এমপিওভুক্ত স্কুল-কলেজের নভেম্বর মাসের বেতনের জিও জারি

স্কুল-কলেজের নভেম্বর মাসের বেতন

এমপিওভুক্ত স্কুল-কলেজের নভেম্বর মাসের বেতনের জিও জারি করা হয়েছে। আশা করা যাচ্ছে সবকিছু ঠিক থাকলে চলতি সপ্তাহে নভেম্বরের বেতন ভাতা ইএফটিতে পাঠানো হবে।

বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের নভেম্বর মাসের বেতন-ভাতা ছাড়ের প্রক্রিয়া শুরু হয়েছে। গত ২৭ নভেম্বর তারিখের মধ্যে সকল প্রতিষ্ঠান থেকে ইএফটিতে বেতন-ভাতার বিল জমা দেওয়া হয়েছে। এই বেতনের সাথে বর্ধিত বাড়ি ভাড়ার ৭.৫% যুক্ত করা হবে।

৮ ডিসেম্বর ২০২৫ খ্রি. তারিখে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পর, নভেম্বর মাসের বেতন ভাতার জিও জারি করা হয়েছে বলে জানা গেছে। এরপর অধিদপ্তর থেকে চলতি সপ্তাহের মধ্যে নভেম্বর মাসের বেতন-ভাতা শিক্ষকদের নিজ নিজ অ্যাকাউন্টে ইএফটির মাধ্যমে প্রেরণ করা হবে।

উল্লেখ্য, স্কুল-কলেজের মোট ৩ লাখ ৮৫ হাজার ৭০ জন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী নভেম্বর মাসের বেতন-ভাতা পাবেন। এর জন্য সরকারের ব্যায় হবে ১ হাজার ১৩৭ কোটি ৫৮ লাখ ৮৫ হাজার ৭৩৯ টাকা।

আরো দেখুন:

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও নীতিমালা ২০২৫ (MPO Nitimala PDF)

শেয়ার করুন:
শিক্ষা সংবাদ ডেস্ক

শিক্ষা সংবাদ সম্পাদনা ডেস্ক থেকে প্রকাশিত হয় বাংলাদেশের বোর্ড বিশ্ববিদ্যালয়ের ভর্তি, পরীক্ষা, ফলাফল, এমপিও নোটিশসহ শিক্ষা সংশ্লিষ্ট সকল সংবাদ। নির্ভুল ও বস্তুনিষ্ঠ তথ্য সরবরাহ করে শিক্ষক ও শিক্ষার্থীদের সহায়তা করাই আমাদের মূল লক্ষ্য।

সম্পর্কিত শিক্ষা সংবাদ
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।