ঢাকা বোর্ড এইচএসসি রেজাল্ট ২০২৬: Dhaka Board HSC Result 2026

ঢাকা বোর্ড এইচএসসি রেজাল্ট 2026 (Dhaka Board HSC Result): অনলাইন ও মেবাইল মেসেজে ২০২৬ সালের প্রকাশিত এইচএসসি ফলাফল দেখুন নাম্বার (মার্কশিট) সহ।
ঢাকা বোর্ড সহ সকল বোর্ডের এইচএসসি পরীক্ষার রেজাল্ট ৩১ অক্টোবর তারিখ সকাল ১১টার সময় প্রকাশ করা হবে। বোর্ডের চেয়ারম্যান রেজাল্ট প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন।
Dhaka Board HSC Result 2026 (Marksheet): ঢাকা বোর্ড এইচএসসি রেজাল্ট ২০২৬ (নাম্বার মার্কশিট)
বাংলাদেশের সকল শিক্ষা বোর্ডের মত, ঢাকা শিক্ষা বোর্ড এর এইচএসসি রেজাল্ট প্রকাশমাত্রই মোবাইল এসএমএস ও অনলাইনে দেখা যাবে।
অল্প সময়ে ঘরে বসে খুব সহজে, মার্কশিট নাম্বার সহ হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট পরীক্ষার (এইচএসসি) রেজাল্ট জানতে প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন।
এই প্রতিবেদনের নির্দেশনা অনুসরণ করলে, ঢাকা বোর্ডের পাশাপাশি অন্য সব বোর্ডের এইচএসসি-আলিম সমমান পরীক্ষার রেজাল্ট জানা যাবে।
আরো জানুন:
HSC Result 2026: এইচএসসি রেজাল্ট ২০২৬ মার্কশিট (নাম্বার) সহ দেখুন
কারিগরি এইচএসসি রেজাল্ট ২০২৬: ভোকেশনাল বিএম ডিপ্লোমা ইন কমার্স
এক নজরে ২০২৬ সালের ঢাকা বোর্ডের এইচএসসি পরীক্ষা
বাংলাদেশের সকল সাধারণ বোর্ডের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা একযোগে একই সাথে শুরু হয়। ঢাকা বোর্ড সহ অন্য সব বোর্ডের এইচএসসি সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
এইচএসসি পরীক্ষা ২ জুলাই তারিখে শুরু হয়। ঢাকা বোর্ডের তথ্য মতে, এইচএসসি পরীক্ষার রেজাল্ট ৩১ অক্টোবর সকাল ১১টার সময় প্রকাশ করা হবে।
নিচের অনুচ্ছেদে ঢাকা বোর্ডের পরীক্ষার্থীদের জন্য এইচএসসি রেজাল্ট দেখার সহজ পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে। নির্দেশীত পন্থা অবলম্বন করে অনলাইনে অথবা মোবাইল এসএমএস-এ এইচএসসি রেজাল্ট দেখুন।
অনলাইনে ঢাকা বোর্ডের এইচএসসি রেজাল্ট দেখার ঠিকানা
দেশের সকল বোর্ডের পাবলিক পরীক্ষার ফলাফল সংশ্লিষ্ট বোর্ড ও দুইটি সরকারি ওয়েবসাইট থেকে সরবরাহ করা হয়। এসব রেজাল্টের তথ্য সংরক্ষণ ও সরবরাহ করে টেলিটক বাংলাদেশ লিমিটেড।
রেজাল্ট সরবরাহকারী ওয়েবসাইটের ঠিকানা-
https://dhakaeducationboard.gov.bd/
https://eboardresults.com
http://www.educationboardresults.gov.bd
রেজাল্ট সরবরাহকারী eboardresults.com ওয়েবসাইট থেকে, শুধুমাত্র রোল নাম্বার দিয়েও এইচএসসি রেজাল্ট দেখা যাবে।
আর এখানে রোল ও রেজিস্ট্রেশন নাম্বার একসাথে দিলে, পরীক্ষার্থীর প্রতি বিষয় ও পত্রে প্রাপ্ত নাম্বার সহ মার্কশিট পাওয়া যাবে।
নিচের অনুচ্ছেদ থেকে eboardresults.com ওয়েবসাইট থেকে, ঢাকা বোর্ডের এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম জানুন।
Dhaka Board HSC Result 2026 (Number Sheet Marks)
ঢাকা বোর্ডের ২০২৬ সালের অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার রেজাল্ট জানতে অনলাইনে নিচের ওয়েবসাইট ঠিকানায় যেতে হবে।
https://eboardresults.com/v2/home
উপরের ঠিকানাটি কপি করে আপনার ব্রাউজারের অ্যাড্রেসবারে পেস্ট করে ব্রাউজ করুন। কিছু সময়ের মধ্যে নিচের ছবির মত বোর্ড রেজাল্ট সার্চ পাতাটি ওপেন হবে।

এবার উপরের রেজাল্ট সার্চ ফরমে পরীক্ষার ও পরীক্ষার্থীর তথ্য দিয়ে, সবশেষের Get Result বাটনে ক্লিক করলে এইচএসসি রেজাল্ট মুহূর্তেই দেখা যাবে।
