ডিগ্রি ও মাস্টার্স স্থগিত পরীক্ষার রুটিন: জাতীয় বিশ্ববিদ্যালয়

ডিগ্রি ৩য় বর্ষের ৩টি ও মাস্টার্সের ১ পরীক্ষা স্থগিত করে নোটিশ প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক ওয়েবসাইটে স্থগিতকৃত পরীক্ষার নতুন রুটিন প্রকাশ করা হয়েছে।

এই প্রতিবেদন থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষ ও মাস্টার্স ১ম পর্বের স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি সম্পর্কে জানুন।

ডিগ্রি ও মাস্টার্স স্থগিত পরীক্ষার নতুন রুটিন প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য ২০২১ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের ৩টি পরীক্ষা স্থগিত করা হয়েছে ।

অন্যদিকে ২০২০ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স (মাস্টার্স ১ম পর্ব) পরীক্ষার ১টি বিষয়ের পরীক্ষা স্থগিত ঘোষণা করে নোটিশ প্রকাশ করা হয়েছে।

৯ অক্টোবর ২০২৩ খ্রি. তারিখে বিশ্ববিদ্যালয় দাপ্তরিক ওয়েবসাইটে (www.nu.ac.bd), স্থগিতকৃত পরীক্ষার নোটিশ প্রকাশ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আতাউর রহমান স্বাক্ষরিক এক নোটিশে, স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে।

উল্লেখ্য, ডিগ্রি ও মাস্টার্সের স্থগিতকৃত সকল পরীক্ষার নতুন সময়সূচি নিচের অনুচ্ছেদে প্রকাশ করা হয়েছে। প্রয়োজনে নিজের কাছে সংরক্ষণ করুন।

আরো জানুন:

অনার্স ৩য় বর্ষের রেজাল্ট ২০২৩ প্রকাশ: ফলাফল দেখার নিয়ম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত ডিগ্রি ও মাস্টার্স পরীক্ষার নতুন রুটিন

২০২১ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষের আগামী ১০ অক্টোবর, ১১ অক্টোবর ও ১২ অক্টোবর ২০২৩ তারিখের পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।

স্থগিতকৃত ডিগ্রি ৩য় বর্ষের এই পরীক্ষা তিনটি যথাক্রমে আগামী ১৫ নভেম্বর, ১৯ নভেম্বর ও ২১ নভেম্বর ২০২৩ তারিখে একই সময়ে অনুষ্ঠিত হবে। এছাড়া পরীক্ষার পূর্বঘোষিত অন্যান্য তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।

২০২০ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার ১১ অক্টোবর ২০২৩ তারিখের গণিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। এই পরীক্ষাটি আগামী ১৫ অক্টোবর ২০২৩ তারিখে অনুষ্ঠিত হবে। পূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তির শর্তাবলী অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে।

এ বিষয়ে বিস্তারিত জানুন বিশ্ববিদ্যালয় প্রকাশিত নোটিশ থেকে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ও মাস্টার্স পরীক্ষা স্থগিতের নোটিশ

আরো দেখুন:

NU Recent Notice [www.nu.ac.bd] জাতীয় বিশ্ববিদ্যালয় নোটিশ

National University (NU) Recent Result (Degree Honours Masters)

তথ্যসূত্র-

জাতীয় বিশ্ববিদ্যালয়

Educator Desks

লিখেছেন: Educator Desks

Educator Desks Publish Education, Admission and Result News in BD. Such as BD Education Board Result, University Admission And Result, Teacher MPO Notice and More.

সম্পর্কিত শিক্ষা সংবাদ

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।