বিইউপি ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি [পরীক্ষা শুরু ৯ জানুয়ারি]
![বিইউপি ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি [পরীক্ষা শুরু ৯ জানুয়ারি] বিইউপি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫](https://www.bdeducator.com/wp-content/uploads/2022/02/বিইউপি-ভর্তি.png)
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এর ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান ১ম বর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
ভর্তির অনলাইন আবেদন শুরু ১০ নভেম্বর থেকে। ভর্তির আবেদন চলবে ৩০ নভেম্বর ২০২৫ পর্যন্ত। ভর্তি পরীক্ষা শুরু ৯ জানুয়ারি।
উল্লেখ্য, প্রথমবারের মতো বিইউপিতে যুক্ত হতে যাচ্ছে মেডিকেল স্টাডিজ অনুষদ নামে নতুন একটি অনুষদ। ফলে এবার বিইউপিতে ৫টি অনুষদে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিইউপি স্নাতক সম্মান ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি [পরীক্ষা ৯-১৬ জানুয়ারি ২০২৫ পর্যন্ত]
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (BUP) ১ম বর্ষ স্নাতক সম্মান ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে ভর্তি অনলাইন আবেদন ও পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।
১৪ অক্টোর ২০২৫ খ্রি. তারিখে বিইউপি রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে, স্নাতক ১ম বর্ষের ভর্তির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুসারে, ভর্তির অনলাইন আবেদন শুরু হবে ১০ নভেম্বর থেকে। আবেদন করা যাবে ৩০ নভেম্বর ২০২৫ খ্রি. তারিখ পর্যন্ত।
ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৯ থেকে ১৬ জানুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত। ভর্তি পরীক্ষা শুধু ঢাকা শহরের কেন্দ্রে অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে বিইউপি ক্যাম্পাসে।
অনলাইনে ভর্তি তথ্য পাওয়ার ঠিকানা: https://admission.bup.edu.bd
আরো জানুন:
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ভর্তি পরীক্ষা অনুষ্ঠানের তারিখ ২০২৫
BUP Admission 2025: আবেদন ও লিখিত পরীক্ষার তারিখ
২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের বিইউপির ভর্তিতে, ২০২৪ ও ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
১০ নভেম্বর তারিখ থেকে ৩০ নভেম্বর ২০২৫ খ্রি. তারিখ পর্যন্ত, অনলাইনে নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা অনলাইনে আবেদন পারবেন।
৯ জানুয়ারি সকাল সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী আর্টস ও সোশ্যাল সায়েন্স অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই দিনে বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
১০ জানুয়ারি সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সায়েন্স ও টেকনোলজি অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই দিনে বিজনেস স্টাডিজ অনুষদের বিবিএ ভর্তি পরীক্ষা বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত নেওয়া হবে।
আর ১৬ জানুয়ারি সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী বিজনেস স্টাডিজ অনুষদের ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ও মাস্টার্স অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই দিনে বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত মেডিকেল স্টাডিজ অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের বিইউপি ভর্তি প্রক্রিয়া সম্পর্কে আরো জানার থাকলে আমাদের লিখে জানাতে পারেন।
তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।
আরো দেখুন:
মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা একই প্রশ্নপত্রে
তথ্যসূত্র:
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস।






আমি মানবিক শাখার আমি কি পরিক্ষা দিতে পারব। আমি কোন শাখায় পরিক্ষা দিতে পারব। এই শাখাতে কত গুলো সিট আছে। পরিক্ষার দেওয়ার জন্য কত GPA প্রয়োজন।
প্রতিবেদনে যুক্ত ভর্তি বিজ্ঞপ্তি থেকে আপনা সকল প্রশ্নের উত্তর পেতে পারেন। ভর্তি বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ুন। ধন্যবাদ।
বিইউপির ভর্তি ফি কত..??
বিইউপি ভর্তি আবেদন ওয়েবসাইটে বিষয়টি জানতে পারবেন। ধন্যবাদ।
BUP কি সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হবে??
এটা একটা বেসরকারি বিশেষায়িত বিশ্ববিদ্যালয়। এর সিলেবাস ভর্তি ওয়েবসাইটে খোঁজ করুন। ধন্যবাদ।