এমপিও মাদ্রাসার ডিসেম্বর মাসের বেতন-ভাতা ছাড় ও এমপিও সীট প্রকাশ করা হয়েছে। মাদ্রাসার শিক্ষকরা ১ জানুয়ারির পর থেকে বেতন-ভাতার টাকা ব্যাংক থেকে উত্তোলন করতে পারবেন।
Madrasah December MPO 2025: মাদ্রাসার ডিসেম্বর মাসের বেতনের চেক ছাড়
এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের ২০২৫ সালের ডিসেম্বর মাসের বেতন-ভাতার চেক ছাড় করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। ১ জানুয়ারি ২০২৬ খ্রি. তারিখে ডিসেম্বরের বেতনের চেক ছাড় করা হয়। অধিদপ্তরের ওয়েবসাইটে এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এছাড়া অধিদপ্তরের ওয়েবসাইটে ডিসেম্বর মাসের এমপিও শিটের কপি প্রকাশ করা হয়েছে।
বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীগণ ডিসেম্বর মাসের বেতন-ভাতা ১ জানুয়ারি তারিখের পর থেকে তুলতে পারবেন।
মাদ্রাসার ডিসেম্বর মাসের বেতনের স্মারক নং- ৫৭.২৫.০০০০.০১১.০৬.০০১.২৪-১০৮ তারিখ: ০১-০১-২০২৬ খ্রিষ্টাব্দ।
বেতনের বিজ্ঞপ্তি দেখুন।

Madrasah December MPO Sheet 2025
মাদ্রাসার এমপিও সীটের পিএফ কপি অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে। মাদ্রাসা শিক্ষকদের সুবিধার্থে নিচের অনুচ্ছেদে এমপিও সীট ডাউনলোডের লিংক দেওয়া হবে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত এমপিও সীটের কপি অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়নি।
আরো দেখুন:
December EFT MPO 2025: স্কুল-কলেজের বেতনের খবর
এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষক বদলি নীতিমালা





