সরকারি-বেসরকারি মাধ্যমিক স্কুলের ছুটির তালিকা ২০২৫

২০২৫ সালের সরকারি-বেসরকারি স্কুলের ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) মাধ্যমিক স্কুলের এই ছুটির তালিকা প্রকাশ করেছে।

স্কুলের ছুটির তালিকা তথ্য অনুসারে, প্রতিষ্ঠান প্রধানের সংরক্ষিত ছুটি সহ মোট ৭৬ দিন মাধ্যমিক বিদ্যালয় ছুটিজনিত বন্ধ থাকবে। এই প্রতিবেদন থেকে দেশের সকল মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ছুটির প্রজ্ঞাপন ও শিক্ষাপঞ্জি pdf কপি সংগ্রহ করুন।

স্কুলের ছুটির তালিকা ২০২৫ pdf (সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষাপঞ্জি)

দেশের সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্ন-মাধ্যমিক স্কুলের ২০২৫ সালের ছুটির তালিকা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোছামাৎ রহিমা আক্তার স্বাক্ষরিত ছুটির প্রজ্ঞাপন অনুমোদন করেন।

২৩ ডিসেম্বর ২০২৪ খ্রি. তারিখে মাধ্যমিক বিদ্যালয়ের ছুটির প্রজ্ঞাপনের পিডিএফ তালিকা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

২০২৫ সালে প্রধান শিক্ষকের সংরক্ষিত ৩ দিন ছুটি সহ মোট ৭৬ দিন মাধ্যমিক স্কুলের ছুটি থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

নিচের অনুচ্ছেদে একটানা দীর্ঘ দিনের স্কুল ছুটির দিন-তারিখ উল্লেখ করা হলো। এছাড়া বিভিন্ন জাতীয় ও ধর্মীয় দিবসের ছুটির দিন-তারিখ জানতে ছুটির তালিকাটি দেখুন।

আরো জানুন:

কলেজ ছুটির তালিকা ২০২৫ pdf (সরকারি-বেসরকারি)

মাদ্রাসার ছুটির তালিকা ২০২৫ pdf (সরকারি-বেসরকারি মাদ্রাসা)

সরকারি ছুটির তালিকা ২০২৫ (বাংলাদেশের ছুটির ক্যালেন্ডার pdf)

২০২৫ সালের মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল ছুটির তালিকা pdf download

মাধ্যমিক স্কুলের একটানা ছুটির মধ্যে ২ মার্চ থেকে ৮ এপ্রিল ২০২৫ খ্রি. তারিখ পর্যন্ত ২৮ দিন স্কুল ছুটি থাকবে। এসব ছুটির মধ্যে থাকবে পবিত্র রমজান, দোলযাত্রা, স্বাধীনতা ও জাতীয় দিবস, শব-ই-ক্বদর, জুমাতুল-বিদা ও ঈদুল-ফিতর।

পবিত্র ঈদ-উল-আযহা ও গ্রীষ্মকালীন অবকাশ ১ জুন থেকে ১৯ জুন ২০২৫ খ্রি. তারিখ পর্যন্ত ১৫ দিন স্কুলের ছুটি থাকবে।

দূর্গাপুজা, ফাতেহা-ইয়াজ-দাহাম, শ্রী শ্রী লক্ষ্মীপূজা, প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ২৮ সেপ্টেম্বর হতে ৭ অক্টোবর ২০২৫ পর্যন্ত স্কুল বন্ধ থাকবে।

সবশেষ একটানা ছুটি থাকবে ১৪ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর ২০২৫ খ্রি. তারিখ পর্যন্ত। শীতকালীন অবকাশ, বিজয় দিবস, যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে এসব দিনে মাধ্যমিক স্কুল বন্ধ থাকবে।

মাধ্যমিক স্কুলের ছুটির তালিকা ২০২৫

মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল ছুটির তালিকা ২০২৫

স্কুলের ছুটির তালিকা ২০২৫

মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার সময়সূচী ২০২৫ (মূল্যায়ণ, বার্ষিক, নির্বাচনী পরীক্ষা)

২০২৫ সালের মাধ্যমিক বিদ্যালয়ের ছুটির প্রজ্ঞাপনে, মুল্যায়ন, বার্ষিক, প্রাক-নির্বাচনী ও নির্বাচনী পরীক্ষার সময়সূচী নির্ধারণ করা হয়েছে।

স্কুলের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষা চলবে ২৪ জুন থেকে ১০ জুলাই তারিখ পর্যন্ত। ফলাফল প্রকাশ ২৭০ জুলাই ২০২৫ খ্রি. তারিখে।

স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৬ অক্টোবর হতে ৩ নভেম্বর তারিখ পর্যন্ত। নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে ১০ নভেম্বর ২০২৫ খ্রি. তারিখে।

