যেভাবে জানা যাবে মাদ্রাসার দাখিল পরীক্ষার রেজাল্ট ২০২৬

মাদ্রাসার দাখিল পরীক্ষার রেজাল্ট জানার নিয়ম 2026

২০২৬ সালের মাদ্রাসার দাখিল পরীক্ষার রেজাল্ট তিন পদ্ধতিতে জানা যাবে। মাদ্রাসা বোর্ডের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ২০ জুলাই সোমবার সকাল ১১টার পর থেকে অনলাইন ও মোবাইল মেসেজে দাখিলের রেজাল্ট দেখা যাবে।

নিম্নবর্ণিত যে কোন পদ্ধতিতে পরীক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠান Dakhil Result sheet download করতে পারবেন।

উল্লেখ্য, মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট হতে এবং এসএমএস এর মাধ্যমে পরীক্ষার্থীরা সকাল ১১:০০ টায় রেজাল্ট জানতে পারবে।

১. বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট www.bmeb.gov.bd এ অনলাইন সেবা-১ কর্ণার-এ দাখিল পরীক্ষা- ২০২৬ এ ক্লিক করে জেলার কেন্দ্রভিত্তিক মাদ্রাসার Result sheet download করা যাবে।

২. www.educationboardresults.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে রোল ও রেজিস্ট্রেশন নম্বর অনুযায়ী Result sheet download করতে পারবে।

৩. যারা SMS (এসএমএস) এর মাধ্যমে ফলাফল পেতে ইচ্ছুক তাদেরকে ফলাফল প্রকাশের পূর্বেই নিম্নোক্ত পদ্ধতিতে প্রি-রেজিস্ট্রেশন করতে হবে।

Dakhil<>Board Name [First 3 Letter]<>Roll<>Year টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে।

উদাহরণ: বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্য- Dakhil<space>Mad<space>123456<space>2026 Send to 16222

ফলাফল প্রকাশের সাথে সাথেই প্রি-রেজিস্ট্রেশনকৃত পরীক্ষার্থীদের মোবাইল নম্বরে তাদের ফল স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যাবে।

শিক্ষা প্রতিষ্ঠানের দাখিল রেজাল্ট যেভাবে পাওয়া যাবে

অনলাইনে শিক্ষা প্রতিষ্ঠানের দাখিলের রেজাল্ট ডাউনলোড করে প্রকাশ করার জন্য নিম্নোক্ত পদ্ধতি অনুসরণ করতে হবে।

https://eboardresults.com/v2/home এ যেয়ে Institution Result Select করে বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN এর মাধ্যমে রেজাল্ট দেখা যাবে।

আরো দেখুন:

SSC Result 2026 with Marksheet: নাম্বার সহ এসএসসি রেজাল্ট

শেয়ার করুন:
শিক্ষা সংবাদ ডেস্ক

শিক্ষা সংবাদ সম্পাদনা ডেস্ক থেকে প্রকাশিত হয় বাংলাদেশের বোর্ড বিশ্ববিদ্যালয়ের ভর্তি, পরীক্ষা, ফলাফল, এমপিও নোটিশসহ শিক্ষা সংশ্লিষ্ট সকল সংবাদ। নির্ভুল ও বস্তুনিষ্ঠ তথ্য সরবরাহ করে শিক্ষক ও শিক্ষার্থীদের সহায়তা করাই আমাদের মূল লক্ষ্য।

সম্পর্কিত শিক্ষা সংবাদ
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।