ঢাবি বিজ্ঞান ইউনিটের স্থগিত ভর্তি পরীক্ষার নতুন তারিখ

ঢাবি বিজ্ঞান ইউনিটের স্থগিত ভর্তি পরীক্ষার তারিখ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) বিজ্ঞান ইউনিটের স্থগিত ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। ২৭ ডিসেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ভর্তিচ্ছু শিক্ষার্থীরা কেন্দ্র পরিবর্তনের সুযোগ পাবেন বলে জানানো হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) বিজ্ঞান ইউনিটের স্থগিত ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্থগিত বিজ্ঞান ইউনিটের (ক-ইউনিট) ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। ২৭ ডিসেম্বর ২০২৫ খ্রি. তারিখ শনিবার বিকাল ৩.৩০ থেকে ৫.০০ ঘটিকায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এছাড়া ভর্তিচ্ছুদের জন্য কেন্দ্র পরিবর্তনের সুযোগ দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই দিনে অন্য বিশ্ববিদ্যালয়ে যারা পরীক্ষা দিবেন তাদের কেন্দ্র পরিবর্তনের সুযোগ দেওয়া হবে। একই সঙ্গে স্থগিত পরীক্ষার জন্য, পরীক্ষার আসনবিন্যাস (সিট প্ল্যান) নতুন করে প্রকাশ করা হবে।

ঢাবি বিজ্ঞান (ক) ইউনিটের স্থগিত ভর্তি পরীক্ষার নোটিশ

ঢাবি ভর্তি ওয়েবসাইটের নোটিশে বলা হয়েছে, ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের স্থগিত ভর্তি পরীক্ষা আগামী ২৭ ডিসেম্বর ২০২৫ (শনিবার) বিকাল ৩.৩০ – ৫.০০ ঘটিকায় অনুষ্ঠিত হবে।

শিক্ষার্থীদের ইতিমধ্যে প্রকাশিত প্রবেশপত্রের রোল ও সিরিয়াল নম্বর বহাল থাকবে। সংশোধিত আসন বিন্যাস আগামী ২৫ ডিসেম্বর, ২০২৫ (বৃহস্পতিবার) প্রকাশ করা হবে।

উল্লেখিত সময়ে যে সকল শিক্ষার্থীর অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা থাকায় পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের প্রয়োজন রয়েছে, তারা অনলাইনে ২১ ডিসেম্বর, ২০২৫ বিকাল ৫:০০ টা হতে ২৩ ডিসেম্বর, ২০২৫ রাত ১২:০০ টার মধ্যে কেন্দ্র পরিবর্তনের আবেদন করতে পারবে ।

এক্ষেত্রে অনলাইন আবেদনের সঙ্গে অবশ্যই এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড এবং সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রবেশ পত্রের কপি আপলোড করতে হবে।

আরো দেখুন:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড

ঢাবি ক-ইউনিট (বিজ্ঞান) ভর্তি পরীক্ষার সিট প্লান প্রকাশ

শেয়ার করুন:
শিক্ষা সংবাদ ডেস্ক

শিক্ষা সংবাদ সম্পাদনা ডেস্ক থেকে প্রকাশিত হয় বাংলাদেশের বোর্ড বিশ্ববিদ্যালয়ের ভর্তি, পরীক্ষা, ফলাফল, এমপিও নোটিশসহ শিক্ষা সংশ্লিষ্ট সকল সংবাদ। নির্ভুল ও বস্তুনিষ্ঠ তথ্য সরবরাহ করে শিক্ষক ও শিক্ষার্থীদের সহায়তা করাই আমাদের মূল লক্ষ্য।

সম্পর্কিত শিক্ষা সংবাদ
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।