মাধ্যমিক স্কুলের ভর্তি লটারির ফল জানবেন যেভাবে

মাধ্যমিক স্কুলের ভর্তি লটারির ফলাফল

মাধ্যমিক স্কুলের ভর্তি লটারির ফল ১১ ডিসেম্বর প্রকাশ করা হবে। স্কুল ভর্তির ফলাফল অনলাইনে (gsa.teletalk.com.bd) ওয়েবসাইটে প্রকাশ করা হবে। ১ম-৯ম শ্রেণির লাটারি ফলাফল দেখার নিয়ম জানুন।

মাধ্যমিক স্কুলের ১ম-৯ম শ্রেণির ভর্তি লটারির ফল জানবেন যেভাবে

দেশের সকল মাধ্যমিক পর্যায়ের সরকারি স্কুলের ভর্তি লটারির ফল ১১ ডিসেম্বর প্রকাশ করা  হবে। এছাড়া মহানগরী, জেলার সদর উপজেলা এবং অন্যান্য উপজেলা সদরে অবস্থিত বেসরকারি স্কুলেরও একই সাথে লটারি ফলাফল প্রকাশ করা হবে।

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ১১ ডিসেম্বর সকাল ১০টায় ডিজিটাল লটারির মাধ্যমে এই ফলাফল প্রকাশ করা হবে। লটারির অনুষ্ঠানের পর অনলাইনে ফলাফল ডাউনলোড করা যাবে।

স্কুলের ১ম-৯ম শ্রেণির ভর্তি লটারির ফলাফল দেখার নিয়ম

ডিজিটাল লটারি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর থেকে প্রতিষ্ঠান প্রধান, অভিভাবক, শিক্ষার্থী ফলাফল ডাউনলোড করতে পারবেন। এর জন্য https://gsa.teletalk.com.bd লিংক থেকে তাদের নির্ধারিত আই.ডি ও পাসওয়ার্ড দিয়ে এই ফল ডাউনলোড করা যাবে।

প্রতিষ্ঠান প্রধানদের ডাউনলোড করা ফলাফল প্রাপ্তির সাথে সাথে সংশ্লিষ্ট জেলা ও উপজেলা ভর্তি কমিটির সভাপতি বরাবর ই-মেইল পাঠাতে হবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ইমেইলের মাধ্যমে ফলাফল প্রাপ্তির তথ্য জানাতে বলা হয়েছে।

উল্লেখ্য, নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে ভর্তি কমিটির সভা আহবান করে, শিক্ষার্থীদের ভর্তির ব্যবস্থা নেওয়ার জন্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে।

আরো দেখুন:

মাধ্যমিক স্কুলে ভর্তি ফি ৫০০ থেকে ১০ হাজার টাকা

শেয়ার করুন:
শিক্ষা সংবাদ ডেস্ক

শিক্ষা সংবাদ সম্পাদনা ডেস্ক থেকে প্রকাশিত হয় বাংলাদেশের বোর্ড বিশ্ববিদ্যালয়ের ভর্তি, পরীক্ষা, ফলাফল, এমপিও নোটিশসহ শিক্ষা সংশ্লিষ্ট সকল সংবাদ। নির্ভুল ও বস্তুনিষ্ঠ তথ্য সরবরাহ করে শিক্ষক ও শিক্ষার্থীদের সহায়তা করাই আমাদের মূল লক্ষ্য।

সম্পর্কিত শিক্ষা সংবাদ
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।