প্রাথমিক বিদ্যালয় খুলবে ৪ আগস্ট ২০২৪ তারিখে

প্রাথমিক বিদ্যালয় খুলবে ৪ আগস্ট ২০২৪

দেশের প্রাথমিক বিদ্যালয় খুলবে ৪ আগস্ট তারিখে। তবে বন্ধ থাকবে ১২ সিটি করপোরেশন ও নরসিংদী জেলার পৌর এলাকার প্রাথমিক বিদ্যালয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় (mopme.gov.bd) থেকে ৩১ জুলাই ২০২৪ তারিখে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

মন্ত্রনালয়ের বিজ্ঞপ্তিতে প্রাথমিক বিদ্যালয় খোলার বিষয়ে যা বলা হয়েছে

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় এর বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১২টি সিটি কর্পোরেশন এবং নরসিংদী জেলার পৌর এলাকাসমূহ ব্যতীত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতায় লার্নিং সেন্টারসমূহে আগামী ০৪/০৮/২০২৪ খ্রি: তারিখ রবিবার হতে শ্রেণি কার্যক্রম অনুমোদিত সময়সূচি অনুযায়ী চালু থাকবে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, উপযুক্ত আদেশের আওতাভুক্ত সকল জেলায় চলমান কারফিউ এর সময়সীমা বিবেচনায় রেখে শিখন-সময় সমন্বয়ের প্রয়োজন হলে সংশ্লিষ্ট জেলার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্থানীয় বাস্তবতার আলোকে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় সিদ্ধান্ত প্রদান করতে পারবেন।

উল্লেখ্য, কোটা সংস্কারকে কেন্দ্র করে গত ১৬ জুলাই থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে ১২টি সিটি কর্পোরেশন ও নরসিংদী জেলার পৌর এলাকাসমূহ ব্যতীত দেশের সকল প্রাথমিক বিদ্যালয় ৪ আগস্ট বরিবার থেকে খুলে দেওয়া হবে।

মন্ত্রনালয়ের প্রাকাশিত নোটিশ দেখুন।

প্রাথমিক বিদ্যালয় খোলার বিজ্ঞপ্তি ২০২৪

আরো দেখুন:

প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা ২০২৪ [সরকারি-বেসরকারি]

শেয়ার করুন:
শিক্ষা সংবাদ ডেস্ক

শিক্ষা সংবাদ সম্পাদনা ডেস্ক থেকে প্রকাশিত হয় বাংলাদেশের বোর্ড বিশ্ববিদ্যালয়ের ভর্তি, পরীক্ষা, ফলাফল, এমপিও নোটিশসহ শিক্ষা সংশ্লিষ্ট সকল সংবাদ। নির্ভুল ও বস্তুনিষ্ঠ তথ্য সরবরাহ করে শিক্ষক ও শিক্ষার্থীদের সহায়তা করাই আমাদের মূল লক্ষ্য।

সম্পর্কিত শিক্ষা সংবাদ
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।