এইচএসসি আলিম রেজাল্ট ২০২৬: ফলাফল দেখবেন যেভাবে

এইচএসসি আলিম পরীক্ষার রেজাল্ট ২০২৬

২০২৬ সালের সকল শিক্ষা বোর্ডের এইচএসসি আলিম সমমান রেজাল্ট ৩১ অক্টোবর সকাল ১১টার সময় প্রকাশ করা হবে। প্রকাশিত ফলাফল অনলাইন ও মোবাইল মেসেজে দেখার নিয়ম জানুন।

এইচএসসি আলিম রেজাল্ট ২০২৬: প্রকাশিত ফলাফল দেখার নিয়ম

সকল শিক্ষা বোর্ডের ২০২৬ সালের এইচএসসি আলিম সমমান পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হবে ৩১ অক্টোবর। এদিন সকাল ১১টার সময় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হবে।

এর আগে বোর্ড থেকে রেজাল্ট প্রকাশের সংবাদ সম্মেলন করা হবে। সংবাদ সম্মেলনের পর হতে অনলাইন ও মোবাইল এসএমএস এর মাধ্যমে এইচএসসি আলিম সমমানের রেজাল্ট জানা যাবে।

আরো জানুন:

শুধু রোল নাম্বার দিয়ে রেজাল্ট দেখুন (এইচএসসি-আলিম ফলাফল)

এইচএসসি রেজাল্ট ২০২৬ মার্কশিট নাম্বার সহ দেখুন (HSC Result)

মোবাইল এসএমএস (SMS) দিয়ে এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম জানুন

২০২৬ সালের এইচএসসি আলিম ফলাফল দেখার নিয়ম

সকল বোর্ডের ২০২৬ সালের এইচএসসি আলিম সমমান পরীক্ষার প্রকাশিত রেজাল্ট অনলাইনে বোর্ড ওয়েবসাইটে, মোবাইল এসএমএস-এর মাধ্যমে ও পরীক্ষা কেন্দ্রে পাওয়া যাবে।

সকল শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের রেজাল্ট দেখা যাবে। প্রতিষ্ঠানের EIIN নম্বর দিয়ে গোটা প্রতিষ্ঠানের রেজাল্ট সীট ডাউনলোড করা যাবে।

পরীক্ষার্থীদের নাম্বার সীট সহ ব্যক্তিগত রেজাল্ট নিচের দুই বোর্ডের রেজাল্ট সরবরাহকারী ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।

http://www.educationboardresults.gov.bd/

https://eboardresults.com/bn/ebr.app/home/

উপরের ওয়েবসাইটে গিয়ে পরীক্ষার নাম, বোর্ড ও পরীক্ষার বছর নির্বাচন করতে হবে। এরপর পরীক্ষার্থীর নিজের রোল ও রেজিস্ট্রেশন নম্বর লিখে সার্চ দিলে রেজাল্ট দেখা যাবে।

মোবাইল এসএমএস-এর মাধ্যমে এইচএসসি আলিম সমমান রেজাল্ট দেখতে নির্দিষ্ট ফরম্যাটে মেসেজ লিখে 16222 নাম্বারে পাঠাতে হবে।

কিছু সময় পর ফিরতি মেসেজে পরীক্ষার্থীরা তাদের নিজের রেজাল্ট জিপিএ পয়েন্ট নাম্বার সহ দেখতে পারবেন।

এসএমএসে ফলাফল পেতে HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিতে হবে। এরপর রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2026 লিখে 16222 নম্বরে পাঠাতে হবে।

উদাহরণ- ঢাকা বোর্ডের ক্ষেত্রে HSC Dha 123456 2026 Send to 16222

(অন্য বোর্ডের হলে বোর্ডের নামের তিন অক্ষর পরিবর্তন করতে হবে। আর রোল নম্বরের জায়গায় পরীক্ষার্থীর নিজের রোল নাম্বার লিখতে হবে।

কারিগরি বোর্ডের ক্ষেত্রে বোর্ডের নামের জায়গায় TEC ও পরীক্ষার্থীর নিজের রোল নাম্বার লিখতে হবে।

মাদ্রাসা বোর্ডের আলিম পরীক্ষার রেজাল্ট পেতে নিচের ফরম্যাটে মেসেজ লিখতে হবে।

মেসেজ অপশনে গিয়ে Alim লিখে একটি স্পেস দিয়ে Mad লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2026 লিখে 16222 নম্বরে পাঠাতে হবে।

২০২৬ সালের এইচএসসি আলিম পরীক্ষার রেজাল্ট দেখতে সমস্যা হলে আমাদের লিখে জানান।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

মার্কশিট নাম্বার সহ আলিম রেজাল্ট দেখার নিয়ম (Alim Result)

চট্টগ্রাম শিক্ষা বোর্ড এইচএসসি রেজাল্ট ২০২৬ দেখার নিয়ম

কারিগরি শিক্ষা বোর্ড রেজাল্ট দেখুন: www.bteb.gov.bd result

Rajshahi Board HSC Result: রাজশাহী বোর্ড এইচএসসি রেজাল্ট

তথ্যসূত্র-

ঢাকা শিক্ষা বোর্ড।

শেয়ার করুন:
শিক্ষা সংবাদ ডেস্ক

শিক্ষা সংবাদ সম্পাদনা ডেস্ক থেকে প্রকাশিত হয় বাংলাদেশের বোর্ড বিশ্ববিদ্যালয়ের ভর্তি, পরীক্ষা, ফলাফল, এমপিও নোটিশসহ শিক্ষা সংশ্লিষ্ট সকল সংবাদ। নির্ভুল ও বস্তুনিষ্ঠ তথ্য সরবরাহ করে শিক্ষক ও শিক্ষার্থীদের সহায়তা করাই আমাদের মূল লক্ষ্য।

সম্পর্কিত শিক্ষা সংবাদ
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।