এবার জেনে নিন কোথায়, কোন কোন তথ্য নির্বাচন ও লিখে দিতে হবে।
Examination: এখানে পরীক্ষার্থীর পরীক্ষার নাম নির্বাচন করতে হবে। যেমন: HSC/Alim/Equivalent অপশনটি নির্বাচন করুন।
Board: পরীক্ষার্থীর নিজ বোর্ডের নাম নির্বাচন করুন। যেমন: Dhaka. পরীক্ষার্থী অন্য কোন বোর্ডের হলে সে বোর্ড নির্বাচন করুন।
Year: পরীক্ষা যে সালের সে বছরটি নির্বাচন করুন। যেমন এবারের পরীক্ষা ২০২৬ সালের। তাই এখানে 2026 নির্বাচন করুন।
Result Type: পরীক্ষার্থীর ব্যক্তিগত রেজাল্ট দেখতে এই অপশনটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে পরীক্ষার্থীর নিজ নিজ রেজাল্ট দেখতে অবশ্যই Individual টাইপ নির্বাচন করুন। এই অপশনটি নির্বাচন করা হলে নতুন কয়েকটি অপশন সার্চ পাতায় যুক্ত হবে।
Roll: এখানে পরীক্ষার্থীর রোল নাম্বার ইংরেজী সংখ্যায় লিখতে হবে।
Registration : এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে।
Security Key (4 digits): এখানে দেখা ক্যাপচা সংখ্যাগুলো ভালোভাবে লক্ষ্য করে ডানের টেক্সটবক্সে সঠিকভাবে লিখুন। এখানে ভুল হলে এরর দেখা দিবে। তাই সতর্ক থাকুন।
Get Result: সবশেষে এই বাটনে ক্লিক করলে, কিছু সময় পর পরীক্ষার্থীর গ্রেড পয়েন্ট ও নাম্বার মার্কসীট সহ এইচএসসি সমমান রেজাল্ট দেখা যাবে।
সতর্কতা: রেজাল্ট প্রকাশের দিন সার্ভার ব্যস্ত থাকার কারণে, রেজাল্ট দেখতে সাময়িক অসুবিধা হতে পারে। তাই ধৈর্য না হারিয়ে বারবার চেষ্টা করুন।
Dhaka Board HSC Result 2026 By SMS
মোবাইল ফোনে এসএমএস-এর মাধ্যমে ঢাকা বোর্ডের প্রকাশিত এইচএসসি রেজাল্ট জানা যাবে। যার অনলাইনে খুব বেশি দক্ষ নন, তারা খুব সহজে মোবাইলে এসএমএস-এর মাধ্যমে রেজাল্ট জানতে পারবেন।
Mobile SMS (এসএমএস)এর মাধ্যমে রেজাল্ট পেতে পরীক্ষার্থীর যে তথ্যগুলোর প্রয়োজন হবে-
পরীক্ষার নাম, যেমন- HSC।
পরীক্ষার্থীর শিক্ষা বোর্ড এর নামের প্রথম তিন অক্ষর ইংরেজীতে, যেমন ঢাকা (DHAKA) বোর্ড হলে- DHA।
পরীক্ষার্থীর ইংরেজী সংখ্যায় রোল নম্বর, যেমন- 321245।
পরীক্ষার্থীর পরীক্ষায় অংশগ্রহণের বছর ইংরেজী সংখ্যায়, যেমন- 2026। এখানে লক্ষ্যনীয় যে, পরীক্ষাটি যে বছরের, পরীক্ষার সাল সে বছরের হবে।
পরীক্ষার্থীর সকল তথ্য সঠিক ফরম্যাটে লিখে পাঠিয়ে দিতে হবে 16222 নম্বরে। যে কোন মোবাইল অপারেটর থেকে এই এসএমএস পাঠানো যাবে।
ঢাকা বোর্ড এইচএসসি রেজাল্ট দেখতে এসএমএস এর মেসেজ ফরম্যাট এর নমুনা দেখুন-
বিঃ দ্রঃ– এখানে ঢাকা বোর্ড এর একজন কল্পিত শিক্ষার্থীর নমুনা এসএমএস এর ফরম্যাট দেখানো হলো। এখানে পরীক্ষার্থীর নিজের রোল নাম্বার লিখতে হবে।
HSC<স্পেস>DHA<স্পেস>321245<স্পেস>2026 Send to 16222
এখানে <স্পেস> মানে ফাঁকা জায়গা যা দুটি শব্দ পাশাপাশি লিখতে মাঝখানে ব্যবহার করি।
সঠিক তথ্য দিয়ে সঠিক ফরম্যাটে এসএমএস পাঠানোর কিছুক্ষণের মধ্যে, ফিরতি এসএমএস এর মাধ্যমে কাঙ্খিত রেজাল্ট পাওয়া যাবে।
২০২৬ সালের ঢাকা বোর্ড এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেখতে কোন প্রকার অসুবিধা হলে আমাদের লিখে জানান।
তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।
আরো দেখুন:
কারিগরি শিক্ষা বোর্ড রেজাল্ট দেখুন: www.bteb.gov.bd result
আলিম রেজাল্ট ২০২৬ দেখার নিয়ম জানুন (মার্কশিট নাম্বার সহ)
Rajshahi Board HSC Result 2026: নাম্বার সহ এইচএসসি রেজাল্ট
তথ্যসূত্র-
সবশেষ আপডেট: ৩/১০/২০২৬ খ্রি. তারিখ ০৩:২৫ অপরাহ্ন।




