মোবাইল এসএমএস (SMS) দিয়ে এসএসসি রেজাল্ট দেখার নিয়ম

মোবাইল এসএমএস দিয়ে এসএসসি রেজাল্ট ২০২৬ দেখার নিয়ম

মোবাইল এসএমএস দিয়ে সকল শিক্ষা বোর্ডের এসএসসি রেজাল্ট দেখার নিয়ম জানুন। All Education Board SSC Result 2026 By Mobile SMS Format.

২০২৬ সালের এসএসসি সমমান পরীক্ষার রেজাল্ট ২০ জুলাই তারিখ বেলা ১২টার সময় প্রকাশ করা হবে। মোবাইল মেসেজে রেজাল্ট জানতে প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন।

মোবাইল এসএমএস দিয়ে এসএসসি রেজাল্ট দেখার নিয়ম (SSC Result 2026 By Mobile SMS)

এসএসসি সমমান রেজাল্ট প্রকাশের পর হতে মোবাইল এসএমএস-এর মাধ্যমে সকল বোর্ডের রেজাল্ট দেখা যাবে। খুব সহজে ঘরে বসে মোবাইল মেসেজ দিয়ে এই রেজাল্ট জানা যাবে।

রেজাল্ট প্রকাশের দিন যারা অনলাইনে সার্ভার জটিলতায় রেজাল্ট দেখতে পারবেন না, তারা খুব সহজে রেজাল্ট জানতে পারবেন। এছাড়া ইন্টারনেট সংযোগ নেই এমন মোবাইল ফোন থেকেও, মেসেজ দিয়ে পরীক্ষার্থীর নিজ নিজ ফলাফল দেখতে পারবেন।

উল্লেখ্য, প্রি-রেজিস্ট্রেশন এর মাধ্যমে আগে থেকে এসএমএস করে রাখলে, রেজাল্ট প্রকাশের সাথে সাথে ফিরতি এসএমএসে রেজাল্ট জানা যাবে।

নিচের অনুচ্ছেদে সকল বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষার রেজাল্ট জানার এসএমএস ফরম্যাট দেখুন।

আরো জানুন:

শুধু রোল নাম্বার দিয়ে রেজাল্ট দেখুন (এসএসসি দাখিল ফলাফল ২০২৬)

SSC Dakhil Result 2026 By Mobile SMS Format

২০২৬ সালের সকল বোর্ডের এসএসসি দাখিল সমমান রেজাল্ট, মোবাইল ফোনের এসএমএস (SMS) এর মাধ্যমে খুব সহজে জানা যাবে।

সকল বোর্ডের এসএসসি সমমান রেজাল্ট জানার মোবাইল এসএমএস ফরম্যাট দেখুন

যে কোন অপারেটরের সিম যুক্ত মোবাইল ফোন থেকে, ২০২৬ সালের রেজাল্ট এসএমএস-এর মাধ্যমে দেখা যাবে।

মোবাইল ফোনের মেসেজে রেজাল্ট পেতে যে তথ্যগুলোর প্রয়োজন হবে-

পরীক্ষার নাম, যেমন- SSC অথবা Dakhil। পরীক্ষা পাশের বছর যেমন- 2025।

পরীক্ষার্থীর শিক্ষা বোর্ড এর নামের প্রথম তিন অক্ষর ইংরেজীতে, যেমন ঢাকা (DHAKA) বোর্ড হলে- DHA। অন্য কোন বোর্ড হলে, সে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর।

(নিচের অনুচ্ছেদে সকল বোর্ডের নামের প্রথম তিন অক্ষর উল্লেখ করা হয়েছে)।

পরীক্ষার্থীর ইংরেজী সংখ্যায় রোল নম্বর, যেমন- 321245। এখানে পরীক্ষার্থীর নিজ রোল নাম্বার লিখতে হবে। পরীক্ষার্থীর প্রবেশপত্র দেখে লিখতে হবে।

পরীক্ষায় অংশগ্রহণের বছর ইংরেজী সংখ্যায়, যেমন- 2026।

পরীক্ষার্থীর উপরোক্ত তথ্য সঠিক ফরম্যাটে লিখে পাঠিয়ে দিতে হবে 16222 নম্বরে। যে কোন মোবাইল অপারেটর থেকে এই এসএমএস পাঠানো যাবে।

