বোর্ড চ্যালেঞ্জ আবেদন করার নিয়ম ২০২৫ (এইচএসসি আলিম ফলাফল)

২০২৫ সালের সকল বোর্ডের এইচএসসি আলিম সমমান পরীক্ষার বোর্ড চ্যালেঞ্জ আবেদন করার নিয়ম জানুন। বোর্ড চ্যালেঞ্জ বা উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন ১৭ অক্টোবর তারিখ থেকে শুরু হয়েছে। উত্তরপত্র পুনঃনিরীক্ষণ ফি প্রতি পত্র ১৫০/= টাকা।
এইচএসসি আলিম ফল পুনঃনিরীক্ষণ বোর্ড চ্যালেঞ্জ আবেদন করার নিয়ম ২০২৫
২০২৫ সালের এইচএসসি আলিম সমমান পরীক্ষার রেজাল্ট ১৬ অক্টোবর সকাল ১০টার সময় প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীরা কোন বিষয় ও পত্রের রেজাল্টে সন্তুষ্ট হতে না পারলে, বোর্ড চ্যালেঞ্জ আবেদন করতে পারবেন।
বোর্ড চ্যালেঞ্জ বা উত্তরপত্র পুুনঃনিরীক্ষণ আবেদন গ্রহণ শুরু হয়ছে ১৭ অক্টোবর থেকে। বোর্ড চ্যালেঞ্জ আবেদন গ্রহণ করা হবে ২৩ অক্টোবর ২০২৫ খ্রি. তারিখ পর্যন্ত।
উত্তরপত্র পুনঃনিরীক্ষণ প্রতি পত্রের জন্য আবেদন ফি ১৫০/- টাকা। দুই পত্র বিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রেই আবেদন করতে হবে।
অনলাইনে বোর্ড চ্যালেঞ্জ আবেদন করতে হবে। ম্যানুয়াল কোন আবেদন গ্রহণ করা হবে না বলে বোর্ড থেকে জানানো হয়েছে।
আরো জানুন:
মার্কশিট সহ এইচএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৪ ডাউনলোড করুন
মার্কশিট সহ আলিম বোর্ড দাখিল পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম
ফল পুনঃনিরীক্ষণ বোর্ড চ্যালেঞ্জ আবেদন করার নিয়ম
এবারের ফল পুনঃনিরীক্ষণ আবেদন অনলাইনে করতে হবে।গতবারের মত মোবাইল মেসেজে ফল পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে না।
অনলাইনে আবেদন করার ঠিকানা: https://rescrutiny.eduboardresults.gov.bd/
উপরোক্ত ঠিকানায় গিয়ে শিক্ষার্থীর সকল তথ্য দিয়ে আবেদন করতে হবে। এখানে মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমে পুনঃনিরীক্ষণ ফি এর টাকা জমা দেওয়া যাবে।
২০২৫ সালের এইচএসসি আলিম পরীক্ষার বোর্ড চ্যালেঞ্জ আবেদন করতে সমস্যা হলে লিখে জানান।
তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।
আরো দেখুন:
শুধু রোল নাম্বার দিয়ে রেজাল্ট দেখুন (এইচএসসি আলিম ফলাফল ২০২৫)
কারিগরি বোর্ড রেজাল্ট দেখার নিয়ম [www.bteb.gov.bd result]
তথ্যসূত্র-






আমার ইংরেজী বিষয়টা ফেল কেন?
বিজ্ঞান, ব্যবসায় উদ্দ্যেক
Board challenge এ রেজাল্ট কবে দিবে?
মাস খানেক পর।
ভাইয়া আমি আরবি তে ফেল করছি কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করতে পারতেছি না এখন কি করবো
একজন দক্ষ ব্যক্তির সাহায্য নিন। টেলিটক সিম থেকে আবেদন করতে হবে।