এমপিওভুক্ত এইচএসসি কলেজের পাসের হার নির্ধারণ

এইচএসসি সমমানের কলেজের এমপিওভুক্তি ধরে রখতে ও নতুন প্রতিষ্ঠানের এমপিও পেতে পাসের হার নির্ধারণ করা হয়েছে। এছাড়া প্রতিষ্ঠান, বিভাগ ও বিষয়ের শিক্ষার্থী সংখ্যা নির্ধারণ করেছে শিক্ষা মন্ত্রণালয়।

এমপিওভুক্ত এইচএসসি কলেজের পাসের হার ও পরীক্ষার্থীর সংখ্যা নির্ধারণ

এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নতুন এমপিও নীতিমালা প্রকাশ করা হয়েছে। এখানে এইচএসসি সমমান কলেজের শিক্ষার্থীর সংখ্যা, ব্যক্তি শিক্ষকের পরীক্ষার্থীর সংখ্যা নির্ধারণ করে দেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ৭ ডিসেম্বর ২০২৫ খ্রি. তারিখে প্রকাশিত এমপিও নীতিমালায় এসব বিষয়ে তথ্য প্রকাশ করা হয়েছে।

এমপিও নীতিমালায় বর্ণিত শিক্ষার্থী সংখ্যা ও পাসের হারের শর্ত পূরণ করতে না পারলে এমপিও বাতিল করা হবে। এছাড়া নতুন প্রতিষ্ঠানকে এমপিও দেওয়া হবে না বলে জানানো হয়েছে।

মফস্বলের এইচএসসি ও সমমানের কলেজ

মফস্বলের এইচএসসি ও সমমানের প্রতিষ্ঠানে ৪০ জন পরীক্ষার্থী থাকতে হবে। বিভাগ বা ব্যক্তি শিক্ষকদের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগের জন্য কমপক্ষে ১৫ জন এবং মানবিক, ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য কমপক্ষে ২৫ জন পরীক্ষার্থী থাকতে হবে।

মফস্বল পর্যায়ের মহিলা কলেজের ক্ষেত্রে ন্যূনতম ৩০ জন পরীক্ষার্থী থাকতে হবে। বিজ্ঞান বিভাগের জন্য কম পক্ষে ১০ জন এবং মানবিক, ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য ২০ জন পরীক্ষার্থী হতে হবে। উভয় ক্ষেত্রে পাসের হার থাকতে হবে ৪৫%।

জেলা সদরের পৌরসভার (শহর) কলেজ

জেলা সদরের পৌরসভার শহর কলেজে ৫০ জন পরীক্ষার্থী থাকতে হবে। এর মধ্যে বিজ্ঞান বিভাগের জন্য কমপক্ষে ২০ জন এবং মানবিক, ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য কমপক্ষে ৩০ জন পরীক্ষার্থী থাকতে হবে।

জেলা সদরের পৌরসভার মহিলা কলেজে মোট ৪০ জন পরীক্ষার্থী থাকতে হবে। বিজ্ঞান বিভাগের জন্য কম পক্ষে ১৫ জন এবং মানবিক, ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য কমপক্ষে ২৫ জন। উভয় ক্ষেত্রে ৫০ শতাংশ পাসের হার থাকতে হবে।

সিটি কর্পোরেশন উচ্চ এইচএসসি সমমানের কলেজ

সিটি কর্পোরেশন এইচএসসি সমমানের কলেজে ৫০ জন পরীক্ষার্থী থাকতে হবে। এর মধ্যে বিজ্ঞান বিভাগের জন্য কমপক্ষে ২০ জন এবং মানবিক, ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য ৩০ জন পরীক্ষার্থী থাকতে হবে।

সিটি কর্পোরেশনের মহিলা কলেজে ৪০ জন পরীক্ষার্থী থাকতে হবে। এর মধ্যে বিজ্ঞান বিভাগের জন্য কমপক্ষে ১৫ জন এবং মানবিক, ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য কমপক্ষে ২৫ জন্য থাকতে হবে। সিটি কর্পোরেশন পর্যায়ের কলেজে পাসের হার থাকতে হবে ৫৫ শতাংশ।

কাম্য শিক্ষার্থী ও পরীক্ষার্থীর বিস্তারিত তথ্য জানতে এমপিও নীতিমালার পিডিএফ কপি ডাউনলোড করুন এখান থেকে

আরো দেখুন:

এমপিওভুক্ত স্কুল-কলেজের নভেম্বর মাসের বেতনের জিও জারি

Educator Desks

লিখেছেন: Educator Desks

Educator Desks Publish Education, Admission and Result News in BD. Such as BD Education Board Result, University Admission And Result, Teacher MPO Notice and More.

সম্পর্কিত শিক্ষা সংবাদ

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।