এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ২০২৬ (SSC Result 2026)

এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ২০২৫

২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল ২০ জুলাই সোমবার প্রকাশ করা হবে। দেশের সকল শিক্ষা বোর্ড একযোগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার ফল প্রকাশ করবে।

প্রি-রেজিস্ট্রেশন করে মোবাইল এসএমএস এর মাধ্যমে ফলাফল পাওয়া যাবে। এছাড়া অনলাইনে (educationboardresults.gov.bd) ওয়েবসাইটে এসএসসির ফলাফল দেখা যাবে।

এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ২০২৬ (SSC Result Date 2026)

২০২৬ সালের সকল শিক্ষা বোর্ডের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ২০ জুলাই। ঢাকা বোর্ডের চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে, এসএসসির সমমান ফল প্রকাশের তারিখের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সাধারণত এসএসসি পরীক্ষার ফলাফল, তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা শেষের ৬০ দিনের মধ্যে প্রকাশিত হয়। সে হিসাবে জুলাই মাসের ২০ তারিখে ফল প্রকাশ করা হবে।

আরো জানুন:

SSC Result 2026 with Marksheet: মার্কশীট (নাম্বার) সহ এসএসসি রেজাল্ট

দাখিল পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম ২০২৬ (এসএমএস ও অনলাইন)

এসএসসি সমমান পরীক্ষার রেজাল্ট প্রকাশ ২০ জুলাই তারিখে

এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৬ কবে দিবে? অবশেষে এ প্রশ্নের উত্তরে মিলেছে। এসএসসি সমমানের রেজাল্ট প্রকাশ করা হবে ২০ জুলাই তারিখ সোমবারে। অনলাইন ও মোবাইল মেসেজে ঘরে বসে এই রেজাল্ট দেখা যাবে।

এবারে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের কার্যক্রম সরাসরি পরীক্ষার্থীদের নিজ নিজ বোর্ড থেকে পরিচালিত হবে। কেন্দ্রীয়ভাবে কোন অনষ্ঠানের আয়োজন করা হবে না।

এসএসসি ফলাফল প্রকাশের পর দুপুর ২টার দিকে অনলাইন ও এসএমএস-এর মাধ্যমে সারা দেশে একযোগে ফলাফল প্রকাশ করা হবে।

উল্লেখ্য যে, ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষায় অংশ নেন। ৯টি সাধারণ বোর্ড সহ মাদ্রাসা  ও কারিগরি বোর্ড থেকে এসব পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন।

মেসেজে ও অনলাইনে এসএসসি রেজাল্ট দেখার নিয়ম

এসএসসি রেজাল্ট প্রকাশের আগে থেকে, প্রি-রেজিস্ট্রেশন মেসেজের মাধ্যমে রেজাল্ট পাওয়া যাবে। আবার রেজাল্ট  প্রকাশের পরেও অনলাইন ও মোবাইল মেসেজে ঘরে বসে এসএসসি রেজাল্ট দেখা যাবে।

অনলাইনে https://eboardresults.com ওয়েবসাইট থেকে রেজাল্ট দেখা যাবে। এখানে পরীক্ষার্থীর পরীক্ষার তথ্য দিয়ে রেজাল্ট দেখতে হবে।

মোবাইল মেসেজে এসএসসি রেজাল্ট দেখতে নির্ধারিত ফরম্যাটে মেসে লিখে 16222 নম্বরে পাঠিয়ে দিতে হবে।

মেসেজ ফরম্যাট: SSC <স্পেস> Board <স্পেস> Roll <স্পেস> 2026

সকল বোর্ডের এসএসসি দাখিল সমমান পরীক্ষার রেজাল্ট দেখার মেসেজ ফরম্যাট দেখুন।

  • ঢাকা বোর্ড: SSC DHA 123456 2026
  • বরিশাল বোর্ড: SSC BAR 123456 2026
  • চট্টগ্রাম বোর্ড: SSC CHI 123456 2026
  • কুমিল্লা বোর্ড: SSC CUM 123456 2026
  • দিনাজপুর বোর্ড: SSC DIN 123456 2026
  • যশোর বোর্ড: SSC JES 123456 2026
  • ময়মনসিংহ বোর্ড: SSC MYM 123456 2026
  • রাজশাহী বোর্ড: SSC RAJ 123456 2026
  • সিলেট বোর্ড: SSC SYL 123456 2026
  • মাদ্রাসা বোর্ড: SSC MAD 123456 2026
  • কারিগরি বোর্ড: SSC TEC 123456 2026

লক্ষ্য করুন: শিক্ষার্থীর নিজ রোল নাম্বার প্রবেশপত্র দেখে লিখুন। প্রত্যেকে মেসেজের এসএমএস চার্জ প্রযোজ্য হবে।

২০২৬ সালের এসএসসি সমমান পরীক্ষার রেজাল্ট প্রকাশের তারিখ ও হালনাগাদ তথ্য জানতে প্রতিবেদনটিতে যুক্ত থাকুন।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

শুধু রোল নাম্বার দিয়ে রেজাল্ট দেখুন (এসএসসি-দাখিল ফলাফল ২০২৬)

কারিগরি শিক্ষা বোর্ড রেজাল্ট দেখুন: www.bteb.gov.bd result

Education Board SSC 2026 Result BD: এসএসসি বোর্ড রেজাল্ট ২০২৬

তথ্যসূত্র-

ঢাকা শিক্ষা বোর্ড

শেয়ার করুন:
শিক্ষা সংবাদ ডেস্ক

শিক্ষা সংবাদ সম্পাদনা ডেস্ক থেকে প্রকাশিত হয় বাংলাদেশের বোর্ড বিশ্ববিদ্যালয়ের ভর্তি, পরীক্ষা, ফলাফল, এমপিও নোটিশসহ শিক্ষা সংশ্লিষ্ট সকল সংবাদ। নির্ভুল ও বস্তুনিষ্ঠ তথ্য সরবরাহ করে শিক্ষক ও শিক্ষার্থীদের সহায়তা করাই আমাদের মূল লক্ষ্য।

সম্পর্কিত শিক্ষা সংবাদ
11 Comments
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।