শিক্ষা সংবাদ

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।