জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইনকোর্স পরীক্ষার নোটিশ (৪র্থ বর্ষ)

জাতীয় বিশ্ববিদ্যালয় ইনকোর্স পরীক্ষার নোটিশ প্রকাশ করেছে। ২০২৪ সালের অনার্স ৪র্থ বর্ষের ইনকোর্স পরীক্ষার নম্বরের ডাটা এন্ট্রি করে ০৫/০২/২০২৬ খ্রি. তারিখের মধ্যে বিশ্ববিদ্যালয়ে প্রেরণ করতে হবে।
৮ ডিসেম্বর ২০২৫ খ্রি. তারিখে প্রকাশিত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে, ৪র্থ বর্ষের ইনকোর্স পরীক্ষার নম্বর প্রেরণের বিষয়টি উল্লেখ করা হয়েছে।
প্রকাশিত নোটিশে বলা হয়েছে, অনলাইনে ১ম ও ২য় ইনকোর্স পরীক্ষার নম্বর ২৩ ডিসেম্বর ২০২৫ খ্রি, তারিখে এন্ট্রি করতে হবে। এছাড়া ৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. তারিখের মধ্যে হাতে হাতে অথবা ডাকযোগে পরীক্ষা নিয়ন্ত্রকের অফিসে প্রেরণ করেত হবে।
উল্লেখ্য যে, ইনকোর্স পরীক্ষার নম্বর নির্ধারিত সময়ের পর এন্ট্রি করা যাবে না এবং লিংক স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। যেসকল নিয়মিত পরীক্ষার্থীর ইনকোর্স নম্বর অনলাইনে এন্ট্রি দেয়া থাকবে শুধুমাত্র তাদেরই ২০২৪ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফরম পূরণের জন্য Probable লিস্টে নাম থাকবে।
৪র্থ বর্ষের ইনকোর্স পরীক্ষার নম্বর প্রেরণের নিয়ম
১. ইনকোর্স পরীক্ষা গ্রহণ ও ক্লাসে উপস্থিতি মূল্যায়ন সংক্রান্ত নির্দেশিকার ভিত্তিতে নম্বর বণ্টন করতে হবে।
২. ইনকোর্স পরীক্ষার নম্বর ১৫% ও ক্লাসে উপস্থিতির জন্য ৫% এর মধ্যে মূল্যায়ন করতে হবে।
৩. সংশ্লিষ্ট কলেজ নিজ দায়িত্বে পরীক্ষা গ্রহণ করবে।
৪. সংশ্লিষ্ট শিক্ষকগণ উত্তরপত্র মূল্যায়ন করবেন।
৫. ১ম ইনকোর্স পরীক্ষার মার্কস ও ২য় ইনকোর্স পরীক্ষার মার্কস গড় করে চূড়ান্ত মার্কস তৈরি করে অনলাইন-এ সাবমিট
করতে হবে।
৬. ইনকোর্স নম্বর ও ক্লাসে উপস্থিতির নম্বর ব্যতীত পরীক্ষার ফরম পূরণ করা যাবে না।
৭. ইনকোর্স নম্বর ইনপুট দেয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকতে হবে। একবার ইনকোর্স নম্বর ইনপুট দেয়ার পর তা পরিবর্তন বা নতুন করে ইনপুট দেয়া যাবে না;
৮. ০২ (দুই)টি ইনকোর্স পরীক্ষার খাতা পৃথক পৃথক প্যাকেট করে একসঙ্গে পাঠাতে হবে। প্যাকেটের উপর বড় করে “২০২৪ সালের অনার্স ৪র্থ বর্ষ ইনকোর্স পরীক্ষা” লাল কালিতে লিখতে হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৪র্থ বর্ষের ইনকোর্স পরীক্ষা সম্পর্কে আরো জানতে নিচের যুক্ত নোটিশ দেখুন।

আরো দেখুন:
NU Recent Notice [www.nu.ac.bd] জাতীয় বিশ্ববিদ্যালয় নোটিশ





