অক্টোবর এমপিও ২০২০: শিক্ষক-কর্মচারীদের বেতনের চেক ছাড়

অক্টোবর এমপিও ২০২০: এমপিওভুক্ত স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষক-কর্মচারীদের অক্টোবর মাসের বেতনের চেক ছাড় ও এমপি শিট প্রকাশ করা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এরই মধ্যে এমপিওভুক্ত স্কুল-কলেজের অক্টোবর মাসের বেতন-ভাতার টাকা ছাড় করেছে।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এর অধিন মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদেরও অক্টোবর মাসের বেতন-ভাতার চেক ছাড় করা হয়েছে।

সবশেষে, কারিগরি শিক্ষা অধিদপ্তর এর শিক্ষক-কর্মচারীদের চেক অনুদান বণ্টনকারী ব্যাংক সমূহে হস্তান্তর করা হয়েছে।

অধিদপ্তর সমূহের বিজ্ঞপ্তিতে বেতন-ভাতা ছাড়ের তথ্য নিশ্চিত করা হয়েছে।

(বিজ্ঞপ্তি নিচের অনুচ্ছেদে দেখুন)।

নভেম্বর মাসের এমপিওভুক্তির প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হওয়ার পথে। এই বিষয়ে বিস্তারিত জানুন নিচের লিংকে ক্লিক করে।

আরো জানুন: মাউশি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০: শিক্ষা অধিদপ্তর ৪ হাজার জনবল নেবে

অক্টোবর এমপিও ২০২০: স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের অক্টোবরের বেতনের চেক হস্তান্তর

এমপিও ভুক্ত বেসরকারী স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের অক্টোবর মাসের বেতনের চেক ব্যাংকে হস্তান্তর করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিতভাবে জানা গেছে।

স্কুল-কলেজ শিক্ষক-কর্মচারীদের ২০২০-২১ অর্থ বছরের অক্টোবর মাসের বেতন-ভাতার চেক, অনুদান বণ্টনকারী ব্যাংকের প্রধান শাখায় হস্তান্তর এর খবর পাওয়া গেছে।

অধিদপ্তর এর সহকারী পরিচালক (সাঃ প্রশাঃ) রুহুল মমিন স্বাক্ষরিত, অক্টোবরের বেতন-ভাতা ছাড় সংক্রান্ত এক বিজ্ঞপ্তি, অধিদপ্তরের দাপ্তরিক ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।

স্কুল-কলেজের অক্টোবর মাসের বেতন-ভাতা স্ব-স্ব ব্যাংক অ্যাকাউন্ট থেকে উত্তোলন করা যাবে ০৮/১১/২০২০ খ্রিষ্টাব্দ তারিখ পর্যন্ত।

স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বরের বেতনের স্মারক: ৩৭.০২.০০০০.১০২.৩৭.০০৪.২০২০/৫৭৫৮/৪

School-College October MPO Sheet 2020: স্কুল-কলেজ অক্টোবর এমপিও শিট ২০২০ পাওয়ার নির্দেশনা

এমপিও শিট এর লিংক পাওয়া যাবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর ওয়েবসাইটে। অধিদপ্তর এর ওয়েবসাইটের গুগল ড্রাইভ নিম্নোক্ত লিংকে এমপিও শিট পাওয়া যাবে।

অক্টোবর এমপিও ২০২০: মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের অক্টোবর মাসের বেতন হস্তান্তর

মাদ্রসা শিক্ষা অধিদপ্তর এর এমপিওভুক্ত মাদ্রাসার অক্টোবর মাসের বেতন-ভাতার চেক, অনুদান বণ্টনকারী ব্যাংক সমূহে হস্তান্তর করা হয়েছে।

অধিদপ্তর এর উপ-পরিচালক (অর্থ) মোহাম্মদ শামসুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বেতনের চেক ছাড়ের তথ্য নিশ্চিত করা হয়েছে।

অধিদপ্তরের দাপ্তরিক ওয়েবসাইটের নোটিশবোর্ডে, অক্টোবরের বেতন-ভাতা ছাড়ের বিজ্ঞপ্তি ০১/১১/২০২০ খ্রিষ্টাব্দ তারিখে প্রকাশিত হয়।

বেসরকারী মাদ্রাসা শিক্ষক-কর্মচারীগণ অক্টোবরের বেতন-ভাতা ব্যাংক থেকে, ০৮/১১/২০২০ খ্রিষ্টাব্দ তারিখের মধ্যে উত্তোলন করতে পারবেন।

মাদ্রসা শিক্ষক-কর্মচারীদের অক্টোবরের এমপিও আদেশের স্মারক: ৫৭.২৫.০০০০.০০২.০৮.০০৪.২০-৪১২ তারিখ: ১/১১/২০২০

Madrasah October MPO Sheet 2020: মাদ্রাসা অক্টোবর এমপিও শিট ২০২০

অক্টোবরের মাদ্রাসা এমপিও শিট পাবেন নিম্নোক্ত লিংক থেকে।

কারিগরি শিক্ষক-কর্মচারীদের অক্টোবর মাসের বেতন-ভাতার চেক ছাড়

কারিগরি প্রতিষ্ঠান এর অক্টোবর মাসের বেতন-ভাতার চেক হস্তান্তর করা হয়েছে।

কারিগরি শিক্ষা অধিদপ্তর ওয়েবসাইটের নোটিশ বোর্ডে, অক্টোবর মাসের বেতন-ভাতা ছাড়ের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

অধিদপ্তর এর (পরিচালক, ভোকেশনাল) কবির আল আসাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে, বেতনের চেক ছাড়ের তথ্য নিশ্চিত করা হয়েছে।

এমপিওভুক্ত কারিগরি শিক্ষক-কর্মচারীদের অক্টোবরের বেতন-ভাতা উত্তোলন করা যাবে ০৮/১১/২০২০ খ্রিষ্টাব্দ তারিখ পর্যন্ত।

Technical October MPO Sheet 2020- কারিগরি এমপিও শিট ২০২০

অক্টোবরের এমপিও শিট পাওয়া যাবে নিচের সংযুক্ত লিংক থেকে।

এমপিও সংক্রান্ত যে কোন তথ্যের জন্য, বিডি এডুকেটর শিক্ষা পোর্টালে যুক্ত থাকুন।

আরো পড়ুন: Madrasah MPO Sheet Correction | মাদ্রাসা এমপিও শীট ভুল সংশোধন

তথ্যসূত্র:

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

কারিগরি শিক্ষা অধিদপ্তর

মাদ্রসা শিক্ষা অধিদপ্তর

সবশেষ আপডেট: ০৬/১১/২০২০ খ্রিষ্টাব্দ তারিখ ০৮:৫২ অপরাহ্ন।

Educator Desks

লিখেছেন: Educator Desks

Educator Desks Publish Education, Admission and Result News in BD. Such as BD Education Board Result, University Admission And Result, Teacher MPO Notice and More.

সম্পর্কিত শিক্ষা সংবাদ

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।