মাদ্রাসার উৎসব ভাতার চেক ছাড় ও এমপিও সীট ডাউনলোড

মাদ্রাসার শিক্ষকদের উৎসব ভাতার চেক ছাড় করা হয়েছে। একই সাথে এমপিও সীটের কপি আপলোড করেছে অধিদপ্তর। ১৬ মার্চ থেকে ঈদ উৎসব ভাতার অর্থ উত্তোলন করা যাবে।
মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতার চেক ছাড় ও এমপিও সীট ডাউনলোড
দেশের বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের ঈদ উৎসব ভাতা চেক ছাড়ের নোটিশ প্রকাশ করা হয়েছে। একই সাথে উৎসব বোনাসের এমপিও সীট অধিদপ্তরের গুগল ড্রাইভে আপলোড করা হয়েছ।
১২ মার্চ ২০২৬ খ্রি. তারিখে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে, চেক ছাড়ের নোটিশ প্রকাশ ও এমপিও সীট আপলোড করা হয়।
১৫ মার্চের পর থেকে মাদ্রাসার শিক্ষক-কর্মচারীগণ, ২০২৬ সালের ঈদুল-ফিতরের উৎসব ভাতার অর্থ তুলতে পারবেন।
উৎসব ভাতার স্মারক নং- ৫৭.২৫.০০০০.০১১.০৬.০০২.২৪-১১৭ তারিখ: ১২/০৩/২০২৬ খ্রি.।
উল্লেখ্য, এবার এমপিওভুক্ত শিক্ষকদের মূল বেতনের ৫০ শতাংশ এবং কর্মচারীদের মূল বেতনের ৫০ শতাংশ উৎসব ভাতা দেয়া হয়েছে।
মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতার এমপিও সীট ডাউনলোড ২০২৬
মাদ্রাসার ঈদুল-ফিতরের উৎসব ভাতার এমপিও সীট পেতে , মাদ্রাসা অধিদপ্তরের গুগল ড্রাইভে যেতে হবে।
গুগল ড্রাইভের ঠিকানা: https://drive.google.com/drive/folders/1J5icMrWDbKKkJ7cwddHi4x0YVrqe8pPH?usp=sharing
উপরোক্ত লিংক থেকে এমপিও সীটের সফট কপি ডাউনলোড করা যাবে। এখান থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রতিষ্ঠান প্রধানদের ব্যাংকে বিল জমা দিতে হবে।
আরো দেখুন:
এমপিও শিক্ষকদের উৎসব ভাতা কত বাড়ছে জানালো মন্ত্রনালয়
মাদ্রাসা এমপিও নীতিমালা ও কাঠামো ২০২৬ প্রকাশ, বিস্তারিত তথ্য





