ডিগ্রি ২য় বর্ষ পরীক্ষার ফরম ফিলাপ নোটিশ

ডিগ্রি ২য় বর্ষ পরীক্ষার ফরম ফিলাপ নোটিশ প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। ডিগ্রির ফরম ফিলাপ শুরু হবে ১১ ডিসেম্বর থেকে। নোটিশে ফরম ফিলাপের ফি এর টাকার বিষয়টি নির্ধারণ করা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ২য় বর্ষ পরীক্ষার ফরম ফিলাপ নোটিশ

২০২৪ সালের ডিগ্রি ২য় বর্ষের ফরম ফিলাপ নোটিশ প্রকাশ করা হয়েছে। ৯ ডিসেম্বর ২০২৫ খ্রি. তারিখে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফরম ফিলাপের নোটিশ প্রকাশ করা হয়।

নোটিশে ডিগ্রি পরীক্ষার্থীদের ডাটা এন্ট্রি, নিশ্চায়ন সহ পরীক্ষার ফি-এর বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়েছে। নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থীরা ফরম ফিলাপে অংশ নিতে পারবেন।

পরীক্ষার্থীরা ১১ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি তারিখের মধ্যে অনলাইনে ফরম ফিলাপের আবেদন করতে পারবেন। এছাড়া পরীক্ষার্থীরা প্রিন্টকৃত ফরম কলেজে জমা দিতে পারবেন ৮ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি ২০২৬ খ্রি. তারিখ পর্যন্ত।

৯ ডিসেম্বর ২০২৫ খ্রি. তারিখে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক নোটিশে, ডিগ্রির ফরম ফিলাপের এসব তথ্য জানানো হয়েছে।

ডিগ্রি ২য় বর্ষ পরীক্ষার ফরম ফিলাপের তারিখ

ডিগ্রি ২য় বর্ষের পরীক্ষার্থীরা ও সংশ্লিষ্ট কলেজ নিম্নলিখিত সময়ে ডাটা এন্ট্রি, নিশ্চায়ন, বিবরনি ফরম, প্রশ্নপত্রে চাহিদা ও জমা করতে পারবেন।

বিস্তারিত জানতে ডিগ্রি ফরম ফিলাপ নোটের ২ ও ৩ নম্বর অনুচ্ছেদ খেকে ফরম ফিলাপের তারিখ ও ফি-এর তথ্য জানুন।

ডিগ্রি ফরম ফিলাপ নোটিশ

ডিগ্রির ফরম ফিলাপ বিষয়ে বিস্তারিত তথ্য জানতে নোটিশের পিডিএফ কপি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

আরো দেখুন:

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইনকোর্স পরীক্ষার নোটিশ (৪র্থ বর্ষ)

Educator Desks

লিখেছেন: Educator Desks

Educator Desks Publish Education, Admission and Result News in BD. Such as BD Education Board Result, University Admission And Result, Teacher MPO Notice and More.

সম্পর্কিত শিক্ষা সংবাদ

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।