স্কুলের সকল শ্রেণির বার্ষিক বার্ষিক পরীক্ষা গ্রহণ চলবে ২০ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত। বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হবে ৩০ ডিসেম্বর ২০২৫ খ্রি. তারিখে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর প্রকাশিত শিক্ষা মন্ত্রনালয়ের স্কুল ছুটির তালিকায়, প্রতিষ্ঠান প্রধানদের ১১টি বিশেষ নির্দেশনা দিয়েছে। নিচের অনুচ্ছেদে বর্ণিত বিষয়গুলো পড়ুন।

ঘোষিত স্কুল ছুটির তালিকায় শিক্ষা আধিদপ্তরের নির্দেশনা

১। শিক্ষাবর্ষ হবে ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০২৫ খ্রি. পর্যন্ত। সরকার ঘোষিত নির্দেশনার আলোকে পাঠ্যপুস্তক বিতরণ করতে হবে।

২। উল্লিখিত পরীক্ষার সময়সূচি অনুযায়ী অর্ধ-বার্ষিক পরীক্ষা, প্রাক নির্বাচনী পরীক্ষা, বার্ষিক সামষ্টিক মূল্যায়ন ও বার্ষিক পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে হবে।

উক্ত মূল্যায়নের কাগজপত্র ও বার্ষিক পরীক্ষার উত্তরপত্র অন্তত ১ (এক) বছর সংরক্ষণ করতে হবে। প্রতি পরীক্ষার সময় ১২ কর্মদিবসের বেশি হবে না।

৩। স্ব-স্ব বিদ্যালয় পরীক্ষার প্রশ্নপত্র (পাবলিক পরীক্ষা ব্যতিত) নিজেরাই প্রণয়ন করবেন। কোনো অবস্থাতেই অন্য কোনো উৎস থেকে সংগৃহীত প্রশ্নপত্রে পরীক্ষা নেয়া যাবে না।

৪। মূল্যায়ন/পরীক্ষার নির্ধারিত তারিখ পরিবর্তন করা যাবে না। তবে কোনো বিশেষ কারণে মূল্যায়ন/পরীক্ষার তারিখ পরিবর্তন করতে হলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পূর্বানুমতি গ্রহণ করতে হবে।

৫। সাপ্তাহিক ছুটি (শুক্রবার ও শনিবার) ব্যতিত বছরে মোট ছুটি থাকবে ৭৬ দিন।

৬। কোনো সরকারি কর্মকর্তার পরিদর্শন উপলক্ষে বিদ্যালয় ছুটি দেয়া যাবে না এবং সংবর্ধনা/পরিদর্শন উপলক্ষে শিক্ষার্থীদের ক্লাস বন্ধ করা যাবে না।

সংবর্ধিত/পরিদর্শনকারী ব্যক্তির প্রতি সম্মান প্রদর্শনের জন্য শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানো যাবে না।

৭। ছুটিকালীন অনুষ্ঠেয় ভর্তি কার্যক্রম সম্পাদন ও অন্যান্য পরীক্ষা অনুষ্ঠানের জন্য প্রয়োজনে বিদ্যালয় খোলা রাখতে হবে।

৮। এসএসসি পরীক্ষার সময় পরীক্ষা কেন্দ্র ব্যতিত অন্যান্য বিদ্যালয় সমূহে যথারীতি শ্রেণি কার্যক্রম চালু থাকবে।

৯. জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ দিবস যথা: ২১ ফেব্রুয়ারি, ১৭ মার্চ, ২৬ মার্চ, বাংলা নববর্ষ ও ১৬ ডিসেম্বর যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয়ে দিবস সমূহ উদযাপন করতে হবে।

২০২৫ সালের স্কুলের ছুটির তালিকা সম্পর্কে কোন প্রশ্ন থাকলে আমাদের লিখে জানান।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

ব্যাংক ছুটির তালিকা ২০২৫ (সকল তফসিলি ব্যাংকের বন্ধের দিন)

তথ্যসূত্র-

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

Educator Desks

লিখেছেন: Educator Desks

বিডি এডুকেটর (BD Educator) শিক্ষা সংবাদ ডেস্ক থেকে প্রকাশিত হয় বাংলাদেশের বোর্ড বিশ্ববিদ্য্যিলয়ের ভর্তি, পরীক্ষা, ফলাফল, শিক্ষকদের এমপিও নোটিশসহ শিক্ষা সংশ্লিষ্ট সকল সংবাদ। নির্ভুল ও বস্তুনিষ্ঠ তথ্য সরবরাহ করে শিক্ষার্থী ও শিক্ষকদের সহায়তা করাই আমাদের মূল লক্ষ্য।

সম্পর্কিত শিক্ষা সংবাদ

2 comments

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।