রমজান মাসে সরকারি অফিসের সময়সূচি ২০২৬

২০২৬ সালের পবিত্র রমজান মাসের সরকারি অফিসের সময়সূচি নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
হিজরি ১৪৪৭ সালের রোজার মাসে সেহরি ও ইফতারের বিবেচনায়, অফিস খোলা ও বন্ধের নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে।
রমজান মাসে সরকারি অফিসের সময়সূচি ২০২৬ [জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন]
২০২৬ সালের পবিত্র রমজান মাস চাঁদ দেখা সাপেক্ষে ১৯ ফেব্রুয়ারি থেকে রমজানের রোজা শুরু হয়েছে। ১৪৪৭ হিজরি সালের রোজার মাসে সরকারি অফিস সমূহ নতুন সময়সূচি অনুসারে পরিচালিত হবে।
১০ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে, সরকারি অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
মন্ত্রণালয়ের সহকারী সচিব এ বি এম আবু বাকার সিদ্দিক মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে সরকারি অফিসের সময়সূচির প্রজ্ঞাপন জারি করেন।
উল্লেখ্য, বর্তমানে শুক্র ও শনিবার দেশের সকল সরকারি অফিসে ছুটি থাকে। বাদবাকি সপ্তাহে ৫ দিন অফিস খোলা থাকে। এছাড়া সরকারি ছুটি সমূহে সরকারি অফিস বন্ধ থাকে।
আরো জানুন:
নামাজের সময়সূচি ২০২৬ (সেহরি-ইফতারের চিরস্থায়ী ক্যালেন্ডার)
রমজানের সরকারি অফিসের সময়সূচি 2026
রোজার মাসে সেহরি ও ইফতারের সময় বিবেচনায় দেশের সকল সরকারি অফিসের সময় পুনঃনির্ধারণ করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্ত্বশাসিত, আধা-স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে নুতন সময়সূচি কেবলমাত্র রমজান মাসের জন্য প্রযোজ্য হবে।
২০২৬ সালের পবিত্র রমজান মাসে রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত অফিস সময় নির্ধারণ করা হয়েছে। তবে জোহরের নামাজের জন্য দুপুর ১ টা ১৫ মিনিট থেকে ১ টা ৩০ মিনিট পর্যন্ত ১৫ মিনিটের বিরতি থাকবে।
এ বিষয়ে আরো জানুন নিচের যুক্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন থেকে।

২০২৬ সালের রমজান মাসের সরকারি অফিস সমূহ খোলা ও বন্ধের সময়সূচি সম্পর্কে কোন প্রশ্ন থাকলে আমাদের লিখুন।
তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।
আরো দেখুন:
ব্যাংকের লেনদেনের নতুন সময়সূচি (ব্যাংক খোলা রাখার সময়)
তথ্যসূত্র-





