প্রিলিমিনারি টু মাস্টার্স ফলাফলের উত্তরপত্র পুনঃমূল্যায়ণ আবেদন

২০২২ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার প্রকাশিত ফলাফলের উত্তরপত্র পুনঃমূল্যায়ণ আবেদনের সময়সূচী প্রকাশ করা হয়েছে। ১৫ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফি ১২০০/=টাকা।

প্রিলিমিনারি টু মাস্টার্স ফলাফলের উত্তরপত্র পুনঃমূল্যায়ণ আবেদনের নিয়ম

২০২২ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার ফলাফল ১০ ডিসেম্বর তারিখে প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। প্রকাশিত ফলাফলে কোন পরীক্ষার্থী সন্তুষ্ট হতে না পারলে, তিনি ফলাফল পুনঃমূল্যায়ণের জন্য আবেদন করতে পারবেন। অনলাইনে এই আবেদন করতে হবে। নিচের নিয়ম অনুসরণ করে এই আবেদন করতে হবে।

অনলাইনে আবেদনের Pay Slip সংগ্রহ ও জমাদানের করতে হবে নির্ধারিত পদ্ধতিতে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট 103.113.200.36/PAMS/ICTUnit/Re_scrutiny.aspx থেকে অনলাইনে আবেদন ফরম পূরণ ও Pay Slip ডাউনলোড করতে হবে।

এরপর নিকটস্থ সোনালী ব্যাংকের যে কোন শাখার মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা দিতে হবে। অথবা সোনালী ব্যাংকের Online payment gateway ব্যবহার করে মোবাইল ব্যাংকিং সেবা-নগদ, বিকাশ, রকেট অথবা বিভিন্ন ধরণের কার্ড ব্যবহার করে ফি পরিশোধ করা যাবে।

এছাড়া AMERICAN EXPRESS, VISA, DBBL,. NEXUS, MASTER CARD অথবা সোনালী ব্যাংকের হিসাবধারীরা নিজ হিসাব নম্বর থেকে Online এ টাকা ট্রান্সফার করে আবেদন করতে পারবেন।

জমাদানের সাথে সাথে আবেদন প্রক্রিয়া শেষ হবে। নির্ধারিত সময়ের পূর্বে অথবা পরে আবেদন ফরম পূরণ করা, Pay Slip ডাউনলোড করা এবং টাকা জমা দেয়া যাবে না।

উত্তরপত্র পুনঃমূল্যায়ণ আবেদনের সতর্কতা

ব্যাংকে প্রচলিত অন্য কোন ফরমে জমা প্রদান করা হলে এবং পরবর্তীতে যে কোন প্রকার উদ্ভুত জটিলতার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবে না। আবেদনের কপি বা পে-স্লিপের কপি বিশ্ববিদ্যালয়ে প্রেরণের প্রয়োজন নেই।

আরো দেখুন:

ডিগ্রি ২য় বর্ষ পরীক্ষার ফরম ফিলাপ নোটিশ

Educator Desks

লিখেছেন: Educator Desks

Educator Desks Publish Education, Admission and Result News in BD. Such as BD Education Board Result, University Admission And Result, Teacher MPO Notice and More.

সম্পর্কিত শিক্ষা সংবাদ

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।