২০২৬ সালের এইচএসসি পরীক্ষার তারিখ (পরীক্ষার সময়সূচী)

২০২৬ সালের সকল বোর্ডের এইচএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছে শিক্ষা বোর্ড। বোডের তথ্য মতে, জুলাই মাসের ২ তারিখ থেকে এইচএসসি আলিম সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২০২৬ সালের এইচএসসি আলিম সমমান পরীক্ষার তারিখ (পরীক্ষার সময়সূচী
দেশের শিক্ষা বোর্ড ২০২৬ সালের এইচএসসি আলিম সমমান পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছে । চলতি বছরের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২ জুলাই তারিখ থেকে।
১৮ এপ্রিল ২০২৬ খ্রি. তারিখে ঢাকা শিক্ষা বোর্ডের একজন কর্মকর্তা, এইচএসসি পরীক্ষার তারিখের বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে শিক্ষা বোর্ড থেকে এখনো এইচএসসি আলিম ও সমমান পরীক্ষার বিস্তারিত সময়সূচী প্রকাশ করা হয়নি। আশা করা যাচ্ছে শিঘ্রই বোর্ডের ওয়েবসাইটে পরীক্ষার সময়সূচির পিডিএফ কপি আপলোড করা হবে।
উল্লেখ্য, বোর্ডের এইচএসসি সমমানের ফরম ফিলাপ শুরু হয় ১ মার্চ থেকে। ৮ মার্চ পর্যন্ত বিলম্ব ফি দিয়ে এইচএসসি সমমান পরীক্ষার ফরম ফিলাপ করা গেছে।
এইচএসসি পরীক্ষার রুটিন ২০২৬ (HSC Exam Date 2026)
সকল বোর্ডের এইচএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছে শিক্ষা বোর্ড। ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ২ জুলাই থেকে শুরু হবে।
বোর্ডের ওয়েবসাইটে পরীক্ষার সময়সূচির পিডিএফ কপি শীঘ্রই প্রকাশ করা হবে বলে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন।
কোন সিলেবাসে হবে এইচএসসি সমমানের পরীক্ষা?
২০২৬ সালের এইচএসসি সমমান পরীক্ষা পুরো সিলেবাসে গ্রহণ করা হবে। তবে অনিয়মিত বা ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হবে পূর্বের সংক্ষিপ্ত সিলেবাসে।
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচী বা তারিখ বিষয়ে কোন প্রশ্ন থাকলে লিখে জানান।
তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।
আরো দেখুন:
যাদের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা হবে সংক্ষিপ্ত সিলেবাসে





