মাস্টার্স ফরম ফিলাপ সময় বৃদ্ধির নোটিশ প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। ২০২৩ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফরম ফিলাপ করা যাবে ১৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত।
মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফরম ফিলাপ সময় বৃদ্ধির নোটিশ ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৩ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফরম ফিলাপের সময় বৃদ্ধি করেছে। নতুন সময়সূচী অনুসারে ১৬ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. তারিখ পর্যন্ত ফরম ফিলাপ করা যাবে।
২৬ জানুয়ারি ২০২৬ খ্রি. তারিখে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে, নতুন করে ফরমফিলাপের সময় বৃদ্ধির নোটিশ প্রকাশ করেছে। এছাড়া ডাটা এন্ট্রি ও টাকা জমা দানের নতুন তারিখ নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
উল্লেখ্য, উক্ত সময়ের মধ্যে ২০১৮-২০১৯ ও ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা বিশেষ অন্তর্ভুক্ত ফি প্রদান করে শুধুমাত্র ২০২৩ সালের পরীক্ষার অংশগ্রহণের জন্য ফরম পূরণ করতে পারবেন।
যেসব নতুন তারিখে হবে ২০২৩ সালের মাস্টার্স ফরম ফিলাপ
২০২৩ সালের মাস্টার্স পরীক্ষার্থীদের ১২/০২/২০২৬ তারিখের মধ্যে আবেদন ফরম ও বিবরনী ফরম পূরণ করেত হবে। ডাটা এন্ট্রি ও নিশ্চায়ন করতে হবে ১৮/০২/২০২৬ তারিখের মধ্যে। আর ১৯/০২/২০২৬ তারিখের মধ্যে সোনালী সেবার মাধ্যমে টাকা দমা দিতে হবে।
মাস্টার্স পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধির নোটিশ দেখুন।

আরো দেখুন:
জাতীয় বিশ্ববিদ্যালয় ইনকোর্স পরীক্ষার নোটিশ ২০২৬

