দিনাজপুর বোর্ড এসএসসি রেজাল্ট ২০২৬ (dinajpur board ssc result)

দিনাজপুর শিক্ষা বোর্ড এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৬

২০২৬ সালের দিনাজপুর শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার রেজাল্ট ১০ আগস্ট সকাল ১১টায় প্রকাশ করা হবে। বোর্ডের ওয়েবসাইট (dinajpurboard.gov.bd) থেকে প্রকাশিত রেজাল্ট দেখা যাবে। এছাড়া মোবাইল এসএমএস (SMS)-এর মাধ্যমে মার্কশিট সহ রেজাল্ট পাওয়া যাবে।

দিনাজপুর শিক্ষা বোর্ড এসএসসি রেজাল্ট ২০২৬ (dinajpur board ssc result 2025)

দিনাজপুর শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার রেজাল্ট, অন্য সব বোর্ডের সাথে একসাথে প্রকাশ করা হবে। এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হবে ১০ আগস্ট সকাল ১১টায়।

বোর্ডের রেজাল্ট প্রকাশের পর অনলাইনে, মোবাইল এসএমএম ও সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষার্থীদের রেজাল্ট দেখা যাবে। অনলাইনে বোর্ড ওয়েবসাইট ও মোবাইল মেসেজের মাধ্যমে ঘরে বসে সহজে দিনাজপুর বোর্ডের পরীক্ষার্থীদের রেজাল্ট জানা যাবে ।

এই প্রতিবেদনে দিনাজপুর বোর্ড ওয়েবসাইট ও মেসেজে কীভাবে এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখা যাবে তার সচিত্র নির্দেশনা দেওয়া হয়েছে।

তাই সহজে দ্রুত রেজাল্ট দেখতে প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন।

আরো জানুন:

যশোর বোর্ড এসএসসি রেজাল্ট ২০২৬ (Jessore Board SSC Result)

মার্কশিট সহ এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৬ ডাউনলোড করুন

এক নজরে ২০২৬ সালের দিনাজপুর বোর্ডের এসএসসি পরীক্ষা

২০২৬ সালের দিনাজপুর বোর্ডের এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ১ লক্ষ ৮১ হাজার ৮৫৪ জন। এর মধ্যে ছাত্র ৯২ হাজার ৬৯২ জন এবং ছাত্রী ৮৯ হাজার ১৬২ জন।

২৮৩টি পরীক্ষা কেন্দ্রে এসব পরীক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ২ হাজার ৮১০ টি স্কুলের শিক্ষার্থীরা এবারের পরীক্ষায় অংশগ্রহণ করেন।

নিচের অনুচ্ছেদে অনলাইন ও মোবাইল মেসেজ দিয়ে দিনাজপুর বোর্ডের পরীক্ষার রেজাল্ট দেখার পদ্ধতি সম্পর্কে জানুন।

দিনাজপুর শিক্ষা বোর্ডের এসএসসি রেজাল্ট ২০২৬ দেখার নিয়ম

দিনাজপুর বোর্ডের ওয়েবসাইট থেকে অনলাইনে প্রকাশিত ২০২৬ সালের এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখা যাবে। তবে শিক্ষা মন্ত্রণালয়ের নিম্নোক্ত রেজাল্ট আর্কাইভ থেকে খুব সহজে সকল বোর্ডের রেজাল্ট দেখা যাবে।

দিনাজপুর বোর্ডের এসএসসি পরীক্ষার রেজাল্ট অনলাইনে জানতে নিচের ঠিকানাটি ব্রাউজ করুন।

http://www.educationboardresults.gov.bd/

উপরের ঠিকানাটি কপি করে আপনার মোবাইল/কম্পিউটার ব্রাউজারের অ্যাড্রেসবারে পেস্ট করে ব্রাউজ করুন।

কিছু সময় পর নিচের ছবির মত Ministry of Education এর Intermediate and Secondary Education Boards Bangladesh নামের একটি ওয়েবসাইট দেখতে পাবেন।

দিনাজপুর বোর্ড এসএসসি রেজাল্ট ২০২৬

উপরের ছবির মত বোর্ড রেজাল্ট সার্চ ওয়েবসাইটের পাতা ওপেন হলে, সেখানে কিছু তথ্য সিলেক্ট ও কিছু তথ্য লিখে পূরণ করতে হবে।

