ঢাকা বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি যোগ্যতা ২০২৫ (ক খ গ ঘ ইউনিট)

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা প্রকাশ করা হয়েছে। সকল ইউনিটের (ক খ গ ঘ) ৪ বছর মেয়াদি ঢাবি আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রাম (অনার্স) ভর্তির ন্যূনতম জিপিএ পয়েন্ট কত তা জানুন।

কেবলমাত্র ২০২৪ সালের এইচএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তি আবেদন করতে পারবেন। তবে ২০১৯ থেকে ২০২২ সালের মধ্যে এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অনার্স ভর্তি যোগ্যতা

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রাম (অনার্স) ১ম বর্ষ ভর্তি পরীক্ষার যোগ্যতা নির্ধারণ করেছে।

২১ অক্টোবর ২০২৪ খ্রি. তারিখের অনুষ্ঠিত সাধারণ ভর্তি কমিটির সভায়, ঢাকা বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি যোগ্যতা নির্ধারণ করা হয়।

বিশ্ববিদ্যায়ের উপাচার্য ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে, নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে ভর্তি কমিটির সভা অনুষ্ঠিত হয়।

ঢাবির ভর্তি কমিটির সভায় ২০২৫ সালের আন্ডারগ্রাজুয়েট ভর্তি পরীক্ষার সময়সূচি, আবেদনের যোগ্যতা ও প্রশ্নের মানবণ্টন নির্ধারণ করা হয়েছে।

বরাবরের মত এবারও অনলাইনে ভর্তি আবেদন গ্রহণ করা হবে। আবেদন গ্রহণ শুরু হবে ০৪ নভেম্বর ২০২৪ তারিখ থেকে। আবেদন গ্রহণ চলবে ২৫ নভেম্বর ২০২৪ খ্রি. তারিখ পর্যন্ত।

এবারে ৪ ইউনিটে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে। এছাড়া এবারও অনার্স ভর্তি পরীক্ষার নাম পরিবর্তন করে আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তি নামকরণ করা হয়েছে।

আরো জানুন:

যেসব তারিখে হবে ২০২৫ সালের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

যেসব সালের শিক্ষার্থীরা ভর্তি আবেদন করতে পারবেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষ ভর্তি আবেদনকারীদের নিম্নোক্ত সালের এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ২০১৯ থেকে ২০২২ সালের মধ্যে। আর এইচএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণরা হতে হবে ২০২৪ সালে।

বরাবরের মত এবারও কোন শিক্ষার্থী সেকেন্ড টাইমের জন্য ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন না।

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা (ক খ গ ঘ ইউনিট)

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৫ সালের অনার্স ভর্তিতে ন্যূনতম জিপিএ পয়েন্ট নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় সাধারণ ভর্তি কমিটি। এছাড়া কোন কোন বছরের এসএসসি ও এইচএসসি সমমান শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে তাও নির্ধারণ করা হয়েছে।

ক-ইউনিট (বিজ্ঞান) ভর্তির জন্য এসএসসি-এইচএসসি পরীক্ষার জিপিএ যোগফল ন্যূনতম ৮ এবং আলাদাভাবে জিপিএ ৩.৫ হতে হবে।

খ- ইউনিটের (কলা, আইন ও সামাজিক বিজ্ঞান) জন্য দুই পরীক্ষার জিপিএ যোগফল ন্যূনতম ৭.৫ এবং আলাদাভাবে জিপিএ ৩.০ থাকতে হবে।

গ-ইউনিটে (ব্যবসায় শিক্ষা) ভর্তিতে পরীক্ষা দুটির জিপিএ যোগফল ন্যূনতম ৭.৫ এবং আলাদাভাবে জিপিএ ৩.০ থাকতে হবে।

ঘ-ইউনিট (চারুকলা) ভর্তির জন্য জিপিএ যোগফল ন্যূনতম ৬.৫ এবং আলাদাভাবে জিপিএ ৩.০ থাকতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ইউনিটে ভর্তির জন্য চতুর্থ বিষয় সহ উপরোক্ত দুই পরীক্ষায় ন্যূনতম জিপিএ পয়েন্ট থাকতে হবে।

২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্রাজুয়েট (অনার্স) ভর্তি যোগ্যতা সম্পর্কে আরো জানতে আমাদের কাছে লিখুন।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

ঢাবি স্নাতক ১ম বর্ষ (অনার্স) ভর্তি ২০২৫: DU Admission 2025

তথ্যসূত্র-

ঢাকা বিশ্ববিদ্যালয়

Educator Desks

লিখেছেন: Educator Desks

Educator Desks Publish Education, Admission and Result News in BD. Such as BD Education Board Result, University Admission And Result, Teacher MPO Notice and More.

সম্পর্কিত শিক্ষা সংবাদ

2 comments

  1. উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধিনে এইচ এস সি পাশ করে ৩.৭১ + ৩.৭৮ পেয়ে মানবিক শাখা থেকে কোন কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া যাবে?
    ইসলামিক স্টাডিজ বিভাগে।

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।