মার্কশিট সহ এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৬ ডাউনলোড করুন

মার্কশিট সহ এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম ২০২৫

মার্কশিট সহ এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৬ ডাউনলোড করার নিয়ম জানুন। ssc result with mark sheet download 2026.

এই প্রতিবেদনে কীভাবে এসএসসি পরীক্ষার রেজাল্ট মার্কশিট সহ দেখা যাবে, তার সচিত্র ও বিস্তারিত বর্ণনা প্রদান করা হয়েছে।

মার্কশিট সহ এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৬ ডাউনলোড করার নিয়ম

২০২৬ সালের এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০ জুলাই তারিখ সকাল ১১টার সময় প্রকাশ করা হবে। পরীক্ষার্থীরা নিজ নিজ পরীক্ষার তথ্য দিয়ে অনলাইনে ও মোবাইল মেসেজে পরীক্ষার রেজাল্ট দেখতে পারবেন।

এসএসসি রেজাল্টের জিপিএ গ্রেড পয়েন্ট দেখা সহজ হলেও, মার্কশিট সহ রেজাল্ট ডাউনলোড করা খুব সহজ কাজ নয়। অনলাইনে eboardresults.com ওয়েবসাইটে পরীক্ষার সকল বিষয় ও পত্রের মার্কশিট ডাউনলোড করা যায়।

পরীক্ষার্থীর নিজ নিজ এসএসসি রেজাল্টের মার্কশিট ডাউনলোড করতে, পরীক্ষার ও পরীক্ষার্থীর কিছু তথ্যের প্রয়োজন হবে। যেমন- পরীক্ষার্থীর নিজের রোল ও রেজিস্ট্রেশন নম্বর সহ পরীক্ষার বোর্ড এবং পরীক্ষা পাসের বছর।

নিচের অনুচ্ছেদে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার রেজাল্টের মার্কশিট (নম্বরপত্র) ডাউনলোড করার সচিত্র বর্ণনা দেখুন।

আরো পড়ুন:

যশোর বোর্ড এসএসসি রেজাল্ট ২০২৬ (Jessore Board SSC Result)

এসএসসি পরীক্ষার মার্কশিট ডাউনলোড করার নিয়ম (ssc marksheet download 2026)

এসএসসি পরীক্ষার মার্কশিট ডাউনলোড করতে শিক্ষা বোর্ডের রেজাল্ট আর্কাইভের নিচের ঠিকানাটি ব্রাউজ করতে হবে।

https://eboardresults.com/v2/home

উপরের ঠিকানাটিতে ক্লিক করলে নিচের ছবির মত WEB BASED RESULT PUBLICATION SYSTEM FOR EDUCATION BOARDS নামের একটি সাইট ওপেন হবে।

মার্কশীট সহ এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৬

এই ওয়েসাইট আসলে বাংলাদেশের সকল বোর্ডের রেজাল্ট আর্কাইভ। এখানের সকল বোর্ডের রেজাল্ট সংরক্ষণ করা হয়ে থাকে।

এবার রেজাল্ট আর্কাইভের সার্চ পাতায় প্রয়োজনীয় তথ্য দিতে হবে। আর মনে রাখতে হবে Result Type অপশনে Individual Result অপশনটি সিলেক্ট করতে হবে।

রেজাল্ট সার্চ পাতায় এবার এসএসসি পরীক্ষার্থীর পরীক্ষার নাম, পরীক্ষার বছর ও বোর্ডের নাম সিলেক্ট করুন। এরপর পরীক্ষার্থীর নিজের রোল ও রেজিস্ট্রেশন নাম্বার লিখুন।

Security Key (4 digits) লেখা অংশে যে ছবিটি দেখতে পাচ্ছেন সেখানে ইংরেজী চারটি সংখ্যা আছে। পাশের টেক্স বক্সে সংখ্যাটি সঠিকভাবে লিখুন।

সবশেষ Get Result লেখা বাটনে ক্লিক করে কিছু সময় অপেক্ষা করুন। কয়েক সেকেন্ডের মধ্যে নতুন পাতায় পরীক্ষার্থীর মার্কশিট সহ পরীক্ষার রেজাল্ট দেখা যাবে।

এসএসসি পরীক্ষার মার্কশিট ডাউনলোড করে সংরক্ষণ করতে চাইলে ডাউনলোড বাটনে ক্লিক করুন। আর প্রিন্ট করতে চাইলে, প্রিন্ট বাটনে ক্লিক করে কাগজে প্রিন্ট করে রাখতে পারবেন।

২০২৬ সালের এসএসসি পরীক্ষার মার্কশীট ডাউনলোড করতে সমস্যা হলে আমাদের লিখে জানান।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

মাদ্রাসা বোর্ড দাখিল পরীক্ষার রেজাল্ট ২০২৬: ফলাফল দেখার নিয়ম

শুধু রোল নাম্বার দিয়ে রেজাল্ট দেখুন (এসএসসি দাখিল ফলাফল ২০২৬)

শেয়ার করুন:
শিক্ষা সংবাদ ডেস্ক

শিক্ষা সংবাদ সম্পাদনা ডেস্ক থেকে প্রকাশিত হয় বাংলাদেশের বোর্ড বিশ্ববিদ্যালয়ের ভর্তি, পরীক্ষা, ফলাফল, এমপিও নোটিশসহ শিক্ষা সংশ্লিষ্ট সকল সংবাদ। নির্ভুল ও বস্তুনিষ্ঠ তথ্য সরবরাহ করে শিক্ষক ও শিক্ষার্থীদের সহায়তা করাই আমাদের মূল লক্ষ্য।

সম্পর্কিত শিক্ষা সংবাদ
11 Comments
    1. প্রতিবেদনে নির্দেশীত পদ্ধতিতে পরীক্ষার রেজাল্টের মার্কশিট ডাউনলোড করা যাবে। অভিজ্ঞ ব্যক্তির সাহায্য নিন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।