অনলাইনে দিনাজপুর বোর্ড এসএসসি রেজাল্ট নিচের পদক্ষেপ গ্রহণ করুন।

  • Examination: এখানে পরীক্ষার্থীর পরীক্ষার নাম সিলেক্ট করতে হবে। পাশের সিলেক্ট বক্স থেকে SSC/Dakhil লেখা পরীক্ষার নাম সিলেক্ট করুন।
  • Year: এখানে পরীক্ষার্থীর পরীক্ষার বছর সিলেক্ট করুন। পরীক্ষার বছর হবে 2026।
  • Board: এখানে বোর্ডের নাম সিলেক্ট করতে হবে। দিনাজপুর বোর্ডের পরীক্ষার্থীদের জন্য বোর্ডের নাম Dinajpur সিলেক্ট করতে হবে।
  • Roll: পরীক্ষার্থীর রোল নাম্বার এখানে ইংরেজী সংখ্যায় লিখতে হবে।
  • Reg: No: রেজিস্ট্রেশন নাম্বারের জায়গায় পরীক্ষার্থীর নিজ রেজিস্ট্রেশন নাম্বার লিখুন।
  • 4 + 5: এখানে দুটির সংখ্যার যোগফল নির্ণয় করতে দিবে। এটি আসলে একটি ক্যাপচা। এটার সঠিক যোগফল পাশের বক্সে লিখতে হবে।
  • Submit: উপরের সকল তথ্য পূরণ করা শেষ হলে সবশেষে Submit বাটনে ক্লিক করতে হবে। কিছু সময়ের মধ্যে পরবর্তী পাতায় পরীক্ষার্থীর নিজ রেজাল্ট দেখা যাবে।

সতর্কতা: রেজাল্ট প্রকাশের দিন সার্ভার ব্যস্ত থাকার কারণে, রেজাল্ট দেখতে কিছুটা সমস্যা হতে পারে। তাই বারবার চেষ্টা করে দেখুন।

Dinajpur Board SSC Result 2026 by Mobile SMS Format

অনলাইনে সার্ভার ব্যস্ত থাকা কারণে বা মোবাইলে ইন্টারনেট সংযোগ না থাকলে মোবাইল এসএমএস-এর মাধ্যমে রেজাল্ট দেখতে পারবেন।

দিনাজপুর বোর্ডের এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখতে নিচের ফরম্যাটে মোবাইলে মেসেজ (SMS) লিখুন।

SSC DIN 123456 2026 এরপর 16222 নাম্বারে মেসেজটি পাঠিয়ে দিন যে কোন মোবাইল থেকে।

কিছু সময় পর ফিরতি মেসেজে পরীক্ষার্থীর নিজ রেজাল্ট জিপিএ পয়েন্ট সহ মার্কসীট দেখতে পাবেন।

উল্লেখ্য, মোবাইল মেসেজ পাঠাতে আপনার মোবাইলে পর্যাপ্ত ব্যালেন্স থাকতে হবে। মোবাইল মেসেজে ও অনলাইনে রেজাল্ট দেখতে অভিজ্ঞ ব্যক্তির সাহায্য নিন।

২০২৬ সালের দিনাজপুর শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখতে সমস্যা হলে আমাদের লিখে জানান।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

ভোকেশনাল রেজাল্ট 2026 ফলাফল দেখার নিয়ম

কারিগরি বোর্ড রেজাল্ট দেখার নিয়ম [www.bteb.gov.bd result]

তথ্যসূত্র-
দিনাজপুর শিক্ষা বোর্ড।

শেয়ার করুন:
শিক্ষা সংবাদ ডেস্ক

শিক্ষা সংবাদ সম্পাদনা ডেস্ক থেকে প্রকাশিত হয় বাংলাদেশের বোর্ড বিশ্ববিদ্যালয়ের ভর্তি, পরীক্ষা, ফলাফল, এমপিও নোটিশসহ শিক্ষা সংশ্লিষ্ট সকল সংবাদ। নির্ভুল ও বস্তুনিষ্ঠ তথ্য সরবরাহ করে শিক্ষক ও শিক্ষার্থীদের সহায়তা করাই আমাদের মূল লক্ষ্য।

সম্পর্কিত শিক্ষা সংবাদ
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।