পরীক্ষায় নকল বন্ধ করুন, শিক্ষকদের নিরাপত্তার দায়িত্ব আমার- বলেছেন শিক্ষামন্ত্রী। তিনি এক ফেসবুক পোস্টে পরীক্ষায় নকল বন্ধের এমন আহবান জানান।
৩ মার্চ (মঙ্গলবার) তারিখের নিজের ভেরিফাই করা ফেসবুক পাতায়, তিনি শিক্ষকদের প্রতি এমন আহবান জানান।
পরীক্ষায় নকল বন্ধের আহবান জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।
তিনি ফেসবুক পোস্টের লিখেছেন, ‘সম্মানিত শিক্ষকরাই নকল করিয়েছেন আবার তাঁরাই নকল বন্ধ করিয়েছেন। আমি কনফিডেন্ট এবারও তাঁরাই নকল বন্ধ করবেন। পূর্বের ন্যায় সম্মানিত শিক্ষকদের সার্বিক নিরাপত্তা প্রদানের দায়িত্ব আমি নিলাম ইনশাআল্লাহ।’
এর আগে তিনি এক প্রেস রিলিজে, এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত করতে কঠোর নির্দেশনা দিয়েছেন।
প্রেস রিলিজে তিনি বলেন, পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থীদের যথাযথভাবে বডি সার্চ নিশ্চিত করতে হবে এবং শিক্ষকদের সক্রিয় ভূমিকার মাধ্যমে নকল প্রতিরোধ জোরদার করতে হবে।
তিনি আরও জানান, পরীক্ষা চলাকালে কোনো সামাজিক যোগাযোগমাধ্যম বা অনলাইন প্ল্যাটফর্মে প্রশ্ন বা প্রশ্ন সংক্রান্ত কোনো কনটেন্ট আপলোড হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরো দেখুন:
সরকারি বেসরকারি কলেজের ছুটির তালিকা ২০২৬
স্কুলের সংশোধিত ছুটির তালিকা প্রকাশ, পুরো রমজান ছুটি




