লাভজনক দ্বৈত পেশায় থাকা এমপিও শিক্ষকদের খোঁজ চলছে

লাভজনক দ্বৈত পেশায় থাকা এমপিও শিক্ষকদের খোঁজ করা হচ্ছে। গাইবান্ধা জেলা শিক্ষা অফিস সাংবাদিকতা, আইন পেশাসহ লাভজনক দ্বৈত পেশায় থাকা শিক্ষদের তালিকা চেয়েছে। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে থেকে এই তালিকা চেয়ে চিঠি পাঠানো হয়েেছে।

১০ ডিসেম্বর ২০২৫ খ্রি. তারিখের রাতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গাইবান্ধা জেলা শিক্ষা অফিসার মো. আতাউর রহমান।

গাইবান্ধা জেলায় এমপিওভুক্ত কোন শিক্ষক এমন লাভজনক পেশায় যুক্ত আছে কীনা, তা জানতে চাওয়া হয়েছে। জেলা শিক্ষা অফিস এসব বিষয়ের তথ্য জানতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে দ্বৈত পেশায় থাকা শিক্ষকদের তালিকা চেয়ে চিঠি পাঠিয়েছে।

চিঠিতে বলা হয়েছে, যারা শিক্ষকতার পাশাপাশি সাংবাদিকতা, আইন পেশাসহ অন্য কোনো আর্থিক লাভজনক কাজে যুক্ত রয়েছেন তাদের তালিকা পাঠাতে হবে। নিজ নিজ আওতাধীন এমপিওভুক্ত বিদ্যালয় ও মাদরাসায় কর্মরত এমন শিক্ষক-কর্মচারীদের নাম, পদবি, কর্মরত প্রতিষ্ঠানের নামসহ প্রয়োজনীয় সব তথ্য পাঠাতে হবে। এসব তথ্য আগামী ১৪ ডিসেম্বর দুপুর ২টার মধ্যে জেলা শিক্ষা অফিসে পাঠাতে বলা হয়েছে।

মাধ্যমিক অফিস থেকে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে নীতিমালার আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানানো হয়েছে।

সম্প্রতি প্রকাশিত এমপিও নীতিমালায়,  শিক্ষকদের লাভজনক যে কোন দ্বৈত পেশায় থাকলে শাস্তির কথা বলা হয়েছে। শিক্ষকতার পাশাপাশি একইসঙ্গে সাংবাদিকতা, আইন পেশাসহ অন্য কোনো আর্থিক লাভজনক কর্মকাণ্ডে যুক্ত হওয়া যাবে না।

আরো দেখুন:

মাদ্রাসার নভেম্বর মাসের এমপিও চেক ছাড়

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও নীতিমালা ২০২৫

Educator Desks

লিখেছেন: Educator Desks

Educator Desks Publish Education, Admission and Result News in BD. Such as BD Education Board Result, University Admission And Result, Teacher MPO Notice and More.

সম্পর্কিত শিক্ষা সংবাদ

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।