যাদের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা হবে সংক্ষিপ্ত সিলেবাসে

২০২৬ সালের এইচএসসি পরীক্ষা

২০২৬ সালের এইচএসসি আলিম সমমান পরীক্ষায় সংক্ষিপ্ত সিলেবাসে গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। অনিয়মিত বা মানোন্নয়নের জন্য যারা পরীক্ষা বসবেন, তাদের পরীক্ষা পূনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুসারে গ্রহণ করা হবে।

২০২৬ সালের এইচএসসি পরীক্ষা হবে সংক্ষিপ্ত সিলেবাসে (অনিয়মিত, মানোন্নয়ন)

কেবলমাত্র অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীদের, ২০২৬ সালের এইচএসসি সমমান পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা বোর্ড। এসব পরীক্ষার্থীদের এইচএসসি, আলিম, কারিগরি বোর্ডের এইচএসসি সমমানের পরীক্ষা পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি আলোকে অনুষ্ঠিত হবে।

১১ ডিসেম্বর ঢাকা বোর্ড এর ওয়েবসাইটের এক বিজ্ঞপ্তিতে, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীদের সিলেবাসের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫ সালের এইচএসসি ও সমমান এবং আলিম পরীক্ষা এনসিটিবি কর্তৃক পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি আলোকে অনুষ্ঠিত হয়। যেসকল পরীক্ষার্থী ২০২৬ সালের এইচএসসি ও সমমান এবং আলিম পরীক্ষায় অনিয়মিত/মানোন্নয়ন হিসেবে অংশগ্রহণ করবে তাদের পরীক্ষা ২০২৫ সালের এইচএসসি ও সমমান এবং আলিম পরীক্ষার জন্য ইতোপূর্বে এনসিটিবি কর্তৃক প্রেরিত পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে অনুষ্ঠিত হবে।

সকল শিক্ষা বোর্ড এবং সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।

২০২৬ সালের এইচএসসি পরীক্ষা হবে সংক্ষিপ্ত সিলেবাসে

উল্লেখ্য, সকল বোর্ডের নিয়মিত পরীক্ষার্থীদের ২০২৬ সালের এইচএসসি সমমান পরীক্ষা দিতে হবে পুরো সিলেবাসে। কেবল অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীদের পরীক্ষা হবে সংক্ষিপ্ত সিলেবাসে।

আরো দেখুন:

মাদ্রাসার বৃত্তি পরীক্ষার সিলেবাস ২০২৫ (ইবতেদায়ি ও দাখিল)

৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার সিলেবাস ও প্রশ্নের নম্বর বন্টন ২০২৫

শেয়ার করুন:
শিক্ষা সংবাদ ডেস্ক

শিক্ষা সংবাদ সম্পাদনা ডেস্ক থেকে প্রকাশিত হয় বাংলাদেশের বোর্ড বিশ্ববিদ্যালয়ের ভর্তি, পরীক্ষা, ফলাফল, এমপিও নোটিশসহ শিক্ষা সংশ্লিষ্ট সকল সংবাদ। নির্ভুল ও বস্তুনিষ্ঠ তথ্য সরবরাহ করে শিক্ষক ও শিক্ষার্থীদের সহায়তা করাই আমাদের মূল লক্ষ্য।

সম্পর্কিত শিক্ষা সংবাদ
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।