এসএসসি, দাখিল ও সমমান রেজাল্ট-২০২৬ পেতে এসএমএস এর সঠিক ফরম্যাট এর নমুনা দেখুন।

এখানে ঢাকা বোর্ড এর একজন কল্পিত শিক্ষার্থীর নমুনা এসএমএস এর ফরম্যাট দেখানো হলো।

SSC<স্পেস>DHA<স্পেস>321245<স্পেস>2026 Send to 16222

এখানে <স্পেস> মানে ফাঁকা জায়গা যা দুটি শব্দ পাশাপাশি লিখতে মাঝখানে ব্যবহার করি।

উদাহরণ: SSC DHA 321245 2026 সেন্ড করুন 16222 নম্বরে।

মাদ্রাসা বোর্ডের দাখিল পরীক্ষার্থীদের নমুনা মেসেজ দেখুন।

Dakhil<স্পেস>MAD<স্পেস>321245<স্পেস>2026 Send to 16222

কারিগরি বোর্ডের এসএসসি সমমান পরীক্ষার মেসেজ ফরম্যাট দেখুন।

SSC<স্পেস>TEC<স্পেস>321245<স্পেস>2026 Send to 16222

সঠিক তথ্য দিয়ে সঠিক ফরম্যাটে এসএমএস পাঠানোর কিছুক্ষণের মধ্যে, ফিরতি এসএমএস এর মাধ্যমে কাঙ্খিত রেজাল্ট পাওয়া যাবে।

রেজাল্ট দেখার মেসেজ পাঠাতে, আপনার মোবাইলে মেসেজ প্রেরণের জন্য ফি প্রয়োজন হবে।

সকল শিক্ষা বোর্ডের ইংরেজী নামের প্রথম তিন অক্ষর

নিচের অনুচ্ছেদে দেশের ৯টি সাধারণ, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের ইংরেজী নামের প্রথম তিন অক্ষর উল্লেখ করা হলো।

এসএমএস ফরম্যাটে পরীক্ষার্থীর নিজ বোর্ডের নামের জায়গায় নিচের অনুচ্ছেদে বর্ণিত বোর্ডের তিন অক্ষরের নাম ইংরেজী অক্ষরে লিখুন।

ঢাকা শিক্ষা বোর্ড: DHA

রাজশাহী শিক্ষা বোর্ড: RAJ

যশোর শিক্ষা বোর্ড: JES

চট্টগ্রাম শিক্ষা বোর্ড: CHI

কুমিল্লা শিক্ষা বোর্ড: COM

দিনাজপুর শিক্ষা বোর্ড: DIN

সিলেট শিক্ষা বোর্ড: SYL

ময়মনসিংহ শিক্ষা বোর্ড: MYN

বরিশাল শিক্ষা বোর্ড: BAR

কারিগরি শিক্ষা বোর্ড: TEC

মাদ্রাসা শিক্ষা বোর্ড: MAD

মোবাইল ফোনের এসএমএস (SMS) দিয়ে এসএসসি সমমানের রেজাল্ট দেখতে সমস্যা হলে আমাদের লিখে জানান।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

মার্কশীট সহ এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৬ ডাউনলোড করুন

মাদ্রাসা বোর্ড দাখিল পরীক্ষার রেজাল্ট ২০২৬: ফলাফল দেখার নিয়ম

তথ্যসূত্র-

বাংলাদেশ শিক্ষা বোর্ড

শেয়ার করুন:
শিক্ষা সংবাদ ডেস্ক

শিক্ষা সংবাদ সম্পাদনা ডেস্ক থেকে প্রকাশিত হয় বাংলাদেশের বোর্ড বিশ্ববিদ্যালয়ের ভর্তি, পরীক্ষা, ফলাফল, এমপিও নোটিশসহ শিক্ষা সংশ্লিষ্ট সকল সংবাদ। নির্ভুল ও বস্তুনিষ্ঠ তথ্য সরবরাহ করে শিক্ষক ও শিক্ষার্থীদের সহায়তা করাই আমাদের মূল লক্ষ্য।

সম্পর্কিত শিক্ষা সংবাদ
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।