মাদ্রাসার বৃত্তি পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড (৫ম ও ৮ম শ্রেণি)

২০২৫ সালের মাদ্রাসার বৃত্তি পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড শুরু হয়েছে। ইবতেদায়ী ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার প্রবেশপত্র ১৪ ডিসেম্বর থেকে ডাউনলোড করা যাবে।

মাদ্রাসার ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড

মাদ্রাসার বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ডি আর সিট, স্বাক্ষরলিপি ও কেন্দ্রসংক্রান্ত পরিসংখ্যান নির্ধারিত নিয়মে ডাউনলোড করতে হবে।

বৃত্তির কেন্দ্র সচিবদের এ সব প্রয়োজনীয় ডকুমেন্ট বোর্ডের ওয়েবসাইট থেকে ডাউনলোড নির্দেশনা দিয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। মাদরাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মাদ্রাসা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী যেসব শিক্ষার্থীর ফরম পূরণ সম্পন্ন হয়েছে, শুধু তাদের জন্যই এই ডাউনলোড সুবিধা প্রযোজ্য হবে।

কেন্দ্র সচিবরা বোর্ডের নির্দেশনা অনুযায়ী মানসম্মত কাগজে রঙিন প্রিন্ট করে প্রবেশপত্র প্রস্তুত করবেন।

অনলাইনে মাদ্রাসা বোর্ডের https://ebmeb.gov.bd/ ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ও অন্যান্য ডকুমেন্ট সংগ্রহ করতে হবে।

ইবতেদায়ি ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড

ইবতেদায়ি ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষার জন্য কেন্দ্র সচিবদের বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে Ebtedayee → eCIS → 2025 নির্বাচন করে Continue বাটনে ক্লিক করতে হবে।

এরপর কেন্দ্র কোড ও পাসওয়ার্ড ব্যবহার করে ডি আর সীট, স্বাক্ষরলিপি, প্রবেশপত্র এবং কেন্দ্রের পরিসংখ্যান ডাউনলোড করা যাবে।

দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড

দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ক্ষেত্রে একই ওয়েবসাইটে গিয়ে Junior Dakhil Certificate (DC) / ৮ম বৃত্তি → eCIS → 2025 নির্বাচন করতে হবে।

এরপর কেন্দ্র কোড ও পাসওয়ার্ড ব্যবহার করে প্রয়োজনীয় কাগজপত্র ডাউনলোড করা যাবে।

বোর্ডের নির্দেশনা অনুযায়ী, কেন্দ্র সচিবরা পরীক্ষার্থীপ্রতি ২০০ টাকা কেন্দ্র ফি গ্রহণ করে সংশ্লিষ্ট মাদরাসা প্রধানদের কাছে প্রবেশপত্র হস্তান্তর করবেন।

এই ফি প্রবেশপত্র মুদ্রণ ও প্রশাসনিক ব্যয়ের জন্য নির্ধারিত বলেও জানানো হয়েছে।

এ বিষয়ে মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তি দেখুন।

মাদ্রাসার বৃত্তি পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড

আরো দেখুন:

মাদ্রাসার বৃত্তি পরীক্ষার সিলেবাস ২০২৫ (ইবতেদায়ি ও দাখিল)

Educator Desks

লিখেছেন: Educator Desks

Educator Desks Publish Education, Admission and Result News in BD. Such as BD Education Board Result, University Admission And Result, Teacher MPO Notice and More.

সম্পর্কিত শিক্ষা সংবাদ

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।