ঢাবি গ ইউনিট রেজাল্ট প্রকাশ ২০২২: ফলাফল দেখবেন যেভাবে

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৪

২০২২ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত গ-ইউনিট এর ভর্তি রেজাল্ট প্রকাশ করা হয়েছে।

অনলাইন ও মোবাইল এসএমএস-এ ঢাবির ব্যবসা শিক্ষা অনুসদ ভুক্ত গ ইউনিটের ভর্তি ফলাফল জানা যাবে।

২০২২ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত গ-ইউনিট এর ভর্তি রেজাল্ট প্রকাশ ২০২২

২০২১-২০২২ শিক্ষাবর্ষের ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ-ইউনিটের স্নাতক (সম্মান) ভর্তি রেজাল্ট প্রকাশ করা হয়েছে।

৩ জুলাই বেলা বারোটার দিকে বিশ্ববিদ্যালয় ভর্তি ওয়েবসাইট ও মোবাইলে মেসেজের মাধ্যমে গ-ইউনিটের ভর্তি ফল প্রকাশ করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় এর উপাচার্য উপস্থিতিতে ব্যবসায়ী শিক্ষা অনুষদ ভুক্ত গ-ইউনিটের সকল বিষয়ের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।

ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের সাথে সাথে ওয়েবসাইট ও মোবাইল এসএমএসের মাধ্যমে ঢাবির গ ইউনিটের ভর্তি ফলাফল পাওয়া যাচ্ছে।

উল্লেখ্য যে, গ ইউনিটের সিট সংখ্যা ৯৩০টি। এর বিপরীতে ৩০ হাজার ৬৯৩ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছে।

নিচের অনুচ্ছেদের নির্দেশনা অনুসারে ঢাবির বাণিজ্য অনুষদের ভর্তি পরীক্ষার রেজাল্ট জানুন।

অনলাইন ও মোবাইলে ঢাবির গ-ইউনিটের ভর্তি রেজাল্ট জানার নিয়ম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিটের রেজাল্ট ঘোষণার পরপরই ভর্তিচ্ছুরা ফলাফল জানতে পারবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট https://admission.eis.du.ac.bd/bn/408b7c8ad06e4d9954fa2d948a01f508) থেকে রেজাল্ট জানা যাবে।

উপরোক্ত ঠিকানায় গিয়ে শিক্ষার্থীদের ড্যাশবোর্ডে লগইন করে, ঢাবির পরীক্ষার্থীদের নিজ ভর্তি পরীক্ষার রেজাল্ট জানা যাবে।

শিক্ষার্থীদের নিজের ড্যাসবোর্ডে প্রবেশ করতে, এসএসসি ও এইচএসসি পরীক্ষার কিছু তথ্য প্রয়োজন হবে।

ঢাবির ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মেধা তালিকা ঢাবির ডিন অফিসে প্রদর্শিত করা হবে।

এছাড়া আবেদনকারীরা রবি, এয়ারটেল, বাংলালিংক অথবা টেলিটক নম্বর থেকে ভর্তির রেজাল্ট জানতে পারবেন।

গ-ইউনিটের ভর্তির রেজাল্ট জানতে নিচের ফরমেটে মেসেজ লিখুন।

DU>Space> GA> Space> Roll Number টাইপ করে ১৬৩২১ নম্বরে পাঠিয়ে দিন।

মোবাইলের ফিরতি মেসেজে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ফল জানতে পারবেন।

২০২২ সালের ব্যবসায় শিক্ষা ও অনুষদ ভুক্ত গ-ইউনিটের ভর্তির রেজাল্ট জানতে অসুবিধা হলে আমাদের লিখে জানান।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন: ঢাকা বিশ্ববিদ্যালয় খ-ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল ২০২২

তথ্যসূত্র:

ঢাকা বিশ্ববিদ্যালয়

শেয়ার করুন:
শিক্ষা সংবাদ ডেস্ক

শিক্ষা সংবাদ সম্পাদনা ডেস্ক থেকে প্রকাশিত হয় বাংলাদেশের বোর্ড বিশ্ববিদ্যালয়ের ভর্তি, পরীক্ষা, ফলাফল, এমপিও নোটিশসহ শিক্ষা সংশ্লিষ্ট সকল সংবাদ। নির্ভুল ও বস্তুনিষ্ঠ তথ্য সরবরাহ করে শিক্ষক ও শিক্ষার্থীদের সহায়তা করাই আমাদের মূল লক্ষ্য।

সম্পর্কিত শিক্ষা সংবাদ
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।