রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) বিজ্ঞান অনুষদভুক্ত সি-ইউনিট ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ভর্তি পরীক্ষার রেজাল্ট দেখতে পারছেন। ভর্তি রেজাল্ট দেখার নিয়ম জানুন।
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সি-ইউনিট ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ, রেজাল্ট দেখার নিয়ম
২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের সি-ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ২৩ জানুয়ারি ২০২৬ খ্রি. তারিখের বেলা ১১টার পর ফল প্রকাশ করা হয়। রাবির ভর্তি ওয়েবসাইট (admission.ru.ac.bd) থেকে সি-ইউনিটের ভর্তি ফল দেখা যাচ্ছে।
উল্লেখ্য, রাবির সি ইউনিটের প্রথম শিফটের ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। একই দিনে দ্বিতীয় শিফটের ভর্তি পরীক্ষা বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। এবারের ভর্তি পরীক্ষা রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশাল বিভাগে অবস্থিত পাবলিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।
রাবির সি-ইউনিটের ভর্তি রেজাল্ট দেখার নিয়ম (ru admission result)
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত সি-ইউনিটের ভতি রেজাল্ট বিশ্ববিদ্যালয়ের ভর্তির দাপ্তরিক ওয়েবসাইট থেকে জানা যাচ্ছে।
রাবির ভর্তি ওয়েবসাইটের লগইন ঠিকানা: https://admission.ru.ac.bd/student/login
উপরোক্ত ঠিকানায় শিক্ষার্থীদের নিজ নিজ ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে, নিজ প্রফাইলে থেকে রেজাল্ট দেখে নিতে হবে।
২০২৬ সালের রাবির সি-ইউনিট (বিজ্ঞান) ভর্তি রেজাল্ট দেখতে সমস্যা হলে লিখে জানান।
তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।
আরো দেখুন:
গুচ্ছ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার রেজাল্ট
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ফলাফল
তথ্যসূত্র-