বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সময়সূচি: শিক্ষাবর্ষ ২০২১-২০২২

বিশ্ববিদ্যালয় ভর্তি (শিক্ষাবর্ষ ২০২১-২০২২): দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণে সভা ৮ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে।

বুয়েট ও দেশের সাধারণ চার শীর্ষ বিশ্ববিদ্যালয় সহ ৩টি গুচ্ছে ৩২ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে।

উল্লেখ্য, এবারের পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহের ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

২০২২ সালের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সময়সূচি (তারিখ)

২০২১-২২ শিক্ষাবর্ষের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ নিয়ে ৮ এপ্রিল উপাচার্যদের সংগঠন বিশ্ববিদ্যালয় পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় কোন বিশ্ববিদ্যালয় কবে তাদের ভর্তি পরীক্ষা নিতে চান, সে বিষয়টি অবহিত করা হয়েছে। এই সভায় নির্ধারণ করা হয় সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি সময়সূচি (তারিখ)।

৮ এপ্রিল ২০২২ খ্রি. তারিখে, রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিকেল ৩টায় ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণী সভা অনুষ্ঠিত হয়।

এই সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি ও ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান।

দেশের সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ সমন্বয় করতে মূলত এই সভা আয়োজন করা হয়। যেন একটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখের সাথে অন্য বিশ্ববিদ্যালয়ের তারিখ মিলে না যায়।

আরো জানুন:

গুচ্ছ পদ্ধতিতে ভর্তি ২০২২ (২২ সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়)

ঢাবি স্নাতক ১ম বর্ষ (অনার্স) ভর্তি ২০২২: DU Admission 2022

চবি ভর্তি পরীক্ষা তথ্য ২০২২: CU Admission 2022

সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ২০২২

পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সংগঠন বিশ্ববিদ্যালয় পরিষদ, ৮ এপ্রিল সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে।

বিশ্ববিদ্যালয় পরিষদের সভায় ৩টি গুচ্ছে ৩২টি পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়েছে। এছাড়া চার সাধারণ শীর্ষ বিশ্ববিদ্যালয় সহ বুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়।

২০২১-২০২২ শিক্ষাবর্ষের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভর্তি পরীক্ষা ৪ জুন থেকে শুরু হবে। এবারও দুই ধাপে ভর্তিযোগ্য শিক্ষার্থীদের নির্বাচন করা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা ৩ জুন থেকে শুরু হচ্ছে। সকল ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হবে ১৭ জুন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অনার্স ১ম বর্ষের ভর্তি পরীক্ষা ৩১ জুলাই থেকে শুরু হবে। ভর্তি আবেদন শুরু হবে ১৮ মে থেকে। আবেদন করা যাবে ১৬ জুন পর্যন্ত।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ১৬ আগস্ট থেকে শুরু হচ্ছে। চবি ভর্তি পরীক্ষা চলবে ২৫ আগস্ট পর্যন্ত।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ১ম স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার অনুষ্ঠিত হবে ২৫-২৭ জুলাই তারিখে। ভর্তির ভর্তির প্রাথমিক আবেদন শুরু হবে ২৫ মে থেকে।

গুচ্ছ ভুক্ত তিনটি প্রকৌশল ‍ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৬ আগস্ট অনুষ্ঠিত হবে। রুয়েট, চুয়েট ও কুয়েট রয়েছে এই ৩ প্রকৌশল গুচ্ছে।

গুচ্ছে ২২টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হবে ৩ সেপ্টেম্বর থেকে। তিন ইউনিটের ভর্তি পরীক্ষা ৩, ১০ এবং ১৭ সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে।

২০২১-২২ শিক্ষাবর্ষের বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ভর্তি পরীক্ষা ১২ আগস্ট ২০২২ খ্রি. তারিখে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

তবে ২০২১-২২ শিক্ষাবর্ষের ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করতে পারেনি আয়োজক কমিটি। সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত হওয়ার পর, নিজেদের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করতে চায় কর্তৃপক্ষ।

আরো পড়ুন:

বুয়েট ভর্তি পরীক্ষা ২০২২: ভর্তির যোগ্যতা ও পরীক্ষার সময়সূচী

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) স্নাতক সম্মান ভর্তি পরীক্ষার তারিখ

জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি ২০২২ (স্নাতক সম্মান ১ম বর্ষ)

২০২২ সালের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সংক্ষিপ্ত সিলেবাসে

দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে।

সম্প্রতি (১৭ ফেব্রুয়ারি) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন।

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত জানাতে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ”গুচ্ছ ভিত্তিতে যে বিশ্ববিদ্যালয়গুলো (তিন গুচ্ছে ২৯টি) ভর্তি পরীক্ষা নিয়ে থাকে, তারা আগেই জানিয়েছে সংক্ষিপ্ত পাঠ্যসূচিতে ভর্তি পরীক্ষা নেবে। বাকি যে বিশ্ববিদ্যালয়গুলো গুচ্ছে ছিল না, তাদের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় মারফত তিনি জেনেছেন, তারাও সংক্ষিপ্ত পাঠ্যসূচিতে ভর্তি পরীক্ষা নিতে রাজি আছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সঙ্গেও কথা হয়েছে, তারাও সংক্ষিপ্ত পাঠ্যসূচিতে ভর্তি পরীক্ষা নেবে।”

তিনি এবিষয়ে আরো বলেন, ”ভর্তি পরীক্ষা সমন্বিত সময়ে নেওয়ার বিষয়ে আগামী সপ্তাহে বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে বৈঠক করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী।”

সংক্ষিপ্ত সিলেবাসে হবে ২০২২ সালের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা

ইতোমধ্যে সংক্ষিপ্ত সিলেবাসের ভিত্তিতে এইচএসসি সমমান পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রকাশ করা হয়েছে। করোনা সংক্রমণের কারণে ২০২১ সালের পরীক্ষার বিষয়  ও সময় কমিয়ে অনুষ্ঠিত হয়।

এইচএসসি সমমান পরীক্ষায় শিক্ষার্থীরা সংক্ষিপ্ত সিলেবাসের প্রশ্নপত্রে পরীক্ষায় অংশ গ্রহণ করেছে। সংক্ষিপ্ত সিলেবাস পড়ার কারণে এবারের বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র হবে সংক্ষিপ্ত সিলেবাসের ভিত্তিতে।

এদিকে মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ১ এপ্রিল। মেডিকেল ভর্তি আয়োজক কমিটি তথ্য মতে পুরো সিলেবাসে এমবিবিএস ১ম বর্ষ ভর্তি পরীক্ষার অনুষ্ঠিত হয়।

সংক্ষিপ্ত সিলেবাস ও দ্বিতীয়বার ভর্তির সুযোগ দিতে ইউজিসির চিঠি

২০২১-২০২২ শিক্ষাবর্ষে দ্বিতীয়বার ও সংক্ষিপ্ত সিলেবাসে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নিতে চিঠি দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)

১৯ জানুয়ারি ২০২২ খ্রি. তারিখের এক চিঠিতে, বিশ্ববিদ্যালয়গুলোকে দ্রুততম সময়ের মধ্যে সংশ্লিষ্ট বিষয়ে মতামত/সিদ্ধান্ত জানতে চেয়েছে ইউজিসি।

ইউজিসির পক্ষ থেকে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর এই চিঠি পাঠানো হয়।

সংক্ষিপ্ত সিলেবাস ও দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগের বিজ্ঞপ্তি

২০২১-২০২২ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সময়সূচি সম্পর্কে কোন কিছু জানার থাকলে, আমাদের লিখে জানাতে পারেন।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

চুয়েট রুয়েট কুয়েট ভর্তি ২০২২: CUET RUET KUET Admission

এমবিবিএস মেডিকেল ভর্তি ২০২২: MBBS Admission 2022

বিডিএস ১ম বর্ষ ভর্তি বিজ্ঞপ্তি ২০২২: ভর্তির আপডেট জানুন

তথ্যসূত্র:

শিক্ষা মন্ত্রণালয়

সবশেষ আপডেট: ০৯/০৪/২০২২ খ্রি. তারিখ ০৫:৫২ পূর্বাহ্ন।

Educator Desks

লিখেছেন: Educator Desks

Educator Desks Publish Education, Admission and Result News in BD. Such as BD Education Board Result, University Admission And Result, Teacher MPO Notice and More.

সম্পর্কিত শিক্ষা সংবাদ

8 comments

  1. যারা 2021 সালে এইচএসসি পরীক্ষা সম্পন্ন করেছে তাদের সরকারি কলেজে ভর্তি পরীক্ষার ফরম ছাড়বে কোন তারিখে।।।
    দয়া করে জানাবেন

    1. সরকারি কলেজে মানে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি শুরু হবে বুয়েট, ঢাকা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তির পর। অনলাইনে বিষয়টি জানতে পারবেন।

    1. রাজশাহী বিশ্ববিদ্যারয়ের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাবির ভর্তি বিজ্ঞপ্তি দেখুন এখান থেকে। চবির ভর্তি বিজ্ঞপ্তি এখনো প্রকাশ করা হয়নি।

    1. এখনো ২০২২ সালের গুচ্ছের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হলে বিষয়টি নিশ্চিত করে বলা যাবে।

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।